অন্যান্য – যোগসূত্র

মায়া ॥ সালমা তালুকদার
সৈয়দ মোহাম্মদ জাকিরের ‘মায়া’ শীর্ষক একক প্রদর্শনীর উদ্ভোধন হয় গত ২২ জুলাই ২০২৩, বেঙ্গল শিল্পালয়ে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক লালারুখ সেলিম, শিল্পী ও শিল্প লেখক মুস্তাফা জামান এবং শিল্পী মাহবুবুর রহমান।

শিল্পী মন বড় অদ্ভুত। না চাইলেও অনেক গভীরে তার মন প্রবেশ করে। এটা আটকানোর মত ক্ষমতা অনেক সময় তার নিজের হাতেও থাকে না। শিল্পী কখনো একা কোথাও বিচরণ করেন না। তার সাথে সর্বক্ষণ তার দ্বৈত স্বত্বা সঙ্গী হিসেবে থাকেন। কথা বলেন। সঙ্গ দেন। কখনো কখনো শিল্পীর অদ্ভুৎ অবাস্তব চিন্তাকে আরও বেশি সক্রিয় করে তুলতে সহযোগিতা করেন। গভীর থেকে গভীরে প্রবেশ করতে প্রতিনিয়ত তাকে তাড়না যোগান। আর তাতে করে শিল্পীর মধ্যেও বেশ একটা তাড়াহুড়ো দেখা দেয়। যতক্ষণ পর্যন্ত তার ভেতরের বিচিত্র চিন্তার বহিঃপ্রকাশ না ঘটছে তিনি শান্ত হন না।

প্রদর্শনীটি যার তিনি সৈয়দ মোহাম্মদ জাকির। উন্মুক্ত স্থানে কাজ করতে ভালোবাসেন। ল্যান্ডআর্ট, পারফরম্যান্স-আর্ট, ইন্সটলেশনসহ দৃশ্যশিল্পের নানা মাধ্যমে প্রায় পঁচিশ বছর ধরে তিনি কাজ করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগে প্রশিক্ষণ নিয়েছেন। এশিয়ান বিয়েনাল, জাতীয় চারুকলা প্রদর্শনী, ছবিমেলাসহ বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।

জলবায়ু সংকট, মানবিক পৃথিবীর আবশ্যিকতা তিনি তুলে ধরতে প্রয়াসী হয়েছেন পুনঃব্যবহারযোগ্য উপাদানে নির্মিত ইন্সটলেশন, ভাস্কর্য ও ড্রইংয়ের সমন্বয়ে।

নিরীক্ষাপ্রবণ শিল্পী সৈয়দ মোহাম্মদ জাকির। স্বতঃস্ফুর্ততা শিল্প সৃষ্টিতে তাঁকে উদ্দীপিত করে। ফেলে দেওয়া, কুড়িয়ে পাওয়া সহজলভ্য বস্তুকে উপাদান হিসেবে গ্রহণ করেছেন শিল্পী। এসব বস্তুর সাথে রেখাচিত্র যুক্ত করে জাকির কখনো স্বাধীনভাবে বিচরণ করেন কল্পনার জগতে। বাস্তব অভিজ্ঞতার মিশেলে আধ্যাত্বিকতা, জাগতিক ও মহাজাগতিক সময়ের স্বরুপ, গতিশীলতা, বস্তুজগতের অভিজ্ঞতায় ভর করে তাঁর অনুসন্ধানী মন শিল্পকে আধার হিসেবে গ্রহণ করেছে।

রাস্তাঘাটে কুড়িয়ে পাওয়া জিনিসের মধ্যে প্রাণ খুঁজে পেয়ে এদের একত্রিত করেছেন। তার শিক্ষা কাজে লাগিয়েছেন। আমিও রাস্তাঘাট থেকে গাছের ডাল হতে শুরু করে অনেক কিছু কুড়াই। কিন্তু আমার পক্ষে শৈল্পিক রুপ দেওয়া কঠিন। খুব ইচ্ছে করলো তার এই কাজের পেছনে তার চিন্তা-ভাবনা জানতে। তিনি আসলেন দেরি করে। আমি চারবার খোঁজের পর তাকে পেলাম। জিজ্ঞেস করলাম, এদের জোগাড় করেছেন কি মনে করে। সুন্দর করে শান্ত কণ্ঠে উত্তর দিলেন, ‘যেখান থেকে এনেছি সেখান থেকে তুলে এনে অন্য জায়গায় রেখে দেখতে চেয়েছি। অন্য পরিবেশে তাকে কেমন লাগে অথবা কিভাবে মানিয়ে যায়।’

তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এদের সবার প্রাণ আছে। এবং এরা নতুন পরিবেশে নতুন ভাবে নিজেকে প্রকাশ করে।

জাকির বলেন, এই প্রদর্শনী আমার সমসাময়িক চিন্তা, পর্যবেক্ষণ, দীর্ঘদিনের শিল্পচর্চা ও শিল্পভাবনার কিছু বিষয়ের দৃশ্যরুপ। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে করা কাজ ও কাজের বিষয়, ফর্ম ও চিন্তার সূত্র মূলত প্রকৃতি, মানুষ, দৈনন্দিন যাপিত জীবন, আশেপাশের নানাবিধ বস্তু, প্রতিচ্ছবি ও গল্প থেকে পাওয়া অনুপ্রেরণা। প্রকৃতি-গতি, মহাজাগতিক মহাযাত্রা, সময় ও স্পেসের রহস্য থেকে উদ্ভুত জিজ্ঞাসা ও এসবের সঙ্গে মানুষের আন্তঃসংযোগ বিষয়ে আমার অনুসন্ধান ও ভাবনা আমার কাজের অনেকটাজুড়ে।

তিনি বলেন, আমার উপস্থাপনায় কিছু ত্রিমাত্রিক বস্তু বা অবজেক্ট, কিছু আকার, উপাদান, আঙ্গিক আছে, যার অধিকাংশ উপাদান হঠাৎ খুঁজে পাওয়া, পরিত্যক্ত জিনিসপত্র এবং নগরের দৈনন্দিন প্লাস্টিক বর্জ্য থেকে এসেছে। উপড়ে ফেলা গাছের শেকড় বা কেটে ফেলা ডাল আমি সংগ্রহ করেছি এবং এসব উপাদান ও বস্তুকে নিজের মতো করে রুপান্তর ঘটিয়েছি। এখানে পৃথিবীর ক্রমশ নিঃশেষ হয়ে যাওয়া সম্পর্কিত সংকেত আছে। আমি সময়ের মাত্রাকে এড়িয়ে কিছু দৃশ্যকল্প অবতারণার চেষ্টা করেছি। গুরুত্বহীন বস্তুকে গুরুত্ব দিয়েছি, পরিচিত ফর্মকে অপরিচিত আঙ্গিকে উপস্থাপন করেছি।

কনকর্ডে নান্দিকের যাত্রা
‘ভাষা ও সংস্কৃতির আনন্দযোগ’-এই শ্লোগানে ঢাকার কনকর্ডে যাত্রা শুরু করলো নান্দিক।

