সাওদা সামিহা – যোগসূত্র

নতুন বই: ৩৫ খণ্ডে সৈয়দ শামসুল হক রচনাসমগ্র
প্রকাশনা সংস্থা ঐতিহ্য ‘সৈয়দ শামসুল হক রচনাসমগ্র’ প্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৭ ডিসেম্বর তার ৮৫তম জন্মবার্ষিকীতে এই সংকলনটি প্রকাশিত হবে।

ঐতিহ্যের প্রকাশক আরিফুর রহমান নাইম বলেন, সৈয়দ শামসুল হকের রচনা বাংলা সাহিত্যের গৌরব। বাংলা সাহিত্যের ভূগোলে তিনি ‘জলেশ্বরী’ নামের কল্পিত ভূখণ্ডের স্রষ্টা। তার রচনাসমগ্র প্রকাশ করার দায়িত্ব পাওয়ায় আনন্দবোধ করছি।

বাংলা সাহিত্যের সব শাখাতেই অবাধ বিচরণ ছিল সৈয়দ শামসুল হকের। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, কাব্যনাট্য, প্রবন্ধ-নিবন্ধ, শিশু-কিশোরসাহিত্য, সায়েন্স ফিকশন, সাহিত্য-কলাম, অনুবাদ, আত্মজীবনী, স্মৃতিকথা, ভ্রমণকাহিনী-সবক্ষেত্রেই ছিল তার পদচারণা। তাকে বলা হতো সব্যসাচী লেখক।

সৈয়দ শামসুল হকের মঞ্চনাটক নূরলদীনের সারাজীবন, পায়ের আওয়াজ পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন দেশে মঞ্চায়িত হয়েছে। তার কাব্য পরানের গহীন ভিতর বাংলা কবিতার অমৃত সম্পদ। বড়গল্প রক্তগোলাপ বিশ্বসাহিত্যের জাদুবাস্তব ধারার পথিকৃৎ সংযোজন। উপন্যাস খেলারাম খেলে যা আঙ্গিক ও বিষয়শৈলীতে এক সাহসী উপস্থাপনা; একই সঙ্গে নিষিদ্ধ লোবান, নীল দংশন বা বৃষ্টি ও বিদ্রহীগণ উপন্যাস বাঙালির মহাকাব্যিক মুক্তিযুদ্ধকে ধারণ করা হয়েছে। তার প্রবন্ধের বই মার্জিনে মন্তব্য, কথা সামান্যই এবং হৃৎকলমের টানে বাংলা সাহিত্যে অভিনব উপস্থাপন।

এই সংকলনে থাকছে সৈয়দ হকের মর্মানুবাদে পবিত্র কুরআনের নির্বাচিত অংশের বাংলা ভাষ্য, তার রচিত চলচ্চিত্রের চিত্রনাট্য, বিখ্যাত গান, ইংরেজি রচনা এবং অঙ্কিত চিত্রকর্মের প্রতিলিপি।

কবি-প্রাবন্ধিক কোনো পরিচয়েই বিব্রতবোধ করি না ॥ মোহাম্মদ নূরুল হক
মোহাম্মদ নূরুল হক—ছোটগল্প, ছড়া ও কবিতার পাশাপাশি লিখে চলেছেন প্রবন্ধ-গদ্য। তার প্রবন্ধের বিষয় বিচিত্র। সাহিত্যের নানা শাখায় সমান বিচরণ থাকলেও প্রাবন্ধিক ও কবি হিসেবেই পরিচিত তিনি। পেশাগত জীবনে কিছুদিন দৈনিক ইত্তেফাকে সাহিত্য পাতায় কাজ করেছেন। ছিলেন দৈনিক আমাদের সময়ের বার্তা সম্পাদক, নিউজপোর্টাল বাংলা ট্রিবিউনের উপ-বার্তা সম্পাদক, সারাবাংলা’র বার্তা সম্পাদক। বর্তমানে রাইজিংবিডির বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।

