শামীম আজাদ – যোগসূত্র

আমার স্মৃতিতে হেলাল হাফিজ ॥ শামীম আজাদ
যখন হেলালের একুশ বয়স ছিল। আর আমি হয়তো অষ্টাদশী ছিলাম। তখন আমাদের দেখা হয়নি। দেখা হয় আমার যখন একুশ বছর। আর আমি রোকেয়া হল থেকে বেরিয়ে রাস্তা পেরিয়ে কলাভবনে যাচ্ছি। ডান দিকের মাঠে নভেরার ভাস্কর্য ফেলে এগুতেই আমার পাশ থেকে ফিসফিস করে শ্রাবণী বলে উঠেছিল, এই রে আবার সেই সব কবি!

দেখলাম শরীফের ক্যান্টিন থেকে ক’জনের সঙ্গে বেরিয়ে আসছে চোখে না পড়ার মতো রোগা হেলাল হাফিজ। বিশ্ববিদ্যালয় পাঠাগারের সামনে এসে বারান্দায় বসা নির্মলেন্দু গুণকে দেখে দাঁড়িয়েছে। তারপর সবাই মিলে কি নিয়ে যেন হো হো করতে লাগলো। আমাদের মনে হলো বিষয় বুঝি আমরাই! আমি আর শ্রাবণী দ্রুত পা চালিয়ে ওদের পেরিয়ে গেলাম।

সে সময় আমি নিয়মিত ছোটগল্প লিখছি। মাথা পুরোটাই গল্পে ডোবা। কিন্তু কবি হবার দারুণ সাধ! তাই ওদের নিয়ে আমার প্রবল আগ্রহ। আবুল হাসান, নির্মলেন্দু গুণ, সাজ্জাদ কাদির ও রফিক কায়সারসহ সবার প্রতি। বন্ধুত্ব করারও খুব ইচ্ছা। সতীর্থ বন্ধু ও কবি রফিক নওশাদ ও শাহনূর খান আবার ওদেরই আঠা। ক্লাস শেষে শীতের রোদে হেলান দিয়ে এদের কাছ থেকেই কবিগণের কি সব অদ্ভুত কাণ্ডগুলোর গল্প শুনি। জানি তারাও আমাদের চেনেন। শুধু পরিচয়টা বাকি।

অতঃপর কীভাবে হেলালের সঙ্গে পরিচয় হলো গল্প কিন্তু সেটা না। গল্প আমাদের বন্ধুত্ব আর আড্ডা নিয়ে। আর ততদিনে তার সুকুমার চেহারার বড় বড় ভাসা ভাসা চোখজোড়া বাদ দিয়ে সবার চোখে পড়তো তার মাথায় মাঝখানে সিঁথি করা তেল দেয়া বাবরি চুল আর মধু কবির মতো দাড়ি। এর কোনোটারই প্রাচুর্য ছিল না তবু নজর চলে যেত সেদিকেই। দেখলেই বুঝতাম দাড়ি ও চুলের চাষাবাদে নিজেকে সে ব্যস্ত রাখে বেশ কিছুক্ষণ।

যে প্রেসক্লাব তার বাড়িঘর সেখানেই, অথবা দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক কবি আহসান হাবীবের কক্ষে কিংবা সাপ্তাহিক বিচিত্রায় আমার টেবিলেই জমেছে আড্ডা। বাংলা একাডেমির বইমেলা যখন বাংলা একাডেমি চত্বরেই হতো। যখন মানুষ মাত্র হাজার খানেক হতো আর জল ছিটিয়ে ধুলো ওড়া বন্ধ করতে হতো না। যখন লাল বর্ধমান হাউসের অর্ধ ওভ্যাল সিঁড়িগুলো ছাড়িয়ে, জলহীন পুকুর পেরিয়ে এদিকটায় ঘাসভরা মাঠ ছিল- আমরা সেখানে বসতাম। দেখতাম পাশ দিয়ে একদল তরুণের সঙ্গে দ্রুত হেঁটে যাচ্ছেন হুমায়ুন আজাদ, অনতি দূরে এক গাদা লিটল ম্যাগ হাতে খন্দকার আশরাফ, ক্যামেরা নিয়ে ঝাকড়া চুলের শামসুল ইসলাম আলমাজী। মাঠে বসে বসে টুকটাক খুনসুঁটি করছি, আমরা কেনা বইয়ের গন্ধ শুঁকছি আর চেষ্টা করছি মাইকে কার বইয়ের কথা বলছে তা শুনতে। গল্প করতে করতে বুঝতাম ফেব্রুয়ারির শীত ও আড্ডা জড়িয়ে ধরেছে আমাদের। শাড়ি টেনে পিঠটা ঢেকে নিতাম।