উদ্বােধন উপলক্ষে শনিবার (২৯ জুলাই ২০২৩) সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নান্দিকের কর্নধার, কবি ও সংগঠক ইসমত শিল্পী বলেন, যারা উপস্থিত হয়েছেন, সবাইকে অজস্র ধন্যবাদ জানাই নান্দিকের পক্ষ থেকে।রাজনৈতিক পরিস্থিতি ও শনিবার সরকারি ছুটির কারণে অনেকেই আসতে না পারায় শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা।সেই সাথে নান্দিকপ্রেমী সুহৃদদের জন্য আমন্ত্রণ বহাল থাকলো মাসব্যাপী।

ইসমত শিল্পী বলেন, মূলত নান্দিক একটি আনন্দের স্থান, একটি প্ল্যাটফর্ম। সাহিত্য সংস্কৃতি শিক্ষা ও সমাজের নানা ধরনের আলাপে আনন্দে দিন উদযাপনে নান্দিক নিয়োজিত থাকে। ত্রৈমাসিক পত্রিকাসহ পাঠাগারের কর্মসূচিও আছে যা ২০২০ সাল থেকে কাজ করছে নান্দিক পাঠাগার। বিশেষ করে কিশোর তরুণদের বই পাঠে আগ্রহী করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই পাঠাগার।

তিনি বলেন, সেই সাথে গুণীজনদের জন্মদিন পালন, বিশেষ বিশেষ বই নিয়ে আলোচনা, আবৃত্তি, সংঙ্গীতসহ আলাপের একটি আয়োজন ‘নান্দিক আলাপ’ চলে ফেসবুক অনলাইনে। করোনাকালীন নান্দিকের এ ধরনের অনুষ্ঠানগুলো দৃষ্টি আকর্ষণ করেছে সুহৃদ বন্ধুদের। নান্দিক আলাপ ধারাবাহিক কার্যক্রম হিসেবে আছে, থাকবে।

ইসমত শিল্পী বলেন, নান্দিক পাক্ষিক বৈঠক করার ইচ্ছে আছে। কথা কবিতা গান নিয়ে বৈঠকে আসবেন, অংশগ্রহণ করবেন নান্দিকপ্রেমীরা। দেখা হবে সারা বছর। শুভকামনা রইলো।

কনকর্ডের এই শাখায় নান্দিক থেকে প্রকাশিত বই, ম্যাগাজিন, নান্দিক পত্রিকাসহ বিভিন্ন বইপত্র পাওয়া যাচ্ছে।

২০২৩ সালের চিন্তাসূত্র পুরস্কারের মনোনয়ন আহ্বান
শিল্প-সাহিত্য-সংস্কৃতিবিষয়ক ওয়েবপোর্টাল চিন্তাসূত্র প্রবর্তিত ‘চিন্তাসূত্র পুরস্কার-২০২৩’-এর জন্য ৫ শাখায় মনোনয়ন আহ্বান করা হয়েছে। গবেষণা-প্রবন্ধ, কথাসাহিত্য, কবিতা, তরুণ কবি-সাহিত্যিক ও ছোটকাগজ বা সংগঠক বিভাগে আগামী ১৫ মার্চ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নাম প্রস্তাব করা যাবে।

চিন্তাসূত্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মনোনয়ন জমা দিতে হবে chintasutra551@gmail.com ই-মেইলের মাধ্যমে।

যারা পুরস্কারের জন্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবেন; তাদের অবশ্যই স্ব-স্ব ক্ষেত্রে এক বা একাধিক বই থাকতে হবে।প্রস্তাবের সঙ্গে মনোনীত ব্যক্তির কাজের বিবরণ, বইয়ের সংখ্যাসহ সংক্ষিপ্ত মূল্যায়নের পাশাপাশি নিজের কাজের সংক্ষিপ্ত বিবরণ জমা দিতে হবে।

১ সেপ্টেম্বর ২০২৩ থেকে ডিসেম্বর পর্যন্ত প্রস্তাবিত নামগুলো নিয়ে পুরস্কার কমিটির পর্যালোচনা চলবে।১৬ ডিসেম্বর পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সম্ভাব্য পুরস্কারজয়ীদের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ থাকলে ২০ ডিসেম্বরের মধ্যে উপযুক্ত প্রমাণসহ দেশের যে কোনো নাগরিক তা জানাতে পারবেন।২২ ডিসেম্বরের মধ্যে আপত্তির বিষয়টি নিষ্পত্তি করবে পুরস্কার কমিটি।

২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহের যে কোনো দিন পুরস্কারপ্রাপ্তদের আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।

২০২১ সাল থেকে চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে।২০২১ পেয়েছেন প্রবন্ধে অনীক মাহমুদ, কবিতায় মাহমুদ কামাল ও কথাসাহিত্যে রুমা মোদক।২০২২ সালে পেয়েছেন প্রবন্ধে গাউসুর রহমান, কবিতায় সেলিনা শেলী, কথাসাহিত্যে সাদিয়া সুলতানা, শিশু-সাহিত্যে তৌহিদ এলাহী, তরুণ কবি শাহিন সপ্তম ও সংগঠনে জয়দুল হোসেন।

আয়োজকরা জানান, চিন্তাসূত্র সাহিত্য পুরস্কারের জন্য কোনো বই জমা দিতে হবে না। চিন্তাসূত্রই যোগ্য সাহিত্যিকের বই সংগ্রহ করবে।

পুরস্কার দেওয়া হবে সাহিত্যের বিষয় ও আঙ্গিকের বিশুদ্ধতার জন্য। কোনো রকম ধর্মীয়, রাজনৈতিক, লৈঙ্গিক ও যৌন উস্কানিমূলক সাহিত্যকর্ম, মতবাদী সাহিত্যকর্ম, প্রকরণ না জানা ও না মানা রচনাকে পুরস্কারের জন্য নির্বাচন করা হবে না।

তরুণ কবি-কথাসাহিত্যিক শাখা ছাড়া বাকি শাখায় পুরস্কার দেওয়া হবে মনোনীত সাহিত্যিকের সর্বশেষ দশ বছরের সাহিত্যকর্মের মূল্যায়ন করে। কোনো একক বই বা পাণ্ডুলিপির জন্য নয়।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত সাহিত্যিকগণের নাম চিন্তাসূত্র পুরস্কারের জন্য প্রস্তাব করা যাবে না।

শ্রী গল্পসংখ্যার প্রথম পর্ব প্রকাশিত
প্রকাশিত হলো শ্রী গল্পসংখ্যার প্রথম পর্ব।গল্প সংখ্যাটি সম্পাদনা করেছেন বিধান সাহা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর ২০২২) প্রকাশিত প্রথম পর্বে যাদের গল্প ছাপা হয়েছে তারা হলেন- জাকির তালুকদার, ইমতিয়ার শামীম, ফয়জুল ইসলাম, ধ্রুব এষ, কবীর রানা, আবু হেনা মোস্তফা এনাম, আফসানা বেগম, রুমা মোদক, মোস্তফা অভি, কৃষ্ণ জলেশ্বর।

সংখ্যাটি পড়তে ক্লিক করুন এই লিংকে

আবুল হাসনাত স্মারক বক্তৃতা ॥ হাসনাত ভাই না থাকলে তাদের লেখক হয়ে ওঠা হতো না
গত শতকের ষাটের দশক এই অঞ্চলের মানুষের জন্য একটি ব্যতিক্রমী সময়।কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তখনকার মানুষদের। সেই পথের অন্যতম পথিক কবি, প্রাবন্ধিক ও সম্পাদক আবুল হাসনাত।বহুমুখী কর্মগুণী এই মানুষকে মূলত নির্মাণ করেছে ষাটের দশক।

