স্নিগ্ধা বাউল – যোগসূত্র

আমাদের সান্ধ্য ইফতার ॥ স্নিগ্ধা বাউল
রোজার পড়ন্ত দুপুর। সেটা আমাদের মূল বাড়ির গল্প। যেখান থেকে আমরা বিতাড়িত হয়ে উদ্বাস্তু হয়ে যাই।

সেই বাড়িটার অন্দরে যা-ই থাক, বাইরের দিকে ছিলো লোহার বড়ো গেট। গেটে ঝুলতো তালা নয় ভিতরে ছিটকিনি।কেবল বিকেলের আগে আগে গেটটা খোলা হতো। মেজো জ্যাঠা তার গরু নিয়ে ঢুকতেন।সে-ই বাড়িতে এই গরুগুলোর দাম আমার মা আর আমাদের চাইতে বেশি ছিলো। অসম্ভব দরাজ আমার জেঠাতো বোনেরা দিনরাত তৈরি থাকতেন আমার মা’কে যন্ত্রণা দেওয়ার জন্য। অসম্ভব সে সত্যগল্প আমার জীবনের গল্পে অবশ্যই আসবে একদিন।

বিয়ের পর বর নিয়ে বাড়িতে বসবাস করা মেয়েদের দজ্জালি দেখতে সিনেমা হলে না গিয়ে আমাদের সেই বাড়িটায় অনায়াসে যাওয়া যায়।

আমার মহিলা সমিতি করা জেঠাতো বোন, যিনি ভালোই মহিলা কল্যাণ করতেন কেবল তার মেহমানদের জন্য সেই গেটা খোলা হতো।

আমার মা বা আমাদের ঘরে কেও এলে সেই লোহার গেট হয়ে যেতো কয়েদীখানার ফটক, চাবি কোথাও পাওয়া যায় না, কেও না কেও টয়লেটে চলে যায় চাবি নিয়ে কিংবা কারো কোমড়ের কাছে চাবিটা নিয়ে কেও ঘুমিয়ে যেত।

ঠিক এমন গরমে আমার শৈশবের শৈশবে মা আমাদের নিয়ে মেঝেতে আঁচল পেতে শুয়ে পড়তেন। কখনো কোমড়ের বিছায় গিট্টু দেওয়া থাকতো আঁচলের মাথা। চুপচাপ মা ঘুমিয়ে পড়লে গেটের কাছে আসতাম; খোলা পেলেই হাতের বামদিকে দৌড়। দুটো বাড়ি ছেড়ে লম্বা টিনের কলোনির ঘরগুলোতে আঙুল দিয়ে টেনে দিতাম দৌড়। সামনে সোনা মিয়ার মাঠ আর চার রাস্তার মোড়টায় গৃহস্থ আমগাছটা দাঁড়িয়ে আছে বহু বছর।

কালসে ছাগলগুলোর গায়ের পাল্টে পাল্টে বহু বছরের জীব বিবর্তনের গল্প। আর একটু এগিয়ে গেলে লম্বা টানা মসজিদ ঘর। হুজুরকে দেখলেই আসসালামু আলাইকুম দিতাম। বিনিময়ে হুজুর আমাদের আদর করে দিতেন। মিষ্টি করে জিজ্ঞেস করতেন, খেলতে আসছো?

এই মসজিদ ঘরের বাইরে লম্বাটে করে একটানা ফুটতো গোলাপি রঙের টাইমফুল। আমরা টাইমফুল ছিড়ে আনার পথে দেখতাম ততক্ষণে বসে গেছে ইফতারির বাজার। সোনামিয়ার আমতলায় তখন পেটি বরফ বিক্রি করতো সবু, অন্যসময় ও আমাদের খেলার সাথী।

বাড়ি ফিরে মাকে ঘ্যানর ঘ্যানর করতাম ইফতারি খাব। শেষ পর্যন্ত আজানের আগে আগে মারের আঁচল ছেড়ে আসতো পাঁচটি টাকা; তিন টাকার পিঁয়াজু আর দুই টাকার ছোলা নিয়ে যখন ফিরতি দৌড় দিতাম তখন আজান পড়তে শুরু করে।

একবার দৌড়ে ছিটকে পড়ে পিঁয়াজু আর ছোলা রাস্তার দু্ই পাশে ; কাঁদতে কাঁদতে ফিরি আমি ঘরের মেঝেতে সাদা মুড়ি আর সরিষার তেল নিয়ে মা তখন বসে আছেন মেঝেতে।

আমি আগের নম্বরে নেই ॥ স্নিগ্ধা বাউল
[সম্পাদকীয় নোট: বিশ্ব কবিতা দিবস ২১ মার্চ। বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা ও প্রকাশনাকে উৎসাহিত করার লক্ষ্যে ১৯৯৯ সালে ইউনেস্কো এই দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে।এবারের কবিতা দিবসে যোগসূত্রের পাঠকদের জন্য আয়োজন এ সময়ের কবি স্নিগ্ধা বাউলের ৫টি কবিতা ]

সংখ্যাতত্ত্ব

আমি আগের নম্বরে নেই

জৈবিক রূপান্তর সংখ্যা সবই বেড়েছে

চর্বির ভাঁজে জমেছে সময়ের স্তর;