কিছু কিছু পুরুষ আছেন না নারীবান্ধব, হেলালের টাইপটা ছিল সে রকম। এই টাইপটা পুরুষের এক বিশেষ গুণ বিধায় আমি একটু খুলেই বলি। এদের সঙ্গে বসে এক ঘণ্টা গল্প করলেও আপনি যে নারী এবং তাদের থেকে আলাদা সেটার চল্টা উঠে আসবে না। আপনি যে স্তন, নিতম্ব সর্বস্ব নন সেটাও বুঝতে পারবেন। জানবেন ওরা ঠিকই চটপটির প্লেটে আপনার জন্য টক বেশি চাইবে। হাঁটার সময় সঙ্গে রাখার জন্য ঘোষণা ছাড়াই হাঁটার গতি কমিয়ে দেবে। হেলালকে আমি কখনো জোরে ছুটে যেতে দেখিনি। অট্টহাস্য করতেও। এমনকি টেবিল চাপড়াতেও। সে কথা বলে নরম নরম। তাই শুনে অন্যরা করে টেবিল গরম। সে বিচিত্রায় এলে তার কথা শুনে দীর্ঘদেহী কবি মাহমুদ শফিক টেবিলে কয়েক বার কিল না মেরে বাঁচেই না।

হেলাল ‘নিষিদ্ধ সম্পাদকীয়’ কবিতা লিখে জনপ্রিয় হয়ে উঠলেও তখনও কোনো কবিতার বই প্রকাশিত হয়নি। এখনও হেলালের গ্রন্থসংখ্যা খ্যাতির কথা বিবেচনা করলে কিন্তু প্রকাশিত গ্রন্থসংখ্যা কমই মনে হয়। সেবার বাংলা একাডেমি মেলায় হেলালের প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ এসে আগুন লাগিয়ে দিয়েছে। বইটি বের করেছেন অনিন্দ্য প্রকাশনীর নাজমুল হক। আলেকজেন্ডার প্রেস থেকে লাইনো প্রিন্টে ছাপা হয়েছে। সেই আশির দশকে ঢাকা শহরে দু’জায়গায় লাইনো মেশিন ছিল। এক আমাদের দৈনিক বাংলা ও বিচিত্রার। দুই আলেকজেন্ডার প্রেস। বইটি মেলায় হাতে হাতে ঘুরছে। তাকে নিয়ে চলছে আলোচনা ও কথাবার্তা। সেবার আমার ও তসলিমার বোধ করি প্রথম এবং দ্বিতীয় বই এসেছে। কিন্তু কোনো আওয়াজ তুলছে না। আমরা দু’জন নিজেদের ক’টি চেনা স্টলে ক’খানা করে বই দিয়ে আসি এবং মাঝে মাঝে তার খোঁজ নিই আর নিয়মিত আড্ডা দিই হেলালের সঙ্গে। হেলালকে দেখলেই হাসতে হাসতে বলি, কষ্ট নেবে কষ্ট। গরম গরম কষ্ট। চরম গরম কষ্ট! আমাদের বাঁধা টেবিলে কখনো আসেন রফিক আজাদ, সাইয়ীদ আতিকুল্লাহ, হাবিবুল্লাহ সিরাজী, তারিক সুজাত, মাকিদ হায়দারসহ অগ্রজ-অনুজ সম কবি ও সাহিত্যিকগণ। হেলালের বই-ই বিষয়। তার বই কিনে ত্রুন-ত্রুনীরা এখান থেকেই নিয়ে যায় অটোগ্রাফ। হেলাল আমাদের দিকে প্রীত ও হাস্য মুখে লেখে, নিউট্রোন বোমা বোঝ মানুষ বোঝ না!

