সাইফুল্লাহ মাহমুদ দুলাল – যোগসূত্র

হুমায়ুন আহমেদের শিল্পকর্ম ॥ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
হুমায়ুন আহমেদের একজন বিজ্ঞানের ছাত্র ও শিক্ষক থেকে রূপান্তরিত হলেন সাহিত্যিক হিসেবে। রসায়নের রসের চেয়ে সাহিত্যের রসই আস্বাদন করলেন আমৃত্যু।

কথাসাহিত্যের অপূর্ব পেখম মেলে, সতীর্থদের ছাড়িয়ে জনপ্রিয়তার হিমালয় গড়লেন। নন্দিত নরক থেকে নিউইয়র্কের আকাশে জ্বলমলে রোদ পর্যন্ত ৩২২টি গ্রন্থের জনক হুমায়ুন আহমেদ। পাশাপাশি ছয়টি চলচ্চিত্র, অসংখ্য নাটক এবং গান রচনা করে আমাদের শিল্পসাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন।

গল্প-উপন্যাসের প্রয়োজনে কিছু কবিতাও লিখেছেন। তাঁর ১০/১২টি কবিতার একটি গিফট কার্ডও বেরিয়েছিলো। আমার সম্পাদনায় ‘কথাশিল্পীদের কবিতা’ তাঁর একটি কবিতা চাইলে তিনি স্বভাবসুলভ রসিকতা করে বলেন, তুমিই আমার নামে লিখে দাও।

মনে আছে, ‘আমার একটি উপন্যাসে তোমার কবিতার ‘ছোট ফুফুর মতো ফুটফুটে রাত’ ব্যবহার করেছিলাম। পঙক্তিটা খুব ভালো লেগেছিলো’। তিনি নতুন কবিতা না দিলেও উক্ত সংকলনে তাঁর ‘কবি’ উপন্যাসের ‘বাবার চিঠি’ কবিতাটি নেয়ার অনুমতি দেন।

রবীন্দ্রনাথ ঠাকুর গল্প-কবিতা-গানের পাশাপাশি প্রচুর ছবি এঁকেছেন। সেই সব নিয়ে গ্রন্থ বেরিয়েছে। কবি নির্মলেন্দু গুণও ছবি আকঁছেন। তা নিয়ে লিখেছিলাম- ‘২৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত রাজধানী ঢাকার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে তার চিত্র প্রদশর্নী চললো। ছবি বিক্রি হয়েছে ২৪টি, অর্থের পরিমাণ ৩ লক্ষ টাকা। বাকিগুলো বিভিন্ন জন এসে দেখছেন, কিনছেন।

তিনি তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনায় নিজ নামানুসারে ‘নির্মলেন্দু গুণ পাঠাগার ও সংগ্রহশালা’র কাজ শুরু করেছেন, বিক্রিত ছবির অর্থ দিয়ে’। (দ্রঃ ভালো রবীন্দ্রনাথ, মন্দ রবীন্দ্রনাথ/ সাইফুল্লাহ মাহমুদ দুলাল, সাপ্তাহিক বেঙ্গলি টাইমস, আগষ্ট ২৬, ২০০৯, টরন্টো, কানাডা।)

কবিদের পর এবার কথাশিল্পীর কথায় আসি। আমাদের হুমায়ুন আহমেদও জীবনের শেষদিনগুলোতে ছবি আঁকার প্রতি আগ্রহী হন। এ প্রসজ্ঞে তার ভাষ্যঃক ] ‘আমেরিকায় সময় কাটানোর জন্য প্রচুর বই পড়তাম। একসময় বই পড়তে ভাললাগছিল না। তাই লেখালেখি শুরু করলাম। …লেখালেখি করতেও একসময় একঘেয়েমি চলে আসে। তখন রঙ কিনে একের পর একছবি আঁকতে শুরু করি। দেখলাম অসম্ভব ভাল ছবি আঁকা হচ্ছে’। (দ্রঃ লিখিয়ে থেকে আঁকিয়ে হুমায়ূন আহমেদ/ বিডিনিউজ টোয়েন্টিফোর, মে ১৫, ২০১২, ঢাকা।)