শুক্রবার (২৯ জুলাই ২০২২) বিকেলে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ছিল আবুল হাসনাত স্মারক বক্তৃতা। ‘আবুল হাসনাত এবং ষাটের দশকের সাংস্কৃতিক আন্দোলন’ শিরোনামে লিখিত বক্তৃতা দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক।

তিনি বলেন, ষাটের দশকের সাংস্কৃতিক জাগরণের পটভূমিকায় আবুল হাসনাতকে বিবেচনায় নিলে আমরা এই মানুষকে জানতে পারব।এই সময়ে তাকে খুঁজতে হবে নিভৃতে, পর্দার অন্তরালে, মঞ্চের পেছনে, যেখানে তিনি স্বচ্ছন্দ, তার স্বভাবগত বৈশিষ্ট ও জীবন দৃষ্টিভঙ্গির কারণে।

মফিদুল হক বলেন, কাজের ক্ষেত্র যদি বিবেচনা করি, তবে প্রথমে দেখি ছাত্র ইউনিয়নে তার ভূমিকা, আন্দোলন তখন নানাভাবে বিস্তৃতি পাচ্ছে, আর প্রতিটি ক্ষেত্রে রয়েছে তার সম্পৃক্ততা ও ভূমিকা।সেই সঙ্গে আছে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তি, একুশের সংকলন প্রকাশ, মঞ্চে কিংবা খোলা ময়দানের সংগীত–নৃত্যানুষ্ঠান, যা পরে সংস্কৃতি সংসদ ঘিরে অর্জন করে বিশিষ্টতা ও বিশালতা।

ব্যক্তি আবুল হাসনাত প্রসঙ্গে মফিদুল হক বলেন, আবুল হাসনাতের উপস্থিতি ও ভূমিকা কতভাবে যে চারপাশের মানুষকে ছুঁয়ে যেত, তার আনুষ্ঠানিক প্রকাশ বিশেষ মিলবে না। অপরের মনের গহিনে তিনি জায়গা করে নিতে পারতেন তার সব কুণ্ঠা ও দ্বিধা সত্ত্বেও।

অসাম্প্রদায়িক দেশ গড়ার অবদান প্রসঙ্গে তিনি বলেন, বাঙালির জাতীয় চেতনা নিয়ে অসাম্প্রদায়িক সাম্যমূলক দেশ গড়ার যে প্রয়াস, সেটা স্বাধীন বাংলার উদ্ভবের মধ্যে বিজয় অর্জন করল। কিন্তু একে সার্থক করে তুলতে যে বহুবিধ আয়োজন জরুরি ছিল, স্বাধীন দেশে পরম নিষ্ঠায় তা পালন করেছেন আবুল হাসনাত।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন আবুল হাসনাতের স্ত্রী নাসিমুন আরা হক। তিনি বলেন, কাজটাকে সে খুব গুরুত্ব দিত।তার লক্ষ্য ছিল, দেশে একটা সুস্থ সাংস্কৃতিক ধারা গড়ে তোলা এবং তার কাজের ভেতর দিয়ে জাতির মননকে সমৃদ্ধ করা, রুচিশীল মানুষ গড়ে তোলা। সাহিত্য সম্পাদনার মধ্য দিয়ে সেই কাজই সে এগিয়ে নিয়েছে। তখনকার সংবাদ–এর সাহিত্য সাময়িকী মানুষের কাছে ভীষণ গ্রহণযোগ্য হয়েছিল। তার প্রয়াণের পর অনেকেই স্বীকার করেছেন, হাসনাত ভাই না থাকলে তাদের লেখক হয়ে ওঠা হতো না।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, একটা সময় পর্যন্ত আমাদের সংস্কৃতি রাজনীতির চেয়ে অগ্রসর ছিল। ১৯৫২ সালের আন্দোলনটি ছিল ভাষা ও সংস্কৃতির আন্দোলন। তখন সংস্কৃতিই রাজনীতিকে পথ দেখিয়েছে। রাজনৈতিক নেতাদের ওপর সংস্কৃতিকর্মীদের প্রভাব ছিল। সেটা সম্ভব হয়েছে আবুল হাসনাতদের মতো মানুষদের কারণে।

আবুল হাসনাত সবাইকে জড়িয়ে রাখতে চাইতেন উল্লেখ করে বরেণ্য চিত্রকর রফিকুন নবী বলেন, আবুল হাসনাতকে নানা ভূমিকায় পাই। হাসনাত চাইতেন সবাইকে জড়িয়ে রাখতে, সবাইকে নিয়ে কাজ করতে। পরিচয়ের পর থেকে আমাকে দিয়ে পোস্টার আঁকিয়ে নিতেন তিনি। মৃত্যুর আগে হাসপাতালের বিছানা থেকেও কালি ও কলমের নতুন সংখ্যার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি ছবি এঁকে দিতে বলেছিলেন।

স্মারণ অনুষ্ঠানের শুরুতে বুলবুল ইসলাম গেয়ে শোনান রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবনমরণের সীমানা ছাড়ায়ে’ ও ‘বন্ধু, রহো রহো সাথে’ গান দুটি। ধন্যবাদ জ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কালি ও কলম সম্পাদক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, হাসনাত ভাই একজীবনে অনেক জীবন ধারণ করেছিলেন। তার একটা সংগ্রামী সত্তা ছিল, সম্পাদক হিসেবে স্বকীয়তা ছিল। পর্দার আড়ালে থেকে তিনি কাজ করে যেতেন। সকলের পিঠে হাত রাখতেন যাতে তারা নিজস্ব অঞ্চলে সৃষ্টিশীলতায় স্বাক্ষর রাখতে পারে।

স্মারক বক্তৃতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কথাসাহিত্যিক হায়াৎ মামুদ, আনিসুল হক, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

একক বক্তৃতা ॥ শিক্ষার মাধ্যম যতক্ষণ পর্যন্ত বাংলা না হয় ততক্ষণ সাহিত্যের উন্নতি হবে না: সলিমুল্লাহ খান
শিক্ষাব্যবস্থায় বাংলা ভাষা ও সাহিত্য চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান। তিনি বলেছেন, যে জাতির নিজের সাহিত্য নেই সেই জাতির মেরুদণ্ড থাকে না। বর্তমানে দেশে জনসাহিত্য বিরোধী অবস্থা চলছে।শিক্ষার মাধ্যম যতক্ষণ পর্যন্ত বাংলা না হয় ততক্ষণ সাহিত্যের উন্নতি হবে না।

গত ৫০ বছরে শিল্প-সংস্কৃতির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মন্তব্য করে সলিমুল্লাহ খান বলেন, দেশে মানসম্পন্ন সাহিত্য পত্রিকা নেই। শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন একাডেমির বড় বড় বিল্ডিং আপনাকে বস্তুত ধোঁকা দেবে।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘বাংলায়ন সভা’র বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে তিনি ‘আধুনিকতার মহিমা: বাহ্লটার বেনিয়ামিন ও কাজী নজরুল ইসলাম’ শীর্ষক একক বক্তব্য রাখেন।