প্রেসক্লাবে কখনো এক টেবিলে পেলে সে গল্প হতো অন্য রকম। জন্ম শহর নেত্রকোনায় বাবা কবি ও শিক্ষক খোরশেদ আলী তালুকদার শিশুপুত্রকে নিয়েই সব জায়গায় যেতেন। এমনকি তার ও খালেক দাদ চৌধুরীর প্রকাশিত সাহিত্য সাময়িকী ‘উত্তরাকাশ’র অফিস, সিদ্দিক প্রেস বা সাহিত্য আড্ডায়। হেলাল খুব সুন্দর টেনেটেনে সুস্পষ্ট স্বরে কবিতা আবৃত্তি করতেন। বাবার ছিল এক ভারী মজার বিষয়। সে হলো ঋতুর রং মিলিয়ে পাগড়ী পরা। সাদা, গোলাপি, কমলা।

সবাই তাকে সে নামেই ডাকতো। ছোট বেলা মা হারানোয় পাড়ার খালা, মাসি, দিদি, চাচীদের পেয়েছে অনেক আদর। ‘আমি আসলে ওদের কোলে কোলেই বড় হয়েছি শামীম, আর বন্ধুদের সাহচর্যে। এই কোভিডকালে তার প্রেসক্লাব বন্ধ। যে হোটেলে থাকতেন বন্ধ সেটাও। এখন হেলাল বড় ভাইর বাসায় আছেন।

বাংলাদেশের স্বাধীনতার পরপর সামরিক পট পরিবর্তনের প্রতিবাদী সময়ে যে ত্রুন কবিগণ রুখে দাঁড়িয়েছিলেন আমার বন্ধু হেলাল হাফিজ তার অন্যতম।

আপাত আবছা স্বরে কথা বললেও তার কবিতায় কঠোর গালি দেখে বিস্মিত হয়েছি। সে নিজেও সরকার, সরকারপ্রধান এদের গালি দিয়ে তোপের মুখে পড়ে পালিয়ে বেরিয়েছে। এদিকে একই সময়ে ছেলেমেয়েরা প্রেমে, অবসাদে, আনন্দে, বিদ্রোহে হেলাল হাফিজের কবিতা ফেরি করে ফিরছে। বিশ্ব মানবতা ধ্বংসের মুখোমুখি বলে তার কবিতা গর্জে উঠেছে। হেলাল হাফিজের কবিতায় যেমন তার আত্মাটা কেমন করে কাঁপে তা বোঝা যায় তেমন তার বন্ধুত্বেও।

ইসি প্যারি ॥ শামীম আজাদ
‘উড ইউ লাইক টু বি মাই উইডো?’ এই বাক্যেই পঞ্চান্ন’তে পা দেয়া তিনি প্রপোজ করেছিলেন। কারণটা হয়তো পঁচিশের জয়া ও তাঁর বয়সের ব্যবধান।

সে রাতে তখন প্যারিস কনফারেন্স শেষ। ক্যাটাকম্ব ডিস্কো’র ডায়মন্ড দ্যুতির নিচে নাচ থামিয়ে হাঁটু ভেঙে নিজের সল্ট-এ্যান্ড-পেপার কালার কেশগুচ্ছ কপাল থেকে সরিয়ে, সরাসরি তাকিয়েই বলেছিলেন। সেদিন যদি সে বলতো, ‘ইয়েস আই উড’, আজ তাহলে সে তাঁর আইনসিদ্ধ বিধবা স্ত্রী হতো এবং বিনা দ্বিধায় তাঁর অন্তিম ইচ্ছেটি সবার সামনে বলে দিতে পারতো। তা’হলে প্রয়াত অধ্যাপকের মরদেহের ক্রেমেশন হতো, তাঁর আত্মা শান্তি পেতো। কথাটা মনে হতেই ফুঁপিয়ে জেগে ওঠে জয়া। এখনো এ ফ্ল্যাটে তাঁর গন্ধ, টেবিলে পুরু কাচের চশমা!