সম্পাদনা করেছেন সাহিত্যবিষয়ক ছোটকাগজ, মেঠোপথ (১৯৯৬ থেকে), চিন্তাসূত্র (১৯৯৬ থেকে), প্রাকপর্ব (২০০০ থেকে ২০০৫) ও অনুপ্রাস (২০০১-২০০৫)। এই পর্যন্ত তার প্রকাশিত কবিতার বই: ‘মাতাল নদীর প্রত্নবিহার’, ‘স্বরচিত চাঁদ’, ‘উপ-বিকল্প সম্পাদকীয়’ ও ‘লাল রাত্রির গান’। প্রবন্ধগ্রন্থ: ‘সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য’, ‘সমালোচকের দায়’, ‘অহঙ্কারের সীমানা ও অন্যান্য’, ‘সাহিত্যের রাজনীতি’, ‘সমকালীন সাহিত্যচিন্তা’, ‘কবিতার সময় ও মনীষার দান’ ও ‘আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য’।

প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২০’।কবিতার জন্য পেয়েছেন ‘দোনাগাজী পদক-২০২১’। সম্প্রতি এক আড্ডায় নিজের লেখালেখি ও পদকপ্রাপ্তি নিয়ে কথাসাহিত্যিক সাইফ বরকতুল্লাহর মুখোমুখি হয়েছেন তিনি। যোগসূত্রের পাঠকদের জন্য সাক্ষাৎকারটি পত্রস্থ করা হলো। সাক্ষাৎকারটি শ্রুতি থেকে লিপিরূপ দিয়েছেন সাওদা সামিহা।

সাইফ বরকতুল্লাহ: গত বছর প্রবন্ধ সাহিত্যে পেয়েছেন বগুড়া লেখক চক্র পুরস্কার। এবার পেলেন কবিতায় দোনাগাজী পদক। আপনাকে অভিনন্দন। কেমন লাগছে পদকপ্রাপ্তিতে?

মোহাম্মদ নূরুল হক: ২০১৫ সাল থেকে বগুড়া লেখক চক্র আমাকে পুরস্কার দিতে চেয়েছে। প্রতিবারই আমি কৌশলে এড়িয়ে গেছি। বলেছি, পুরস্কার পাওয়ার বয়স হয়নি। লেখালেখি শুরু করেছি মাত্র, অন্তত দেড় যুগ লেখার আগে কী করে পুরস্কার নেই? তবে, এবার আর এড়িয়ে যেতে পারিনি। তাই নিয়েছি।বগুড়া লেখক চক্র পুরস্কারকে বোদ্ধাজন খু্বই সম্মানের চোখে দেখেন। আমিও দেখি। এই পুরস্কার আমার জীবনে প্রথম আনুষ্ঠানিক পুরস্কার, তাই আনন্দ-আবেগও বেশি এই পুরস্কারকে ঘিরে। আর এবার পেয়েছি দোনাগাজী পুরস্কার। এটিও আনন্দের। দুটোই মানুষের ভালোবাসা। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা। তবে, সবচেয়ে বড় পুরস্কার তো পাঠকের ভালোবাসা। আমি পাঠকের ভালোবাসা পেয়েছি প্রচুর। প্রবন্ধের বইও পাঠকরা প্রচুর কিনে পড়েন, সেটার প্রমাণ আমি পেয়েছি বহুবার। আর কবিতার বইও বিক্রি হয় বেশ ভালোই। তাই বলবো, সব পুরস্কারই ভালোবাসার।

সাইফ: আপনি একাধারে কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক। আপনার এই তিন পরিচয় পাঠক-গণমাধ্যমকর্মীরা জানেন। আপনি লেখক হওয়ার স্বপ্ন নিয়েই কলম ধরেছেন? না কি নিছক খেয়ালের বশেই লেখালেখি শুরু? না কোনো স্বপ্নকন্যার প্রেমে পড়ে?