যথার্থ স্বাধীনতার জন্য দেশের শিক্ষাব্যবস্থাকে স্বাধীন করতে হবে মন্তব্য করে এই অধ্যাপক বলেন, আধুনিক যুগ দাস তৈরি করছে। আমরা সবাই দাস হয়ে গড়ে উঠছি, চাকরি করছি। আমরা মাথা নিচু করে থাকি। মাথা উঁচু করে কথা বলতে পারি না।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়েও শিক্ষার মাধ্যম কেন ইংরেজি করা হয়? এটা নিয়ে কেউ কথা বলে না। এই দেশে পাঠ্যপুস্তক আমদানি করতে হয়। পাঠ্যপুস্তক লেখার মতো লোকও তেমন নেই।

তিনি আরও বলেন, ইংরেজি সাহিত্যের বিরোধিতা করছি না। বাংলা চর্চা করতে চাইলে ইংরেজি বর্জন করতে হবে তা না। ইংরেজি কখনো বাংলার অন্তরায় হতে পারে না।

দেশে ৪৫-৫০টি অবাঙালি জাতি রয়েছে। তাদের ভাষাকে মর্যাদা দিলে আমরা বাংলাকে সম্মান দেই প্রমাণ হবে বলে মন্তব্য করেন সলিমুল্লাহ খান।

‘বাংলায়ন সভা’র এটি ছিল তৃতীয় বৈঠক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি গিরীশ গৈরিক। উপস্থিত ছিলেন অর্ধশতাধিক শ্রোতা ও লেখক-পাঠক। সভার প্রথম বৈঠকের বিষয় ছিল ‘কথাশিল্পী বুলবুল চৌধুরীসহ কোভিড ১৯ অতিমারিতে হারানো বাঙালি গুণীজন স্মরণ’ এবং দ্বিতীয় বৈঠকের বিষয় ছিল ‘উচ্চশিক্ষা ও উচ্চ-আদালতে বাংলা ভাষা ব্যবহারের অন্তরায় এবং উত্তরণের পথ’।

ভাষা আন্দোলন এবং একুশের চেতনাকে ধারণ করে শিল্প-সংস্কৃতির এই সংগঠন যাত্রা শুরু করে ২০২১ সালের ৪ সেপ্টেম্বর। সংগঠনটির মুখপাত্র কথাশিল্পী শামস সাইদ, সম্পাদক কবি ফারুক সুমন ও সমন্বয়কের দায়িত্বে রয়েছেন গাজী মুনছুর আজিজ। সংগঠনটি ‘বাংলা বিশ্বময়’ শ্লোগান ধারণ করে বাংলা ভাষা ও সাহিত্যের সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে।

যোগসূত্রের প্রথম বর্ষপূর্তি ও ঈদ সংখ্যা ২০২২
সম্পাদকীয়

॥ক॥

২০২১ সাল।করোনার ভয়াবহ অবস্থা।বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনার আগ্রাসনে বিপর্যস্ত পৃথিবী।করোনার প্রলয়ঙ্করী থাবায় গোটা বিশ্ব যেন মৃত্যুপুরীতে রূপ নিয়েছিল।অবরুদ্ধ সেই সময়ের মার্চে যাত্রা শুরু করে সাহিত্য, শিল্প ও সংস্কৃতির অন্তর্জাল যোগসূত্র।হাঁটি হাঁটি পা করে এক বছর অতিক্রম করে দ্বিতীয় বর্ষে পা রেখেছে যোগসূত্র।এই এক বছরে পাঁচটি বিশেষ সংখ্যা করেছে যোগসূত্র।যা পাঠক, লেখকদের মাঝে নতুন স্বপ্নের জানালা খুলে দিয়েছে।সবার সহযোগিতায় যোগসূত্র সামনে এগিয়ে যেতে চায়।প্রথম বর্ষপূর্তিতে সবাইকে শুভেচ্ছা।

॥খ॥

বছর ঘুরে আবার এলো ঈদুল ফিতর।ঈদ মানেই আনন্দ-উৎসব। ধনী,গরীব আর উঁচু-নিচুর ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে উৎসব করার দিন।কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত দুটি বছর ঈদ উৎসব হয়নি।তাই দুই বছর পর এবার ফিরেছে ঈদ উৎসব।ঘরে ঘরে আজ আনন্দের ঢেউ লেগেছে।আমরা আশা করবো, এই আনন্দ থাকুক সারাটি বছর।সবাইকে ঈদ মোবারক।

ঈদ স্মৃতি

শৈশবের ঈদ ॥ সালমা তালুকদার

শিল্পভাবনা | প্রবন্ধ | নিবন্ধ | গদ্য

আমার ছড়াকার হওয়ার জার্নিটায় দাদাভাই ইত্তেফাক এবং পিওন দারোয়ানদের মমতা ॥ লুৎফর রহমান রিটন

রফিকুল ইসলাম স্যার ও কিছু স্মৃতিকথা ॥ জেবউননেছা

লিডিয়া ডেভিসের ফ্ল্যাশ ফিকশন ও নাফিসা ইসলামের কবিতা: ঐকতান ও উপমিতির কথকতা ॥ নাসরিন জে রানি