কাল তাঁর জানাজা শেষে যে কজন প্রবীণ জয়ার উপস্থিতিতে বিরক্ত ছিলেন তারা ভাবছিলেন তার বয়স কম। কিন্তু এখন তারই বয়স পঞ্চান্ন। জয়া তাদের অবজ্ঞা উপেক্ষা করে মসজিদের বারান্দা থেকে তাকিয়ে ছিলো শববাহী চলিষ্ণু কালো গাড়িটির দিকে। গাড়িটি লাল-সবুজ পতাকা ঢাকা কফিনে করে নিয়ে যাচ্ছে তার প্রাণ। গাড়িটি ধিরে ধিরে গেট থেকে বেরিয়ে গেল লন্ডনের মুসলিম গ্রেভ-ইয়ার্ড, গার্ডেন অব পীস এর উদ্দেশ্যে।

মনেপড়ে মাত্র তিনদিন আগের কথা।তাদের মার্বেল আর্চের ফ্ল্যাটে বিকেলে। অধ্যাপকের হুইলচেয়ারে পিচরঙা আলো এসে পড়েছে। জয়া চামুচে করে চা খাওয়াচ্ছে। প্রতিবার তাঁর মুখ থেকে চা ছলকে পড়ছে আর প্রতিবারই সে তাঁর থুতনির নিচে হাত পেতে দিচ্ছে। তিনি হো হো করে হেসে উঠে বলেছিলেন, ‘মাটির উপরেই এই মুসলিম, খৃষ্টান, ইহুদীদের মধ্যে দেয়াল। তারচেয়ে বরং ক্রেমেশনের পর তুমি আমার ছাই টেমসের জলে ভাসিয়ে দিও। একদিন তা ঢেউয়ে ঢেউয়ে আমার দেশের বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছলেও পৌঁছতে পারে।’

পরিস্থিতি হাল্কা করার জন্য জয়া বলেছিলো হেসে, ‘আর যদি সী-গ্যালরা খেয়ে ফেলে?’ তিনি হাসেননি, একটু গম্ভীর হয়েই বলেছিলেন,’ তা’লে তুমি আমার ভষ্ম পাত্রের মধ্যেই জলে গুলে তারপর ঢেলে দিও।’

কিন্তু তাকে সে সুযোগ কেউ দিলো না। সে পারলো না জলের উপর বিছিয়ে দিতে মহামহোপাধ্যায়ের বিদায়-বিছানা।