মোহাম্মদ নূরুল হক: লেখালেখির পেছনে আমার বড় ও করুণ গল্প আছে। কিন্তু তার পুরোটা বলবো না। আমি কেবল কবিতা ও প্রবন্ধ লিখেছি বা লিখছি তা নয়। আমার শুরুটা কিন্তু ছড়া ও ছোটগল্প দিয়ে। বেশকিছু ছোটগল্প জাতীয় দৈনিকেও প্রকাশিত হয়েছে।প্রবন্ধ লেখার শুরু অনেক পরে। তাও, চিন্তাসূত্র, মেঠোপথ, অনুপ্রাস ও প্রাকপর্ব নামের এই চারটি ছোটকাগজ সম্পাদনা করতে গিয়ে লিখতে হয়েছে। মানে ওই সময়ে, সেই ১৯৯৬ থেকে শুরু করে ২০০৯ পর্যন্ত ছোটকাগজগুলোর জন্য বাধ্য হয়ে আমাকে প্রচুর বুকরিভিউ ও প্রবন্ধ লিখতে হয়েছে। এছাড়া দৈনিকের সাহিত্য সম্পাদকদের অনুরোধেও লিখেছি প্রচুর। কখন যে কিভাবে আমার গল্প ও কবিতা ছাপিয়ে প্রবন্ধের সংখ্যাই বেশি হয়ে গেলো, বুঝতেই পারিনি। তবে আমি বুঝতে পারি, যারা আমাকে কবি না বলে কেবল প্রাবন্ধিক বলে, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বলে। আমি তাদের কিছু বলবো না। কারণ আমাদের সমাজের একটি কমন স্বভাব হলো, একই ব্যক্তির একাধিক পরিচয় মেনে নিতে পারে না। বহুমুখী প্রতিভাবানকে সহজে গ্রহণ করতে পারে না। তবে, আমি কবিতা-প্রবন্ধ দুটোই মনের আনন্দে লিখি। কোনো পরিচয়েই বিব্রতবোধ করি না।

সাইফ: আপনি তো সাহিত্যের ছোটকাগজ থেকে শুরু করে দৈনিক পত্রিকার সাহিত্যপাতা সম্পাদনা করেছেন। আমাদের লেখকদের লেখার মান কেমন? আর আপনি সাহিত্যপাতা সম্পাদনা করতে গিয়ে যেভাবে কাজ করতে চেয়েছিলেন, ঠিক সেভাবে করতে পেরেছেন কি?

মোহাম্মদ নূরুল হক: দৈনিকের সাহিত্যপাতায় কাজ করতে গিয়ে আমি নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি। তবে, কোনো রকম আপস করিনি। হয়তো দীর্ঘদিন থাকতে গেলে আপস করতেই হতো। আপস করার মতো পরিস্থিতি সৃষ্টির আগেই আমি সাহিত্যপাতার দায়িত্ব ছেড়ে দিয়েছি। আমি একসময় ইত্তেফাকের সাহিত্য পাতা ছেড়ে আমাদের সময়ের নিউজ এডিটরের দায়িত্ব পালন করেছি। কিন্তু আমি নিউজ এডিটর হিসেবে কোনো কোনো বিষয়ে নরম থাকলেও সাহিত্য সম্পাদক হিসেবে একটুও ছাড় দিতে রাজি নই। তবে হ্যাঁ, ছোটকাগজে যেভাবে সাহিত্যমান বজায় রাখা সম্ভব, দৈনিকে সেভাবে সম্ভব না। দৈনিকের সাহিত্যপাতাটি হলো, ওই পত্রিকার সবচেয়ে কম গুরুত্বপূর্ণ পাতা। বুঝতেই পারছেন, একটি পত্রিকার সবচেয়ে কম গুরুত্বপূর্ণ পাতায় প্রকাশিত লেখার মান আর কত ভালো হবে! দৈনিক বা অনলাইন পত্রিকা যেহেতু গণমাধ্যম, সেহেতু গণরুচির জোগান দেওয়া-ই এসবের মুখ্য উদ্দেশ্য। ফলে সাহিত্যমান আশা করা অবান্তর।

সাহিত্যপাতা সম্পাদনা করতে গিয়ে দেখেছি, আমাদের দেশের অধিকাংশ কবিযশপ্রার্থী আত্মমর্যাদাবোধসম্পন্ন নন। তারা যতটা প্রচারকাঙাল, ততটা আত্মমর্যাদা সচেতন নন। আর দৈনিকের সাহিত্যপাতা যেভাবে সম্পাদনা করতে চেয়েছি, সেভাবে পারিনি।

সাইফ: আপনি তো অসংখ্য বইয়ের আলোচনা করেছেন। অনেক বইকে পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছেন, অনেককে নিয়ে মূল্যায়ন করেছেন, এ ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কী?

