সিলেটে শরতের পদাবলী


সিলেটে ‘শরতের পদাবলী’ শিরোনামে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যায় ছোটোকাগজ বুনন ও বইকথার যৌথ উদ্যোগে সিলেটের জিন্দাবাজারের নজরুল একাডেমিতে কবিতা পাঠের আয়োজন করা হয়।

ঋতু বৈচিত্র্যময় এই বাংলায় শরতের আকাশে শাদা মেঘের খেলায় ভেসে কবি যেন তার বাণী পৌঁছে দিতে চান মন মানুষের কাছে।পঙক্তিতে পঙক্তিতে কত আবেগ, দ্রোহ ও হাহাকার সবই যেন মিলে মিশে একাকার।এমনই উপলব্ধি উপস্থিত কবিদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও কথাসাহিত্যিক ওয়াহিদ সারো। বইকথা সম্পাদক গল্পকার শামসুল কিবরিয়ার সঞ্চালনায় কবিতা পাঠের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, সাবেক অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ ও লেখক শিরীন ওসমান।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বুনন সম্পাদক কবি খালেদ উদ-দীন।

কবিতা পাঠ করেন কবি সুমন বণিক, মোহাম্মদ বিলাল উদ্দীন, আল-আমিন, মামুন সুলতান, জীম হামযাহ, রাজেশ কান্তি দাশ, অসীম চন্দ্র পাল, ওবায়দুল মুন্সী, প্রশান্ত লিটন,আবদুল মুমিন মামুন, চন্দ্রশেখর দেব, বাদশা গাজী, জসিম আল ফাহিম, তাসলিমা খানম বিথী, সৈয়দ মুক্তদা হামিদ প্রমুখ।