খ] ‘ছোটবেলায় আমরা সবাই ছবি আঁকি। তবে আমার ব্যাপারটা জেনেটিক কিনা, জানি না। আমার এক ভাই আহসান হাবীব তো উন্মাদ (কার্টুন পত্রিকা) এর সম্পাদক। আরেক ভাই মুহম্মদ জাফর ইকবাল গণকন্ঠের ষ্টাফ কার্টুনিষ্ট ছিলো’। (দ্রঃ সাক্ষাৎকার/ দৈনিক ইত্তেফাক, ঈদ সংখ্যা ২০১২, ঢাকা।)

আঁকতে আঁকতে প্রায় পঞ্চাশটির মতো ছবি আঁকলেন। সেই ছবিগুলো নিয়ে তিন দিনব্যাপী একটা প্রদর্শনী হলো- মুক্তধারার বইমেলার ২৯, ৩০ জুন এবং ১ জুলাই নিউইয়র্কের জ্যামাইকায় ১৮২ স্ট্রিট এবং হিলসাইড অ্যাভিনিউতে অবস্থিত স্যুসান বি এন্থনি হাইস্কুলের এক্সিবিট হলে।

প্রথমে ৪০টি ছবি নিয়ে তাঁর প্রথম একক প্রদর্শনীর প্রস্তুতি চললেও শেষ স্থান পায় কুড়িটি ছবি। কারণ, ২/১ ছবি অসমাপ্ত, কিছু ছবিতে স্বাক্ষর করেননি। এখন ছবিগুলোর হদিস মিলছে না। কাগজে খবর বেরিয়েছে-

…‘হুমায়ূনের শেষ জীবনে আঁকা এই চিত্রকর্মগুলো কার হেফাজতে রয়েছে? কারণ যতদূর জানা গেছে, যে তার পরিবার দেশে যাবার সময় এসব নিয়ে যেতে পারেনি, কারণ তা তাদের হেফাজতে ছিল না। একটি সূত্র দাবি করেছে, এই চিত্রকর্মগুলো নিয়ে রীতিমত একটি চুলোচুলি ঘটনাও নাকি ঘটেছিল। মৃত্যুর পর হুমায়ূনের সৃষ্টি এই চিত্রকর্ম নিঃসন্দেহে এখন মহামূল্যবান সম্পদ। কিন্তু এই মহামূল্যবান চিত্রকর্মগুলো কে হাতিয়ে নিয়েছে তা এখন সবার কাছে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। … হুমায়ূনের চিত্রকর্মগুলো উদ্ধার করে তা যথাযথ সংরক্ষণ করার ব্যবস্থা নেয়া হয়’’। (দ্রঃ নিউইয়র্কে শেষ জীবনে আঁকা হুমায়ূনের চিত্রকর্মগুলো কোথায়?/ সাপ্তাহিক বর্ণমালা, আগষ্ট ১২, ২০১২, নিউইর্য়ক।)

শুধু নিউইয়র্কেই নয়, বাংলাদেশেও অনেক ছবি এঁকেছেন কিন্তু কখনো এর আগে তাঁর আঁকা ছবিতে স্বাক্ষর করেননি। ছবিগুলো দুই ছেলের সাথে খেলতে খেলতেই আঁকা হয়েছিলো বলে তিনি জানিয়েছিলেন।

কিন্তু এবার তিনি সিরিয়াস ভাবেই আঁকলেন এবং প্রদর্শণীর প্রস্তুতি নিলেন। প্রদর্শিত ছবিগুলো শিল্প রসিকদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি বইমেলার বাড়তি আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। কিন্তু প্রদর্শনীতে অযত্নের ছাপ ছিলো। অনেকটা দায়সারা গোছের প্রদর্শনী। এতে কোনো নান্দনিকতার ছোঁয়া ছিলো না। কোনো ভাবে একটা শাদা কাপড়ে ছবিগুলো আটকানো ছিলো। নিচে পড়েছিলো আরো কিছু বাঁধাই করা শিল্পকর্ম। সেই সাথে স্বাক্ষরহীন বাঁধায় ছাড়াও কিছু শিল্পকর্ম। এই চিত্র দেখে শিল্পী সৈয়দ ইকবাল মন্তব্য করলেন, এই প্রদর্শণী ঢাকায় হলে ফাটাফাটি হতো। ছবিগুলোতে বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়।