মোহাম্মদ নূরুল হক: অভিজ্ঞতা খুবই খারাপ। যার বই নিয়ে আলোচনা করেছি, তার কাছে আমি মহান লেখক। যার বই নিয়ে আলোচনা করিনি, তার কাছে কোনো জাতের লেখকই না। অনেকেই বলেছেন, আরে রিভিউয়াররা কোনো লেখক নাকি? প্রবন্ধ-রিভিউ লিখতে এসে তাচ্ছিল্যের শিকার হয়েছি বারবার।

সাইফ: লেখকরা তো সমাজ সতেচতন, রাজনীতি সচেতন। রাজনীতির সংকট মুহূর্তে লেখকেরা আগে জোরালো ভূমিকা পালন করতেন। এই ধারা বছর বিশেক আগেও ছিল। কিন্তু এখন জাতির সংকটকালে লেখকদের কোনো জোরালো ভূমিকা চোখে পড়ে না।এর কারণ কী বলে মনে করেন?

মোহাম্মদ নূরুল হক: জাতির যেকোনো সংকট মুহূর্তে লেখককে এগিয়ে আসতে হয়। এটা সত্য। কিন্তু কোন লেখক? তিনি, যিনি সমাজ-রাষ্ট্রসহ গোটা মানবজাতি কিংবা তারও বেশি বিশ্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। লেখককে সমাজসচেতন হওয়ার পাশাপাশি রাজনীতিসচেতনও হতে হয়। তাকে নাগরিকের রাজনৈতিক অধিকার আদায়ের কথা বলতে হয়। এখন পেশাভিত্তিক গোষ্ঠী তৈরি হয়েছে। স্বপেশার কেউ হাজার দোষ করলেও অন্য সতীর্থরা তাকে নির্দোষ দাবি করেন। এর কারণ রাজনৈতিক বোধ ও অধিকার সচেতনতার অভাব।

সাইফ: গত ৫০ বছরের বাংলা কবিতার ধারাবাহিক পাঠে কোনো বাঁকবদল দেখতে পান? পেলে সেটা কী রকম?

মোহাম্মদ নূরুল হক: অবশ্যই বাঁকবদল ঘটেছে। অন্তত মোটাদাগে তিনটি। যদিও সেগুলো খুব স্পষ্ট নয়। খুবই ক্ষীণ। মুক্তিযুদ্ধের পরপরই দেশ পুনর্গঠনের সময় মূলত দেশাত্ববোধক, দেশপ্রেম, দ্রোহ, বিদ্রোহ, প্রতিশোধপরায়ণতা কবিতার মূল বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এরপর এসেছে স্বৈরাচারবিরোধী আন্দোলন। তখন রাজনৈতিক নেতাদের পাশাপাশি কবিরাও অধিকার সচেতন হয়ে উঠেছিলেন। লিখেছিলেন রাজনৈতিক কবিতা। দ্রোহের কবিতা। এরপর ৯০-এর গণঅভ্যুত্থানের পর নতুন গণতন্ত্রায়ণের যুগে এসে কবিতায় কিছুটা পরিবর্তন আসে। জাতীয়ভাবে তো বটে, বৈশ্বিক পরিমণ্ডলে উপসাগরীয় যুদ্ধের পর মানুষের বিশ্বাসেও পরিবর্তন আসে। সেই রাজনৈতিক-বৈশ্বিক-বিশ্বাসের ক্ষেত্রে বিপুল পরিবর্তনে ছোঁয়া লেগেছে বাংলা কবিতায়ও।