নাটক

এর নাম জীবন ॥ নাসরিন সুলতানা

উপন্যাস

ওলগা তোকারজুকের উপন্যাস ‘এখন মনোযোগ দাও’ ॥ অনুবাদ ফজল হাসান

সাক্ষাৎকার

কারও ভাবনাকেই আমি বাতিল করার অধিকার রাখি না: রুমা মোদক

গল্প

প্রান্তরের গল্প ॥ মোহাম্মদ আসাদুল্লাহ

নিঃসঙ্গতার অস্তায়মান ॥ ইসরাত জাহান

জলে নীলের ছায়া ॥ ইশরাত কবিতা

হৃদয় ঘরে হৃদয় পোড়ে ॥ সাইফ বরকতুল্লাহ

লিরা ॥ সীমা শামীমা

দীর্ঘ কবিতা

আকাশের ঠিকানায় সাগরের চিঠি ॥ আমিনুল ইসলাম

কবিতা

বিকল্প প্রস্তাব ॥ মঈনুস সুলতান

পার্ক স্ট্রিটের কফিশপের সুকন্যা ॥ সাইফুল্লাহ মাহমুদ দুলাল

গড়াই নদী ॥ রকিবুল হাসান

একগুচ্ছ প্রেম-বিরহের কবিতা ॥ সৈয়দ ইফতেখার

নদী বিষয়ক কবিতা ॥ আবু আফজাল সালেহ

মায়াফুল ॥ নায়িমা জাহান

জন্মদিন ॥ সায়নী ব্যানার্জী

নির্বাচিত কবিতা

নির্বাচিত ছয় কবিতা ॥ সামসুল আলম খন্দকার

নির্বাচিত চার কবিতা ॥ শাহ মতিন টিপু

নির্বাচিত দশ কবিতা ॥ সাদমান সজীব

রিভিউ

‘বাংলার শব্দকথা’ বাঙালি ও বাংলাভাষার অনুভূতির ছবি ॥ ইসমত শিল্পী

ভ্রমণ

চর মোন্তাজ ও সোনার চর ॥ মনিরুল ইসলাম

সাহিত্য সংবাদ

কমনওয়েলথ ছোটগল্প পুরস্কারে মনোনীত সাগুফতা শারমীন তানিয়া

বই এবং একটি ধানের গন্ধ মোড়ানো ভোর ॥ শারমিন সুলতানা তন্বী
বলছি হেমন্তের হলুদ দিনের কথা। পাকা ধানের গন্ধে যখন গেরস্থের গোলার শরীর মন দুই-ই আহ্লাদী আবেশে আবেগঘন হয়, তখন আমি সদ্য কৈশোরে পা দেওয়া কল্পনা বিভোর এক ঘাসফড়িং।শহর অভিমুখী জীবনের কটা দিন পেয়েছিলাম গ্রামের ভিন্ন আমেজে ভরা ধান কাটার মৌসুমে।আমাদের বাড়ির আঙিনাজুড়ে তখন কৃত্রিম চার দেয়াল তৈরি হতো স্তুপকৃত ধানে।ছাদহীন চার দেয়াল আজকের দিনের ড্রোনে করা চলচ্চিত্রে দারুণ আকর্ষণীয় হতো বোধ করছি যেখানে আকাশ আর জমিনের প্রেমে আকাশ ঝুঁকি জমিনের থুতনিতে চুমু খেয়ে যেত আক্লেশে। আমার হাতে তখন ‌‌‘হাত কাটা রবিন’ এর থ্রিলার।কল্পনা আর রোমান্টিকতায় আমি তখন খ্যারের পালায় দূর্গ আর ধানের শীষে ধারালো অস্ত্রের অগ্রভাগ দেখতাম।

বিদ্যুৎ আসেনি তখনো গ্রামে।বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে আমি হারিকেনের ক্ষীণ আলোয় নিজের অজান্তে রবিন হয়ে যেতাম।চেতন ফিরতেই হাতের অস্তিত্ব অনুভব করে বাধ্য মোমের মতো নিভে যেতাম। তারপর ভোরের আলো ফুটতেই ধানের গাদার পেছনে আমি আবার নিয়ে বসতাম হাত কাটা রবিন! আশেপাশের কিছু মানুষ আমার লুকিয়ে বই পড়ার দৃশ্য দেখে পরম মমতায় আমাকে পড়ুয়া ভেবে আজও ভুল করে।

আমি সেই রবিনকে ধারণ করেছি চেতনায়, অস্তিত্বে আর কর্মপরিকল্পনায়।তারপর বহুদিন গেল অবেলার ঘ্রাণ শুকে শুকে।হঠাৎ চোখ বাধা পড়ল নিমাই এর মেমসাহেব এরদিকে।আমি আমার সমস্ত অনুভূতির পাইকারি পশরা গুটিয়ে সম্পর্ক পাতালাম নিমাই এর সাথে। প্রাণ বুঝি যায় আহ্লাদী আবেশে, আমার দিবারাত্রি আপনার রঙ ভুলে এক রঙে মিলিয়ে আসতে লাগল। আমি যৌবনে হয়ে গেলাম মেমসাহেব নিজের অজান্তে।পড়ছি আর নিজেকে দেখছি মেমসাহেব রুপে।সংসার পেতে ফেলেছি মোটের উপর রাতের ট্রেন আর দিনের মাঝবয়সী রাস্তাটার সাথে।

আচমকায় ভরা সংসারে জল ঢেলে দিল বাজখাঁই কেউ একজন।পৃথিবীর সীমানা ছাড়ল মেমসাহেব, আর আমি আজও মেমসাহেব উপন্যাসের শেষ কটা পাতায় সীমানা পেরুতে পারিনি।

ধানের পাকা গন্ধের রেশ পেরিয়ে শহরের রোধ আর চিলেকোঠা আমায় দিতে পারেনি নতুন কোন আবেশ।অতৃপ্তি নিয়ে উড়ে গেছে বকপক্ষী জীবনের স্রোত ভালোবেসে।ভাটায় আটকানো আমি একদিন দেখি পরিণত মানানসই সাহিত্যের শিক্ষার্থী হয়ে হাবুডুবু খাচ্ছি অথৈই জলে। পরীক্ষার নম্বরের খোঁজেই পৃষ্ঠা উল্টালাম বঙ্কিমের দুর্গেশনন্দিনী উপন্যাসের।সময়ের গতিবেগ থেমে গেল পুরোনো গলিতে এসে।আবার ধানখেত, লুকিয়ে বইয়ের ভাঁজে আমি যেন হারিয়ে গেছি আপনার পৃথিবী থেকে।তারপর আমাকে আর খুঁজে পাওয়া যায়নি নাগরিক জীবনের ইট বালি কাঠে।আমাকে খোঁজে বেড়ায় বৈকুণ্ঠের বিকেল একজোড়া কবিতা হাতে, লিখে যায় চিরকুটে ‘আমি বলছি না ভালোবাসতেই হবে’ আমাকে জায়গা মতো না পেয়ে।

আমার ভোরে এখনো রোদ উঠেনি অপরাহ্নের দিন মুড়িয়ে।এখনো সকাল আছে হেমন্তের হলুদ মায়া নিয়ে।

আমার বই পড়া ॥ ইসরাত জাহান
বইয়ের সাথে সখ্যতা আমার ছোটবেলা থেকে। তবে কবে থেকে বই পড়া শুরু করেছিলাম মনে করতে না পারলেও, কবে থেকে ছেঁড়া শুরু করেছিলাম, দিব্যি মনে আছে।স্কুল ভর্তির প্রথমদিন থেকেই আমার বই ছেঁড়া অপকর্মের সূচনা।নার্সারিতে রাইমসের রঙিন বইগুলো ছিঁড়ে সেগুলো দিয়ে পুতুল বানিয়ে খেলতাম৷মনে হয় তখন থেকেই আমার বই পড়ার শুরু।এখন বইয়ের পাতা ভাঁজ করলেও কষ্ট হয়।মনে হয় বইগুলো ব্যাথা পাচ্ছে।থাক ওসব কথা। আমার বই পড়া শুরুর গল্পটা বলি।

ছোটবেলায় নানারকম শিশুতোষ গল্পের বই আমাকে পড়তে দেওয়া হতো।তবে আমি একটু ইঁচড়েপাকা হওয়ার কারণে বড়দের বই পড়তেই বেশি পছন্দ করতাম। ‘রুশদেশের উপকথা’ আমার পড়া প্রথম শিশুতোষ বই।বাসায় হঠাৎ একদিন খুঁজে পেয়েছিলাম ম্যাক্সিম গোর্কির ‘মা’ উপন্যাসটি।মাকে জিজ্ঞেস করায় বলেছিলেন,ওটা নাকি বাবার বই। যেন না ধরি। তবে আমি মায়ের নিষেধ না শুনে মা উপন্যাসটি পড়েছিলাম অনেকটা ছোট বয়সে। উপন্যাসের নায়ক পাভেল ভ্লাসভ আর তাঁর মা পেলেগোয়া নিলভনা দুটো চরিত্র ম্যাক্সিম গোর্কির অনবদ্য সৃষ্টি।বইটা পড়ার পরে আমি বুঝতে পেরেছিলাম ওটা আসলে মায়ের বই ছিলো। কারো থেকে ধার এনেছিলো পড়ার জন্য হয়তো কখনো।কেননা আমার ছোট ভাইয়ের জন্মের পরে, মা ওর নাম রেখেছিলো ‘পাভেল’। পাভেল চরিত্রটি হয়তো তাকে এতটাই বিমোহিত করেছিলেন যে, ছেলের নামটি তিনি পাভেল রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন।আমার বই পড়ার স্বভাবটা আমি মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম।