দুটি কবিতা ॥ শামীম আজাদ
সম্বিৎ

পাপ ও পুষ্পহারে মাথা পেতে দেই

হাড় খুলে তব রাঙা বাহুমূলে

সূর্য সানকিতে চোখ রেখে সখা

নিদ্রা যাই দীর্ঘ তফাতে দীঘি তলপেটে।

আমি ঘুমোতে যাই সাপের সিঁথিতে

ঘাম ও কামকণা মেখে প্রবল দ্বৈধতায়

তবু ঘুমোই তোমার বিদ্যুতে

তোমার চোখ চাবুকের ঘায়ে

আঘাতে প্রতিঘাতে।

সম্বিৎ পেয়ে বুঝি

যে ঘুম ঘুমিয়েছি রোজই

তারচেয়ে অনিদ্রাই হতো ঢের ভালো।

ফুটন্ত অস্ত্র

যুদ্ধ কারে কয়

পরদেশ গ্রাসিবার কালে

অসহ্য ও অসভ্য যাহা কিছু হয়,

যুদ্ধ শুধু তাহা নয়।

এ পৃথিবীতে প্রকাশ্যে বা নিভৃতে

ধর্ম, অর্থ, বিত্ত, ক্ষমতা ও সমতার নামে

যে অযাচিত আগ্রাসন হয়

যে ভয়ের আঘাতে প্রলয়ে বিপর্যয়ে

প্রত্যহ মহা মানবতার হয় মানবেতর ক্ষয়

এর প্রতিটিরেই রে ভাই মহাযুদ্ধ কয়

প্রতিটিতেই প্রাণঘাতি অস্ত্র ফুটে রয়।

রোদের পায়ে প্যাডেল ॥ শামীম আজাদ
এই সর্ষেরঙা রোদটুকু যাচ্ছে কোথায় বলুন দেখি, বারবার? পায়রাপাহাড়ের পেছনে নাকি আকাশের আলনায় ঝুলানো মেঘের ভাঁজে চাপা পড়ে যাচ্ছে? সে কি থিতু হয়ে বসবার কোনো স্থানই পাচ্ছে না? নাকি আমিই তাঁকে আমার এই ঘর আর ঐ আঙিনার খণ্ডিত সুবাসের মধ্যে বসবার ব্যবস্থাই করতে পারছি না!

তবে আর ঐ তালুকছাড়া রোদের কি দোষ বলুন? সে তো লাইসেন্স ও হ্যালমেট ছাড়া সাইকেলে প্যাডাল মারবেই-চাঙ্খার পুল থেকে লিভারপুল।

ওরে ও অইলদা ফইটক্যা রইদ তুমি কি জানো না, বুঝো না কুনু কুন্তাই? যে এই এবেলাটাই যে কুসুমের ক্রান্তিকাল।দয়া করো, ধৈর্য ধরো, তিষ্টাও ক্ষণকাল।

তিরিশ দশক কাটিয়াছি আর কত কাল কাটাবো আমি বিলেতের এ বৈষম্য বিছানায়! আমারও তো নিজ জ্ঞাতি-গোষ্ঠির তক্তপোষ বরফবৃষ্টি থেকে বাঁচাতে ইচ্ছে করে। চোখের জলে ভেজা সিথানটা শুকোতে ইচ্ছে করে।

রোদবালক শোনো, তুমি তো আর লর্ডসের মাঠে ক্রিকেট খেলছো না যে প্রকাশ্যে তোমাকে ছক্কা মারতে হবে ? একটু লুকিয়ে চুরিয়েই আসো শীতের রাতে, আসো গোপন গোলাপ চা’য়ের মতো, আসো বর্ষায় মাটির চুলোর ঘেরে চুরিকরা উষ্ণতার মতো, আসো স্নিগ্ধ সন্ধ্যায় মার্বল আর্চের গথিক গীর্জা চূড়োর হাল্কা চাঁদের মতো।তুমি আরেক বার আসিয়া যাও মোরে মারিয়া।

আমি কথা দিচ্ছি, ঐ বিন্দু সময়ের মধ্যেই দ্রুত আমার বাক্সর ডালায় শেষ পেরেকটি ঠিকই ঠুকে দেবো তারপর, যা হবার তাই হবে।

হয়তো সাগরে ভাসা সে ভষ্মদল জলে গুলে যাবার আগেই কোন এক চঞ্চল চঞ্চু তার একটু গুঁড়ো পরম আদরে তুলে নেবে। তারপর ঠোঁটে করে ডানার ঝলকে পলকে পলকে অন্ধকার ঠাহর করে করে পাড়ি দেবে দাউ দাউ বেদনা আমার।।

অযাচিত ভাবনা ॥ শামীম আজাদ
বাংলাদেশের এক নগন্য কবি আমি। থাকি বহু দূরে বিদেশ নগরে এক ভিন্ন ভাষাধারী জীবনখনিতে। কাব্যকর্ম ও লেখালেখিই আমার জীবিকা এবং জীবন। এ বিলেতে আমার এ শিল্পযাত্রারও হয়ে গেল তিরিশ বছর। দেশে আমার সাথীদের মধ্যে যাঁরা শীর্ষস্থানে ছিলেন তাঁদের অনেকেই আর বেঁচে নেই।আমাদের প্রজন্মে যেন মড়ক লেগেছে।