আরেক শিল্পী সুবীর চৌধুরী বলেন, ছবিগুলো দেখে রবি ঠাকুরের কথা মনে পড়লো। হুমায়ুন আহমেদ যেনো এমেচার শিল্পী নন; ভেতরে ভেতরে যেনো তিনি ছবি আঁকার প্রস্তুতি নিয়ে পূর্ণতা অর্জন করেছিলেন।

নিজের ছবি সম্পর্কে তিনি বলেছেন, ‘মূলত প্রকৃতি নিয়ে ছবিগুলো এঁকেছি। আমি অ্যাবষ্ট্রাক্ট লেভেলে যাইনি..। একটা টান দিয়ে ছেড়ে দিলাম। একটা বিশাল কিছু হয়ে গেল; আমি এর মধ্যে নাই। প্রকৃতি নিয়ে কিছু কাজ করছি’। (দ্রঃ সাক্ষাৎকার/ দৈনিক ইত্তেফাক, ঈদ সংখ্যা ২০১২, ঢাকা।)

হুমায়ুন আহমেদের সব ক’টি চিত্রকর্মই জলরঙের আর তাঁর ক্যানভাস ছিলো শাদা কাগজ।গ্রাম-বাংলাসহ বিভিন্ন ধরনের ছবি তুলির আঁচড়ে মূর্ত হয়েছে। হুমায়ুন আহমেদ পাখি, প্রকৃতি, নদী, নিঃস্বর্গ ভালোবাসতেন। তাই মনের মতো করে গড়ে তুলেছিলেন একটি মিনি বাংলাদেশ- নুহাশ পল্লী। নুহাশ পল্লী থেকে শুরু করে সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্র বিলাস তাঁর উজ্জ্বল উদাহরণ। জয়নুল আবেদীনের ‘দু’টানা’ শিল্পকর্মটির কথা মনে পড়লো হুমায়ুনের আঁকা ছাগলের দৃশ্য দেখে। হুমায়ুন আহমেদের ভেতরে ছিলো এক বাউলেপানা, হিমু-মিসির আলীরা তাঁর প্রতীকী দৃষ্টান্ত।

হুমায়ুনের শিল্পকর্মেও সেই প্রতীকীর গভীর প্রতিফলন ঘটেছে।

শিরোনামহীন শিল্পকর্মসমুহ যেনো একই সূত্রে গাঁথা। কোনো দুর্বদ্ধতা নেই, জটিলতা নেই। তাঁর গল্পের মতোই ছবিগুলোও ঝরঝরে। গ্রাম বাংলা, গ্রাম বাংলার নদী, নিসঃর্গ, নান্দনিকতায় পূর্ণ; পাশাপাশি প্রকৃতির মাঝে ফুটে আছে একাকীত্ব, নিঃসঙ্গতা আর বেদনাবোধের চিত্র। নীলাকাশে এক একটু ভাসমান মেঘ, খোলা প্রান্তরে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ বৃক্ষ, বেদনার নদীতে একটি নৌকা, দীর্ঘ পথে একাকী মানুষ, একটি প্রাচীন-পুরোনো ভাঙা বাড়ি যেনো শিল্পীর আত্মজীবনের প্রতিফলন।

উস্কানি ॥ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
উস্কানিমূলক আনন্দে উড়ে যাচ্ছে গানের বাবল রিং