এরপর একুশ শতকের শুরু থেকে এখন পর্যন্ত প্রচুর ভাঙচুরের নামে মূলত শৃঙ্খলাহীনতার চেষ্টা করে যাচ্ছে অধিকাংশ কবিযষপ্রার্থী। মূলধারার কবিতায় এদের কারও তেমন অংশগ্রহণ নেই। তবে, আশার কথা, এর বাইরে আত্মমগ্ন রয়েছেন বিচ্ছিন্নভাবে প্রকৃত কবিরা। যারা পদাবলি থেকে শুরু করে জীবনানন্দ-শামসুর রাহমানের উত্তরাধিকার বহন করছে।

সাইফ: আপনার সমকালীন কোন কোন কবিকে গুরুত্ব দেবেন? আর প্রবন্ধে কারা আপনার মনোযোগ আকর্ষণ করেন? কথাশিল্পীদের ক্ষেত্রে আপনার মূল্যায়ন কী?

মোহাম্মদ নূরুল হক: সমসাময়িক বা সমবয়সীদের সাধারণত ঈর্ষা করা হয়। কিন্তু আমি কাউকে ঈর্ষা করি না। যা বলি, পরিষ্কারভাবেই বলি। আমার সমবয়সী-সমকালীন কবিদের মধ্যে কাজী নাসির মামুন, জাকির জাফরান, চন্দন চৌধুরী, মনিরুল মনির, তুহিন তৌহিদ, মামুন রশীদ, চাণক্য বাড়ৈ, শামীম হোসেন, ইমতিয়াজ মাহমুদ, ফেরদৌস মাহমুদ, আপন মাহমুদ, ইমরান মাঝি, সিদ্ধার্থ টিপুকে এগিয়ে রাখবো।

আমার সমসাময়িক প্রাবন্ধিক বলতে তেমন বেশি নেই। তবু যারা আছেন, তাদের মধ্যে সবার আগে যাকে স্মরণ করবো, তিনি কাজী মহম্মদ আশরাফ। এরপরই বলবো মামুন রশীদ, রঞ্জনা বিশ্বাস, মোজাফফর হোসেন, কুমার দীপের নাম।

আর গল্পকারদের নাম বলতে গেলে বেশকিছু নাম বলা যাবে। এরা বয়সে সবাই আমার সমবয়সী নন, কিন্তু একইসময়ে লিখতে এসেছি আমরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন কাজী মহম্মদ আশরাফ, শিল্পী নাজনীন, রুমা মোদক, ফারহানা রহমান, আনিফ রুবেদ, মোজাফ্ফর হোসেন, রঞ্জনা বিশ্বাস, মেহেদি উল্লাহ, ফারাহ সাঈদ।

পত্রিকাগুলো অচেনা লেখকদের লেখা প্রকাশে আগ্রহী হন না ॥ ইমতিয়াজ আহমেদ
মাদারীপুর জেলার শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদ বিধৌত একটি গ্রামে বেড়ে ওঠেন ইমতিয়াজ আহমেদ। একজন কলমযোদ্ধা হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন পত্র-পত্রিকায়। মফস্বল থেকে কাজ করছেন ঢাকার অনলাইন ও প্রিণ্ট মিডিয়ায়। লেখালেখির প্রতি ঝোঁক ছোট বেলা থেকেই। ফিচার, গল্প, কবিতা লেখেন তিনি। এবারের সাক্ষাৎকার পর্বে পড়ুন তার লেখালেখি নিয়ে।

আলাপচারিতায় ইমতিয়াজ আহমেদ জানান, গ্রামের বুকে লুকিয়ে থাকা অথচ প্রকাশযোগ্য বিভিন্ন বিষয়ের ওপর ফিচার লিখতে পছন্দ করেন তিনি। লেখেন কবিতাও। তবে গল্পে স্বাচ্ছন্দ্যবোধ করেন। চেষ্টা করেন নানা অনুভূতি নিয়ে গল্প লিখতে। গল্পের বিষয়বস্তুর ক্ষেত্রে সমসাময়িক ঘটনা, পারিবারিক জীবনের টানাপোড়েন, বলা না বলা ভালোবাসার স্পর্শ ইত্যাদি তার গল্পের বিষয়বস্তু।