দু-টো টিকা পেয়েছি। টুকটাক শারীরিক সমস্যা আছে। সে তো থাকবেই। সেসব মনেও থাকে না। তবে যেদিন সন্ধ্যায় আমার ব্যালকনির ওপারে জলপাই রঙের সিকানোর গাছটি ঘন হয়ে যায় আর ওল্ডহোমের সামনের বাতিটি জ্বলে ওঠে- আমি কত অযাচিত কথা ভাবি।

ত্রিশ বছর ধরে একটি প্রশ্ন শুনতে হয়েছে, আমি কেন দেশে থাকলাম না, থাকলে অমুক লেখক তমুক লেখকের পরই আমার নাম উচ্চারিত হতো। দেশের উচ্চ পর্যায়ের কয়েকটি পুরস্কার অনেক আগেই পেতে পারতাম। কিন্তু আমি বলি এসব ক্ষেত্রে যতদিন অবদান নয় মূলত ব্যক্তির ‘অবস্থান’ই বিবেচ্য থাকবে – তখন আমি কেন আমার চেয়েও অনেক অনেক নামকরা এ গুণীজন যাঁরা বিদেশ থেকেই দেশের জন্য ও দেশে অবদান রেখে চলেছেন তারাও কোন কিছুই পাবেন না। আমার তখন নিরোদ সি চৌধুরীর কথা মনে পড়ে।

‌‘আমার বাঙালি জীবন অবস্থা চক্রে বিদেশে- নির্বাসনেও বলা চলে শেষ হইতে চলিয়াছে। কিন্তু সেটাও আমার জীবনে ব্যর্থতা না আনিয়া সার্থকতাই আনিয়াছে। বিলাতে বাস করিয়া আমি যেভাবে কাজ করিতে পারিতেছি (আমার ক্ষেত্রে যা যা করিতেছি) দেশে থাকিলে তাহা কখনই সম্ভব হইত না। ইহাই যদি যথেষ্ট না হয় আমি এটাও বলিতে পারি যে, বেশি ই পাইয়াছি। …… তারপর খ্যাতি বা সমাদর লাভ ও কম হয় নাই।… অবশ্য আমি একথা কখনই বলিব না যে, আমি আমার দেশবাসীর কাছ সমাদর পাই নাই, কিন্তু তাহা গোপনে অপ্রকাশিতভাবে। বিদেশে সে বিষয়ে আমার অনুমানের শরণ নিতে হয় নাই।’

জ্ঞানের মতোই সাহিত্য-জগতেও কোনো শর্টকাট সড়ক নেই। আরো কবি বলে কথা। একখানা উপন্যাস লিখে যে অর্জন সম্ভব একখানা কবিতায় হয় না। কয়েক খানায় ও না। আগে কবি হিসেবে স্বীকৃতি পেতে হয়। বিস্তর শুধু নয় পৃথিবীর বয়সের সঙ্গে সঙ্গে বাঁক বদলে নিরন্তর লিখে যেতে হয় । তারপর লাগে পূর্ণাঙ্গ একখানা কাব্য গ্রন্থ। এবং তা যেন তেন নয়, তা হতে হয় বাছাই বা নির্বাচিত কবিতার। আমার এ ক্ষুদ্র জীবণে বাংলাদেশে কবি হিসেবে একটি অবস্থান অর্জিত হলেও, পঞ্চাশ বছর ধরে কবিতা লিখলেও বাংলা ভাষায় ও আমার তা নেই।

গতকাল ‘ব্রেডফোর্ড বার্ডস’ এ ইংরেজি কবিতা পরিবেশনের পর প্রশ্ন উত্তর পর্বে যখন বলেছি, আমার কোনো ইংরেজি কবিতা সমগ্র নেই – তরুণ শ্রোতা বিস্মিত হয়েছেন।