ছোটবেলায় বাসায় বিভিন্ন ধরনের পত্রিকা রাখা হতো। মায়ের প্রিয় ছিলো বেগম পত্রিকা।পত্রিকাটি বাসায় এলেই আমি পত্রিকার পাতা উল্টেপাল্টে দেখতাম আর ঘ্রাণ নিতাম। সেই থেকে আজও বাসায় নতুন বই এলে আমি প্রথমে সেই বইয়ের ঘ্রাণ শুঁকি।জানিনা কার কেমন লাগে নতুন বইয়ের ঘ্রাণ। আমার নেশা নেশা লাগে।মনে হয় ঢুকে পড়ি বইয়ের প্রতিটি অক্ষরে, শব্দের ভেতরে, আর শুষে নিই প্রতিটি বাক্যের গদ্য সৌন্দর্য ।

এখনও মনে পড়ে বিভিন্ন রান্না, সেলাই, গল্প, সবই পড়তাম বানান করে করে। এখন সেই দিনগুলোর কথা মনে হলে হাসি পায়। আমার কাছে রান্নার বই বলতে এখনও প্রিয় সিদ্দীকা কবির রেসিপি, ওই বইখানি।

আরও কিছুসময় পরে পড়তাম দেশ পত্রিকা, সানন্দা। আনন্দলোক পড়ার থেকে আমি দেখেই বেশি আনন্দ পেতাম।কি ঝকঝকে মলাট, রঙিন সব ছবি।একসময় সানন্দা ও দেশ পত্রিকার উপন্যাসগুলো পড়া শুরু করি (তখন হয়তে ক্লাস ফাইভ বা সিক্সে পড়ি।)

সেই সময় আমাদের বাসায় পত্রিকা দিতো আসতো বাবুল কাকা। আমাদের পাড়ার হকার।তার সঙ্গে অনেক সখ্য ছিলো। হয়তো আমার পড়ার আগ্রহের কারণে আমাকে একটু বেশি আদর করতেন।এমনও হয়েছে, বাবুল কাকা আমাকে পত্রিকা দিয়ে যেত একদিনের জন্য। আমি সেই পত্রিকা একদিনে পড়ে শেষ করতাম।যেন পরীক্ষার পড়া, একরাতে সিলেবাস শেষ করতে হবে। আমার সেই পত্রিকা, বইগুলো এখন বাসায় জমানো আছে (মায়ের বাসায়)।

বই সংগ্রহ করার জন্য আমি সব পত্রিকা ও গল্পের বইগুলোতে একটা নম্বর দিয়ে রাখতাম।মাঝে মাঝে মিলিয়ে নিতাম সব নম্বর দেওয়া বইগুলো। হঠাৎ কখনো কোন বই মিসিং হলে কাঁদতাম।

কৈশোরে চাচা চৌধুরী, মাসুদ রানা,আর সেবা প্রকাশনীর সেই রোমান্টিক গল্প গুলি পড়তাম ।তবে সেগুলো বেশ চুরি করে, বড় বইয়ের ভেতরে ছোট বই ঢুকিয়ে পড়া, কত ধরা পড়েছি মায়ের হাতে, গালমন্দের সাথে চড় থাপ্পড় থাকতো বোনাস হিসেবে।আমার সেই করুন ইতিহাস বলে শেষ হবে না।

ক্লাস এইটে থাকাকালীন শীর্ষেন্দুর দূরবীন পড়ে আমি তো ধ্রুবর প্রেমে পড়ে গেলাম।সাতকাহনের দীপার মতো হতে চাইতাম।একবার তো মাকে বলেই ফেললাম, আমাকে দীপার মতো ছোটবেলায় বিয়ে দিতে, আমিও তাহলে ভালোভাবে পড়াশুনা করবো। নন্দিত নরকে উপন্যাসটি দিয়ে শুরু হলো হুমায়ুন আহমেদ এর বই পড়া।আমি প্রথমে পড়ে কিছুই বুঝি নাই।তখন আসলে ওটা বোঝার জন্য যে পরিমাণ বুদ্ধি দরকার ছিল, সেটা তখনও হয়নি আমার।তবে আমি পড়েছিলাম।আজ যখন মেয়েকে এমনভাবে গল্পের বই পড়তে দেখি, তখন নিজের সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়।আমার মা প্রায় সময় বলতো, তুই যতটা মন দিয়ে গল্পের বই পড়িস, তেমন করে যদি লেখাপড়া করতি, তাহলে আমার আর কোন কষ্ট থাকত না।

কলেজে ওঠার পড়ে শুরু করলাম বুদ্ধদেব গুহ ও সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসগুলো। সুনীল ও বুদ্ধদেব গুহ এই দুজন লেখকের লেখাকে যদি আমাকে বিবেচনা করতে বলে আমি বুদ্ধদেব গুহর লেখাকে বেশি পছন্দ করবো। রবীন্দ্রনাথের ছোটগল্প আমাকে এখনও টানে, তবে কাজী নজরুল ইসলামের বই পড়া হয়নি তেমনভাবে। তবে তার গল্পের কাহিনিগুলো বিভিন্ন দিবসের নাট্যরূপের মাধ্যমে জানা হয়েছিলো। পদ্মা নদীর মাঝি দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় এর সাথে সখ্যতা শুরু। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা, জননী, ছোটগল্প প্রাগৈতিহাসিক আমার এখনও প্রিয়। জীবনানন্দ দাশের প্রতিটি গল্প পড়ে আমার মনে হয়েছে তিনি তার জীবনের কষ্টগুলোকে তার উপন্যাস ও গল্পে তুলে এনেছিলেন।সেটা আরও বিস্তৃত আকারে জানাতে পারি শাহাদুজ্জামানের ‘একজন কমলালেবু’ পড়ে।শাহাদুজ্জামানের লেখাও আমার ভালো লাগে।

আমার বই পড়ার তালিকায় উল্লেখযোগ্য অনেক বই জমা হয়েছে। এখনও হচ্ছে। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি আবার শুরু করবো ভাবছি। ইদানীং অনুবাদ পড়া হচ্ছে প্রচুর। হারুকি মুরাকামির প্রায় অনুবাদ গ্রন্থগুলো পড়া শেষ। ইদানীং গল্পপাঠ ওয়েবজিনে অনুবাদ গল্পগুলো পড়ি অফিসে যাওয়া আসার পথে৷ জ্যামের অলস সময়টাকে এখন বই পড়ার পেছনে কাজে লাগাচ্ছি। আশাপূর্ণা দেবী, সুচিত্রা ভট্টাচার্যের লেখা আমার ভালো লাগে। ইদানীং পড়া হয়েছে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের ‘প্যান্টি ও অন্যান গল্প’। বাংলা ছোট গল্পের জাদুকর মনে হয় হাসান আজিজুল হক। তার দেশভাগ নিয়ে লেখা আগুনপাখি উপন্যাসটি আমাদের সাহিত্যের একটি ক্লাসিক উপন্যাস। আরও আছে শওকত আলীর প্রদোষে প্রাকৃতজন, মাহমুদুল হকের অনুর পাঠশালা ভালো লেগেছে।শহীদুল জহীরের মুখের দিকে দেখি, আবু ইব্রাহীমের মৃত্যু উপন্যাস দুটো আমার প্রিয় বইয়ের তালিকায় থাকবে। নাসরীন জাহানের লেখা আমাকে টানে। কিছুদিন আগে পড়লাম ওয়াসি আহমেদের বরফকল। এখনকার সময়ে সাদিয়া সুলতানার ঈশ্বরকোল ও মোজাফফর হোসেন তিমিরযাত্রা পড়ার সুযোগ হয়েছে। ভালোবেসেছি তাদের লেখাগুলো।ইশরাত তানিয়া ও নির্ঝর নৈঃশব্দ্যের গদ্য আমার ভালো লাগে।