বই প্রকাশের অনুভূতি কেমন- জানতে চাইলে ইমতিয়াজ আহমেদ বলেন, ‘প্রতি বছরই ঢাকায় অমর একুশে বইমেলায় যাই। বই কিনি। বিভিন্ন স্টলে গিয়ে পৃষ্ঠা উল্টাতাম আর ভাবতাম আমারও একটা বই থাকবে। পাঠক পৃষ্ঠা ওল্টাবে আর পড়বে। যখন প্রথম বই প্রকাশিত হলো- তখন স্বপ্নটা বাস্তব হলো। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না।’

ঢাকার বাইরে থেকে সাহিত্যচর্চা নিয়ে তিনি বলেন, ‘মফস্বলের লেখক হিসেবে যান্ত্রিক নগরীর ব্যস্ততার মাঝে নিজের টিকে থাকা নিয়ে সংশয় আছে। শহরকেন্দ্রিক জীবনে শহরের বাইরে বসে সাহিত্যচর্চা অনেক কঠিন কাজ। আর প্রকাশের ক্ষেত্রেও নানারকম বাধার সম্মুখীন হতে হয়। লেখা প্রকাশের ক্ষেত্রে পত্রিকাগুলো অচেনা লেখকদের লেখা প্রকাশে আগ্রহী হন না।’

গ্রামে বসে সাহিত্য চর্চার যারা করছেন, তাদের লেখা পত্রপত্রিকায় আগ্রহ নিয়ে প্রকাশ করা উচিত বলে মনে করেন তিনি।

লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী- জানতে চাইলে ইমতিয়াজ আহমেদ বলেন, ‘তরুণদের জন্য বই লেখার ইচ্ছে আছে। শিশু-কিশোরদের জন্যও। লেখালেখির মাধ্যমে সাহিত্যে একটা জায়গা করে নিতে চাই।’

সাহিত্য চর্চা শুরু হতে পারে অনলাইনে ॥ সাইফুল্লাহ সাইফ
প্রতিশ্রুতিশীল গল্পকার সাইফুল্লাহ সাইফ। পড়েছেন প্রকৌশল বিদ্যায়। এ পর্যন্ত দুটি গল্পগ্রন্থ ( কয়েকটি ডানাকাটা প্রজাপতির উড়ে যাওয়ার স্বপ্ন ও মৃত ও জীবিতের জীবনগুলি) বের হয়েছে। এবারের সাক্ষাৎকার পর্বে পড়ুন তার লেখালেখি নিয়ে।

আপনি তো এতদিন ঢাকার বাইরে থেকে সাহিত্য চর্চা করেছেন। ঢাকার বাইরে থেকে সাহিত্য চর্চা করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা হয়েছে কি না?

সাইফুল্লাহ সাইফ : হ্যাঁ, প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে। যারা ঢাকায় থেকে লেখালেখি করছেন, তাদের সব পত্রিকার সম্পাদক কিংবা সাহিত্যঙ্গনের প্রত্যেকের সঙ্গে সার্কেলটা ভালো থাকে। আর আমরা যারা ঢাকার বাইরে থেকে লেখালেখি করছি তারা এরকম কোনো সার্কেল পাচ্ছি না। নিজেদের মতো করে লেখালেখির চর্চাটা চালিয়ে যেতে হয়। এতে করে মফস্বলের লেখকদের মধ্যে কখনো কখনো লেখার গতি ভালো থাকে, আবার কখনো আগ্রহ হারিয়ে যায়। আর ঢাকায় থেকে যারা লেখালেখি করেন, সেই সার্কেলের কারণে লেখকদের মধ্যে একটা তাগাদা থাকে।তাতে লেখার চর্চাটা আরো বেশি হয়। লেখক সার্কেলের মধ্যে থাকলে হতাশার জায়গাটা বেশি কাজ করে না।

আপনি তো গল্প লিখছেন, গল্প নিয়েই তো আপনার লেখালেখির জগৎ?