আমি বিশ্বের ও ইংল্যান্ডের বহু সংকলনে, আর্কাইভে, ইউটিউব, উইকিপিডিয়ায় এমনকি এ্যালেক্সার কণ্ঠে আমার পরিচিতি থাকলেও আমার একক কোন ইংরেজি গ্রন্থ নেই। সত্যি নেই।

শিল্পাঙ্গনের চৌকাঠে দাঁড়িয়ে বুঝি আমার কবিতা ইংরেজির জন্য নয় – আদৃত হয় বা হচ্ছে আমার কাব্য বিষয় ও বিনোদনে বাংলাদেশের সুগন্ধ ও স্বাদ এর কারণেই। আমি কবিতার সঙ্গে গল্প বলি , যাকে স্টোরি টেলিং বলে আরকি। বলতে দ্বিধা নেই ইংরেজিতে লেখার ক্ষমতা আমার প্রথম, প্রিয়তম, মাতৃভাষা বাংলার সমকক্ষ নয় – কোনদিন হবে বলে মনেও করি না। আমার পরের প্রজন্মের সে বালাই নেই। কিন্তু তাদের বাংলাটা আমার ইংরেজির সমমানের তো নয়ই বরং বেশ নিচে।কিন্তু তাতে কোন বাধা নেই যতক্ষণ ভিন্ন ভাষায় তাদের ‘বাংলা’ উপলব্ধির কথা লিখতে পারছে। জিয়া হায়দার, ঝুম্পা লাহিড়ী, তাহমিমা আনাম, ঈশিতা আজাদের মতো। এখন তাদেরই দরকার। আমি যে শুধু সেতু হয়ে ছিলাম তারও আনন্দ অপার।

এতদিনে অবেলায় বুঝি এ অক্লান্ত চলার সুফল দেশে না হলেও এদেশে তো এসেছে। আমার যা দেশ থেকে অর্জন তাই নিয়েই করেছি লড়াই। বাংলাদেশি বলে এ শিল্প অলিম্পিয়াডে হাঁটু ভেঙে পড়ে তো যাইনি! কালের মানদণ্ডে কোথাও না কোথাও তো দাঁড়িয়েছি।

ব্রিটেনে বাংলাদেশি বাইলিংগুয়াল কবি বা বেঙলি পোয়েট হিসেবে সার্চ করলে শীর্ষেই আসে আমার নাম। এই কোভিডকালেই ইংল্যান্ডের শিল্পসাহিত্য জগতের ১৩ জন ফ্রন্ট রানারের একজন ছিলাম আমি। আমাদেরকে বিশেষ সম্মান জানিয়েছেন প্রিন্স উইলিয়াম।স্বীকৃতি স্বরূপ জাতীয় প্রতিষ্ঠান ‘ন্যাশনাল লটারি’ দিয়েছে ‘আর্টিস্ট ইন দ্য কমিউনিটি’ অ্যাওয়ার্ড। গত বছর এথেন্সের এ পোয়েটস আগোরা’র আবাসিক কবির মর্যাদা অর্জন করেছি।এ বছর একটি পুরস্কার নিতে রূমানিয়া যাচ্ছি। যাচ্ছি আন্তর্জাতিক কবি সম্মেলনে।

দীর্ঘ ও কঠোর শিল্প সাধনায় প্রতিযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে এ অর্জন। যাত্রাপথে শিক্ষক, প্রশিক্ষক, মেন্টর ও বন্ধু পেয়েছি এদেশে শিল্প ও সাহিত্য জগতের ব্যক্তিত্বদের। মাইকেল রোজেন, বেঞ্জামিন জাফানায়া, ওয়েন্ডি কোপ,জন হোগলি, শ্যালি পম ক্লেটন, স্টিভেন ওয়াটস, ডানিয়েল ওয়েস্টবোর্ট, লিসা মীড, ডেনিস জোনস, সেফ টাউনসেন্ড, ডানিয়েল লামার্স, ম্যারি কুপার, পল বার্জেস, ডেবরা বেস্টউইক- এঁদের কাছে আমার সীমাহীন ঋণ। তিন দশকের এ যাত্রায় আমি ছিলাম একাকী শেরপা।