বত্রিশ নম্বরের ব্র্যান্ড আমার মালিকানা ছেড়েছে

ছেড়ে গেছে একক প্রেমিক সংখ্যা।

নতুন নম্বরে আছি আমি আর আমাদের গতি

তবু পুরোনো কেউ ছুঁয়ে যায় আমাদের

শৈশবে পাঠ্য ইংরেজি বইয়ের অ্যাপ্লিকেশনের মতো

‌‌‌অন বি হাফ অব দ্য পিপল

বোদা উপজেলা, পঞ্চগড়”

পড়েছিলাম সেখানে নলকূপ চাই।

মৃত্তিকার সতীচ্ছেদে বেরিয়ে আসবে রসালো জল

অমৃত ভাবনায় বয়ে যাবে ভূমিজ সন্তান-

কামজ সংখ্যাতত্ত্বের চর্যার জীবনে।

যুগ্মস্বরধ্বনি

শীতের রাতে উত্তপ্ত হৃদয়ের গন্ধে মুখর

চারপাশ জেগে থাকে;

নোঙর ফেলে চলে যায় দূরের মাঝি

বিচ্ছিন্ন মন পড়ে থাকে;

উলঙ্গ মুখের ছবিগুলো কল্পনায় খেলে

চোখ ভিজে আসে;

যেতে যেতে দেখেছি আমার চোখে নয়

পানকৌড়ির খেয়ালে

বিচ্ছিন্ন পাতার মতো উড়ে আসে

যৌনগন্ধী অক্সিজেনের সুর।

কুয়াশার রাতে আমি হেঁটে যাই

বেদুইনের দেশ থেকে সাইবেরিয়ায়।

ফটোফ্রেমে বাঁধানো আমার বিদুর আঙিনায়

এ যেন বলিষ্ঠ পাথর,

ঘূর্ণিপাক সঞ্চালিত রথে ভেসে যায়;

যেমন ভেসে চলে ঢেউয়ের বুকে উদ্দাম নাবিক

দূর সমুদ্রের সূর্যভূমির দ্বারে,

আমি এসেছি এখানে, আমরা হতে।

পোয়াতি বৃষ্টি

অনেকদিন বৃষ্টি ছুঁয়ে দেখিনি

হাত ছুঁয়ে ছুঁয়ে যাওয়া বৃষ্টি

না দেখলেও অনুভব করেছি

বৃষ্টি একটা আস্ত পুরুষ মানুষ;

হাত ছোঁয়ার বাসনায় গড়িয়ে যায়

ছুঁয়ে যায় আপাদমস্তক;

প্রকাশ থেকে গোপন যত কথা

অঙ্গের কলকাঠি।

বৃষ্টির খবর নেই অনেকদিন;

হালের বলদগুলো বৃষ্টি চায়, অনেক নরম মাটি খুঁড়ে আনবে

এক পোয়াতি গাছ;

আমি ভুলিনি আমার বৃষটির জলে

পোয়াতি হবার সম্ভাবনা।

আমাদের নিপুন সন্ধ্যা

আমার রঙিন জামা, সিঁদুর কৌটা

মায়ের নথ, চপলতা

ভাঁজের শাড়ি, শাঁখার অস্তিত্ব

স্কুল ছুটির দিন, গোলাপের পাঁপড়ি

রাতজাগা তারা, গ্রিলের বারান্দা

কাপরের টুকরো, স্বপ্ন ফালি

আকাশের চাঁদ, সময়ের ফাঁদে

রূপকথার হাতে, বয়সের ছাদে

উঠে গেছে আমাদের জমিন

নতুন ফসলের গানে

ছেড়ে যাব শেষ বৈঠকের গান

সূর্যের সাথে কথা হয়েছে অনেক

শেষ বিকেলের রোদে

পৃথিবীর সমস্ত অবসাদ ফেলে

ছুটে যাব নিজের শরীর থেকে

আরও অনেক ভোরের কাছে

তোমাদের নতুন সূর্য দেখার আকাশে

আমাদের ভালোবাসা

প্রতিটি সূর্যাস্তের কাছে।

সন্ধ্যে ঘর

হুড়মুড়িয়ে পড়ছে কপাট। সাজগোজ অনন্ত

দুমদাম সিন হচ্ছে ম্যাসেঞ্জার, অহেতুক পুল

পুল থেকে নেমেই হাঁটাপথ।কয়েকটা কস্তুরি

পুরোদস্তুর সংসারী তেমনি আবারও ভুষুণ্ডি

মেঘ সরে গেলেই তেড়ে আসে মেগাবাইট হয়ে

জলজ লিলি দ্য গ্রেট নৈঋত গম্ভীর কণ্ঠে

বইছে বিস্তৃত খোলা চিঠি হয়ে। চোরে নেয় মন

বিলাতী কুকুর এস্টেরয়েড বেল্ট অবজেক্টদের

দখলে থাকবে কিছু ছাঁই টেবিলে এস্ট্রের কাছে

বিলাতিয়ানা ছেড়ে ধুতি আপ্তঘাতী ময়দানে

স্ত্রী রতন জমায়,ম্যারেজ ডে কেক ছুড়ি মোম

মোমেন্ট মিস করি ইউ ফাকার এমন করে।

দাসীবৃত্তি করে দেওয়া ঘর সংসার চলে যায় মন

হাঁটতে হাঁটতে হারায় গভীর ক্ষত হয়ে পুঁজ ঘা

বেকায়দায় হাসতে ইচ্ছে করে প্রতিদিন লায়ার।