এখন সময়ের অভাবে তেমনভাবে পড়ার সুযোগ হয় না। তবে সমস্যা নেই, বুড়ো বয়সটা জমিয়ে রেখেছি।তখন আবার শুরু করবো বই পড়া। এখন যা পড়ছি সেগুলো তো বোনাস।তবে আমি চেষ্টা করছি আমার বাচ্চাদের ভিতরে বই পড়া অভ্যাসটা গড়ে তুলতে।ইদানীং মনে হয় আমি সেটা কিঞ্চিৎ পেরেছি।

যেভাবে ছোটবেলায় বই চুরি করা শিখে চুরি করে বইয়ের ভেতরেই থেকে গেলাম ॥ নাসরিন জে রানি
একটি বই একজন অনাঘ্রাত প্রেমিকের মতন।যতক্ষণ বইটি পড়ি- প্রেমিকের সঙ্গে প্রথম দৃষ্টি বিনিময়, তার ভাবের সাথে আমার ভাবের রঙ-মিলান্তি, ও পরবর্তীতে সম্মুখাভিমুখ ঐকান্তিক-আবেগ-জড়োয়া রোমান্টিক পর্বে প্রবেশ করে এক প্রকারের লিভটুগেদার শুরু করে দেই। এর ভেতরে কোনো কোনো বই এসব না হতে চাইলে ভালো বন্ধুও হয় তারা- বহু বছর আমার পাশে পাশে থাকে।সমস্যা হলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সমাধান দেয়। না পারলে শান্তির খোঁজ দেয়। বিশেষ করে দর্শনশাস্ত্র বা মেটাফিজিক্স বিষয়ক হ্যান্ডসাম বইগুলো।তবে কোনো কোনো বই সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির হয়।এরা কথায় চরিত্রে ব্যক্তিত্বপূর্ণ বিদ্যাঙ্গ যেমন, তেমন সুদর্শন ও সুদেহী, দুঃসাহসী, যৌন প্রলোভনসংকুল মাদকতায় পূর্ণ হয়ে আমার সম্মুখে উপস্থিত হয়। বিশেষ করে একশন থ্রিলার বইগুলো, হার্ড-বয়েল্ড ক্রাইম নভেলগুলো।বহু প্রাইভেট ডিটেকটিভের প্রেমে পড়লাম এই ছোট্ট জীবনে।বিশেষ করে ফিলিপ মার্লো, স্যাম স্প্যাড, পেরি ম্যাসন, হাল আমলের এলেক্স ক্রস, জেমস বেনেট থেকে শুরু করে এমন কি এক ভিলেন বা ক্রিমিনাল ফ্রেডি জনসনের প্রেমেও পড়লাম।

ছোটবেলা থেকে প্রচুর গোয়েন্দারা আমার মন কেড়ে নিয়েছে।তাদের সঙ্গে বেড়াতে নিয়ে গেছে বিচিত্র স্থানে, একশনেও নেমেছি। সাথী হয়ে লড়েছি।অবশেষে নির্জনে অবসর কাটিয়েছি পৃথিবীর বিবিধ প্রান্তে তাদেরই সঙ্গে।তবে সবচেয়ে বেশি প্রেমে পড়েছিলাম আমি তিন গোয়েন্দা সিরিজের রবিন মিলফোর্ডের, সেই কৈশোরের প্রেম এখনো অটুট আছে। আজকাল নিজেও গোয়েন্দা সিরিজ লেখার কথা ভাবছি- একজন সাধারণগোছের বাংলাদেশি মাঝবয়েসী নারী গোয়েন্দা, তাকে নিয়ে সিরিজ গল্প লেখার কাজে হাতও দিয়েছি।

সে যাই হোক, আজ বিশ্ব বই দিবসে বই পড়ার কথাই বলা দরকার বেশি করে। ইদানিং যা পড়ছি তার মাঝে প্রাইভেট ডিটেকটিভ পেরি ম্যাশনকে ভালো লাগছে। মাঝে মাঝে এলেক্স ক্রসের সাথেও ডুব মারি।তবে এসব যখন বেশি বেশি ঘটে গিয়ে থ্রিলার সমুদ্রের এই অতলে তলিয়ে যাই- তখন আমেরিকান নারী গোয়েন্দা লিন্ডসে বক্সার এসে আমাকে উদ্ধার করে নিয়ে যান।বিপদের অগ্নিমুখ থেকে ফিরে এসে আফ্রিকা মহাদেশের বতসোয়ানার নারী গোয়েন্দা মামা প্রিসার রামাৎসয়ে সাথে বসে একটু সুখ দুঃখের আলাপ করি। কেন যেন আমার সব সময় মনে হয়- মানুষের জীবনে দুঃখের চেয়ে দুঃখ নিয়ে বরং দুঃখী দুঃখী আলাপই বেশি সুখের অনুভূতি দেয়।

কৈশোরে যত বই পড়েছি তার সিংহভাগ ছিলো চুরি করে আনা গল্পের বই এবং সেই বইগুলো পড়ার পরে নিয়ম করে ফেরতও দেওয়া হত।এই নির্বিঘ্নে চালিয়ে নেওয়া কুকর্মটির জন্য জন্য স্কুলে একটা নিজস্ব দল বানিয়ে নিয়েছিলাম-মর্গ্যান স্কুলের গোয়েন্দা বাহিনী।আমাদের দলটা ছিলো চারজনের।একজন ছিলো মুটোগুট্টু কিন্তু ভীষণ মেধাবী ও পড়ুযা যে খেতেও ভালোবাসত। আরেকজন আবার প্রেমিকা স্বভাবের ও দারুণ রূপসী কিন্ত পাঠে মন নেই। তৃতীয়জন ছিলো চতুর এবং সবশেষ লোকটি ছিলাম আমি এসব কিছুর তত্ত্বাবধানে ও পরিকল্পনায়।আমার চরিত্রটির নাম দিয়েছিলো ওরা কিশোর পাশা, ভোটাভুটি করেই।পুরো স্কুলজুড়ে বিভিন্ন ক্লাসের মেয়েদের বিচিত্র সমস্যাগুলোর সমাধান করতাম আমরা। তবে ক্রাইমও করতাম টুকটাক।স্কুল শুরুর আগে ও পরে টাউনহলের বুক লাইব্রেরিগুলোতে ঢুঁ মেরে ছোকরা বিক্রেতাদের সঙ্গে ‘লাভ-টিল্লো-এক্সপ্রেস’ গেম চালাতাম।