সাইফুল্লাহ সাইফ : গল্প নিয়েই লেখালেখির প্ল্যান আমার। গল্প নিয়েই আমার সামনে পথচলা।

আরেকটা বিষয় জানতে চাইব, আমরা যারা সারা বছর সাহিত্যের খোঁজখবর রাখি, আমরা দেখি যে সময়কাল নিয়ে সাহিত্য রচনা কম হচ্ছে…

সাইফুল্লাহ সাইফ : প্রত্যেকটা দেশে সাহিত্যের মেইন স্তম্ভ দাঁড়িয়ে থাকে সমকালীন ঘটনা প্রবাহে। সামাজিক, অর্থনৈতিক, রাজৈনতিক, এই যে কাঠামো, মূলত এর ওপর ভিত্তি করেই মৌলিক লেখার স্তম্ভ তৈরি হয়। সমকালীন চর্চাটা হয়। আমরা যদি আমাদের লেখার মধ্যে পুরনো ঘটনা নিয়ে ঘুরপাক খাই, তাহলে আমাদের লেখার নতুন যে ধারাটা, সেটা তৈরি হবে না। টেকনোলজির এ যুগে সময়কাল নিয়ে লেখা জরুরি। বিশেষ করে যারা তরুণ লেখক, তাদের অবশ্যই সময়কাল নিয়ে লেখা উচিত।

আপনি আপাদমস্তক একজন গল্পকার, কথাশিল্পী। আপনার গল্পের প্রধান উপজীব্য বিষয় কী?

সাইফুল্লাহ সাইফ : উপজীব্য বিষয় হচ্ছে, এখনকার সমাজে আমাদের মধ্যে বড় সমস্যা হচ্ছে অস্তিত্বের সংকট। যেমন আমি থেকেও একটা নেই। ব্যাপারটা এরকম যে, আমার চারপাশে অনেক অনেক মানুষ। কিন্তু ঘরে ফিরলেই আমার কাছে মনে হয় এরা কেউ আমার না। প্রকৃতপক্ষে আমি একা। এরকম একটা শূন্যতাবোধ। আর আমরা আধুনিকতার দিকে যাচ্ছি, আমাদের মাঝে অস্তিত্বসংকট প্রকট হয়ে উঠছে। অস্তিত্বসংকটের যে বোধ, এই বোধটা থেকেই মূলত আমার লেখাগুলোর সৃষ্টি হয়।

এখন তো ডিজিটাল যুগ। দেখা যাচ্ছে যে ফেসবুকে অনেকেই সাহিত্যচর্চা করছেন। সেখানে অনেকেই ভালো ভালো লেখা দিচ্ছে, সেটা ছোট হোক, এখানেও কিন্তু বাংলা সাহিত্যের একটা উন্মেষ হচ্ছে। এ বিষয়টা কীভাবে মূল্যায়ন করবেন?

সাইফুল্লাহ সাইফ : আমি এটাকে পজিটিভ দেখি। কারণটা হচ্ছে দৈনিক পত্রিকাগুলোর পাতা সীমিত। নতুন যারা লিখছেন, একেবারেই নতুন যারা লিখছেন, তাদের অনেক সময় পত্রিকার পাতায় জায়গা দেওয়া সম্ভব হয়ে উঠে না। সেক্ষেত্রে নতুনদের জন্য সাহিত্য চর্চাটা শুরু হতে পারে অনলাইন মাধ্যম দিয়ে। যেমন অনলাইন নিউজ পোর্টাল, ফেসবুক, টুইটার, ব্লগ। আমি মনে করি নতুন লেখকদের, তরুণ লেখকদের লেখালেখির চর্চার জন্য অনলাইন মাধ্যম একটা বিরাট ভূমিকা রাখছে। আমি নিজেও লেখালেখির শুরুর দিকে বিভিন্ন অনলাইনে কিংবা ব্লগে লিখতাম। এরপর যখন মনে হলো আমার লেখার একটা মানে গিয়ে দাঁড়াচ্ছে কিংবা পরিপক্কতা পাচ্ছে, তখন আমি বড় বড় পত্রিকাগুলোতে লেখা পাঠাতে শুরু করি। তবে বলব, অনলাইনে যে লেখাই প্রকাশিত হোক, তা যেন মানটা একটু বজায় থাকে।