গানের বেলুন বিদেশি বাতাসে বুদবুদ ছড়িয়ে দিচ্ছে বাংলার সুবাস।হৈ হৈ

গানের অন্তরে অথবা অন্তরায় মিশে যাচ্ছে বিবিধ মিউজিক

হারমনিয়াম, ঢোল, ডুগডুগি,

তবলার তাল, বাঁশির সুর মিশে যাচ্ছে কোরাস গানে।মনে।

হৈ হৈ।

তালে তালে দুলে দুলে থেমে থেমে, থমকে,

আংশিক চমকে, আংশিক অভিনয়ে, আংশিক নৃত্যে

নানান চিত্তে; নানান ঢঙ্গে, রঙে, নানান অঙ্গ ভঙ্গিতে

দেহ-ই সঙ্গীতে মুগ্ধতায় মাতিয়ে তুলে- হৈ হৈ

ইন্দনদাতা

মহীতোষ তালুকদার তাপস উস্কিয়ে দিচ্ছে গানের বিস্ফোরণ,

এক্সপ্রেশন।হৈ হৈ।

উস্কানিমূলক হৈ হৈ উচ্চারণে জাগরণ জেগে উঠছে বাঙালি কোকিল

কত শত কণ্ঠে কণ্ঠ মিশে যাচ্ছে- সমবেত সঙ্গীত, বিবিধ মিউজিক

মানুষের মালা।

হৈ হৈ উস্কানিমূলক আনন্দে

তোমাদেক আঁচলের সাথে মিশে যাচ্ছে আমাদের গামছা!

পার্ক স্ট্রিটের কফিশপের সুকন্যা ॥ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
পার্ক স্ট্রিটের কফিশপের সুকন্যা

ছুটির পর পার্ক স্ট্রিটের কফিশপের কর্ণারের টেবিলে

নিজের মুখোমুখি বসি

ইউনিফর্ম পরা মেয়েটি পরী হয়ে কফি নিয়ে আসে,

হাসে; হাসিটি বাণিজ্যিক নয়।

সে গাইনিজ বা চাইনিজ নয়; ওমেন অফ কালার।

সপ্তাহের প্রথম দিন কফি এনে বললো,

‘এটা আমার তরফ থেকে

নাও, খাও’।

সপ্তাহের শেষ দিনে অফার করে বললাম,

আমার সাথে চা খাবে, সুকন্যা?

‘খাবো, তবে এখানে নয়; কাস্টমারদের সাথে নিষেধ!

তোমার দেশে যাবো,

খাবো’।

ঐতিহ্য ॥ সাইফুল্লাহ মাহমুদ দুলাল
ঐতিহ্য

শুভ্রতায় জড়ানো শাদা তরুণী জিন্সের ছোট্ট প্যান্ট, হাতাকাটা মিনি জামা, টকটকে ব্রা পরে সামারে হাঁটছে,

যেনো কানাডা হেঁটে যাচ্ছে।

আপাদমস্তক নিজেকে কালো বোরখায় ঢেকে

বৌদ্ধ মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে

সে রমণী মূলত তালেবানী।

শর্ট স্কার্টের সাথে শাদা শার্ট পরে পিঠে স্কুলব্যাগ ঝুলিয়ে

যে বালিকা একটু একটু করে তরুণী হচ্ছে,

বৃশ্চিক রাশির বৃটিশকন্যা!

হাই হিল, দামি ছেঁড়া প্যান্ট, জিপসী জামা, রঙিন সানগ্লাস,

সবুজ চুল নিয়ে যখন যুবতী যায়,

তার স্তনের গরিমায়

মনে হয় প্যারিসের আইফেল টাওয়ার যাচ্ছে।

সুষমা শরীরে একখণ্ড পেন্টি আর একখণ্ড নক্সি ব্রা, পরীদের মতো চকচকে পালক, মাথায় নিমি মুকুট

হালকা পোশাকে আবৃত শরীরবৃত্তিয় শৈল্পিক ভাঁজে ভাঁজে দোল খাওয়া

রাজপথ মাতিয়ে তোলা সাম্বা নাচের তন্বী

সে তো ব্রাজিলিয়ান।

সুতির শাড়ি পরা ওমর আলীর শ্যামলা সুন্দরী,

সে তো বাংলাদেশের স্নিগ্ধতার প্রতীক। যে নারীর ব্লাউজে, ছায়ায়

আবহমান বাংলার ঐতিহ্য ঘুমিয়ে থাকে!

টরন্টো, সেপ্টেম্বর ১৭, ২০২১