৯০ এর সেই যুগে দুনিয়া ছিলো সরল; সামান্য একটু হাসি, আর দোকানির হাত থেকে বই ধরতে যেয়ে আমাদের আঙ্গুলের ওদের আঙ্গুলের ঠোকাঠুকিতেও এক সপ্তাহ বুদ হয়ে থাকা যেত দুইপক্ষেই।আমাদের চারজনের টিমে দুজন ফ্রন্ট-প্লেয়ার আর দুজন ছিলো প্রক্সিদাতা।ফ্রন্ট প্লেয়াররা ব্যস্ত রাখতো দোকানি ছোকরাদের চোখে চোখ ধরিয়ে রেখে। ঠোটে গুনগুন গান আর তুচ্ছ কথায় মেতে মিস্টি খিলখিলে অর্থহীন হাসাহাসি দিয়ে। আর বাকি দুজন বই বাছাই করে চুরি করতাম। আর আগের সপ্তাহে চুরি করে নেওয়া বইগুলো, পায়জামার গোজ, বা পিঠের পেছন থেকে অথবা পেটের সামনে থেকে এবং ক্রস করা সাদা ওড়নার ভাজ থেকে বের করে তাকে সাজিয়ে রেখে দিতাম। ছোকরা দুটো দোকানের মালিক নয় বরং কর্মচারী।ওরা কি বুঝত কে জানে।তবে এই হাসাহাসিতে ওরা যেন মোম গলা হয়ে কোথাও ভেসে যেত, প্রেমের চেয়ে প্রেমের ভাব বেশি মারাত্মক আফিমের মতন। নেশা ধরিয়ে রাখে- অসম প্রেমে।

বই পড়ার জন্য কি-না-করেছি।স্কুলে যখন পড়তাম ব্যবসায়ী বাবা প্রতিদিন দুপুরে বাড়িতে ফিরে খেয়ে দেয়ে ভাত-ঘুম আর বিশ্রাম নিতেন যখন, তার মাথা টিপে দিতাম কিছু পারিশ্রমিকের বিনিময়ে, এমন কি মাঝে মাঝে পিঠে চড়ে- বাবার পিঠের এমাথা ওমাথা মাড়িয়ে দিতাম। এরকম একেক সেবার পারিশ্রমিক ছিলো একেক রকমের।সেই অর্থ দিয়ে গল্পের বই কিনতাম, রাশান লিটারেচার, রাদুগা প্রকাশনীর বা সেবার বই।তবে আমার মা ভীষণ জাদরেল মানুষ ছিলেন।পড়তে দিতেন না এসব।পড়ালেখায় ভালো ছিলাম। কূটবুদ্ধিও কম ছিল না। মাকে ফাঁকি দিয়ে পাঠ্যবইয়ের ভেতরে গল্পের বই লুকিয়ে মায়ের সামনের খটোমটো শক্ত চেহারা বানিয়ে রেখে স্কুলের পড়া মুখস্ত করতাম। একই প্যারা পড়তাম বারবার। মা বুঝতেন না শুরুতে কিন্তু যখন একদিন ফাঁকিবাজি ধরা পড়ে গেলো- সেদিন থেকে এক সপ্তাহ চলত আর্মি ড্রিলিংয়ের মতন মায়ের সব কথার পালন। আমার মনে হয়- আমার মা পৃথিবীর সবচেয়ে বড় নারী গোয়েন্দা, আর আমি তার অপরাধী। কিছুতেই মায়ের চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়।মায়ের সেই শাসনের ভয় এখনো কাটিয়ে উঠতে পারিনি।

এখন আর বই চুরির সুযোগ নেই।আমার সেই চার গোয়েন্দা মেয়েবন্ধু দলের একজন স্কুলের পরেই এক দূরারোগ্যব্যাধীতে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে অন্য দুনিয়ায় চলে গেছেন।আরেকজন প্রবাসী হয়েছেন দেড়যুগ আগে বাবা-মায়ের সঙ্গে। আর সবচেয়ে প্রিয়জন কোথায় আছেন জানি না। শুনেছি সে বড় ডাক্তার হয়েছেন।আর আমি এখনো বই কিনি, প্রচুর প্রচুর।এই মাসেও কিনেছি নব্বইটির মতন বই।তবে এই মাসে থ্রিলার সিরিজের বই কিনেছি- বৃটিশ ক্রাইম ফিকশন কুইন মার্টিনা কোলের লেখা মোট তেরটি বই। এবং সমান তালে আমেরিকান বেস্টসেলার থ্রিলার রাইটার জেমস প্যাটারসনের লেখা পনেরটি বই। এই দুই দেশি থ্রিলারগুলোর সবগুলোই অরিজিনাল বই এবং ফার্স্ট এডিশন, কালেক্টর এডিশনই বলা চলে (এবং যেহেতু বর্তমান সময়ে একজন বেকার লোক, লেখালেখিকেই পেশা হিসেবে বেছে নিয়েছি) এইবার সমস্ত পয়সা চুরি করেছি স্বামীর মানিব্যাগ থেকে।এই লেখা যখন লিখছি রেডএক্স ডেলিভারিশপ থেকে আরও পাঁচটি বই ডেলিভারি আসছে। তাদের মেসেজ এসেছে–‘ডিয়ার কাস্টমার উই রিসিভড এ পারসেল ফ্রম বুকেন্ডস লিমিটেড অ্যান্ড উইল ডেলিভারি সুন।ট্র্যাক আস হিয়ার উইথ দিজ লিংক বিলো- রেডএক্স।’

আমার গল্পের সমাপ্তিতে- আজ বিশ্ব বই দিবসে, দেশি-বিদেশি কিছু লেখকের বই নিয়ে কথকতা ও আলাপন তুলে দিলাম। বই আমাদের সবকিছুর মূলে থাকুক। বই থাকুক প্রাণ হয়ে, আমরা হই বইগুলোর হৃদয় ও আলােকবর্তিকা।

বই কী– এই ভাবনার প্রকাশ নিয়ে সমসাময়িক বাংলাদেশি কতিপয় লেখক-কবি-পাঠকের জল্পনা

১।বই একটা বস্তু।অনুবাদের কাজে লাগলে পড়ি।

– অনুবাদক মাহমুদ আলম সৈকত

২। বই মানে প্রশান্তি।আনন্দ।জ্ঞান।

– কবি এলাহি আসিফ।

৩। সুস্থ থাকতে বই পড়ি।

– গল্পকার সাইফ বরকতুল্লাহ।

৪।বই হলো ভালোবাসা।শান্তি।আনন্দ।জ্ঞান।

– কবি নাফিসা ইসলাম।

বিদেশি লেখকরা বই নিয়ে কী বলেছেন

1. A half-read book is a half-finished love affair.

– david Mitchell.

2. If you tell me the heart of a man, tell me not what he reads, but what he rereads.

-Francois Mauriac

3.Wear the old coat and buy the new book.

-Austin Phelps.

4.Reading one book is like eating one potato chip.

-Diane Duane.

5.Writing comes from reading, and reading is the finesr teacher of how to write.

-Annie Proulx.

6. Reading brings us unknown friends.

-Honore de Belzac

7.Show me a family of readers, and i will show you the people who move the world.

– Napoleon Bonapart.

8. Read. Read. Read. Just dont read one type of book. Read diffrent books by various author so that you develop diffrent style.

– R. L. Stine.