আমার মতো সমিল চেহারা, উত্তরাধিকার আছে এবং আমার আকাঙ্খার এ পথে হেঁটেছেন এমন কোনো অগ্রজ পাইনি। তাই এঁরাই ছিলেন আমার গুরু, সাথী ও বন্ধু। তবে দেশে ও বাংলা সাহিত্যে আমার যে অবস্থান আছে তা প্রিয় পাঠক, আপনাদেরই দান। আপনারাই আমার পুরস্কার, আমার অস্কার। আমার আর কিছু কি দরকার আছে? নাই।

মে ২০২১ লন্ডন

গোপন কথা ॥ শামীম আজাদ
গোপন কথা

তুই মধ্যম

আমি মধ্যমা

তুই এন্তার গঙ্গা যমুনা

আমি সুরমা

বিশুদ্ধ রক্তকণা।

কেউ কি জেনেছে

এই অত্যাশ্চর্য সংবাদ,

এ অসম্ভব!

কী করে বুকের কুরে শৈলকুপা

হিরন পয়েন্টসহ

বিষাদিত বৃক্ষ ও জোছনা

আরও কিছু লবণ পর্বত

এই করদ্বয়ে দিস?

জ্বালিয়ে দাউ দাউ চিতা,

কী করে তুলিস তুই

কাঙ্খিত রবারের রস?

আর আমি হয়ে গেনু তোর

সূর্যে পোড়া

পুদিনার পাতা চোয়া জল

গৃহস্থ কইতর।

কেউ কি জানে

বা ভাবতে পারে

আমাদের সুগন্ধ করেছিলো

দলছুট, ভেগে আসা

গুচ্ছ গুচ্ছ বেহুঁশ কবিতার দল!

প্রতিজ্ঞা ॥ শামীম আজাদ
প্রতিজ্ঞা

আমি এই বিশ্ব নারী দিবসে

প্রতিজ্ঞা করিতেছি,

আজ হইতে আমি আমাকে

যথাযোগ্য মর্যাদা

স্থান ও সত্যিকারের দাম দিবো।

এখন হইতে আমি

আমার প্রতি বিশেষ যত্ন লইবো।

নখ চোখ ঠিকমত ধুইবো,

চশমাটা ঠিক করাইয়া পরিবো।

মাঝে মাঝে সুন্দর করিয়া

খাঁটি নারকেল তেল মাখিয়া মুখে ভাপ লইয়া মুখ পরিস্কার করিয়া

সংসার কর্মের জন্য তাড়াহুড়া না করিয়া সময় লইয়া স্নান করিবো।

বাড়িতে হঠাৎ কোন

উটকো ঝামেলা হইলে

পূর্বের মতো আর

পড়িমরি করিয়া দৌড় দিব না।

যেকোনো দরকারেই আহার ফেলিয়া

যাইবো না।

বাসী অবশিষ্ট পুরানো

কোনো খাবার খাইবো না।

নিজের যত্নের কোনো শর্টকাট

আর করিবো না।

প্রতিজ্ঞা করিতেছি,

আজ হইতে আমি সকল প্রকার

ভজন তোষণ পরিত্যাগ করিবো।

আলগা বিনয়ে আর চুপ করিয়া

থাকিবো না।

অন্যকে এবং পরিবারের সবাইকে

একটা বিষয় উপলব্ধি করিতে

সাহায্য করিবো যে নরের সব পারা ছাড়িয়ে নারী আরও কিছু পারে।

তাহারা বিনয়ী বিধায় তা বলে না।

আমি নারী,

আমাদের মধ্যে ব্যতিক্রম ছাড়া সব নারীই জীবনে অনেক বেশি দিয়ে

অনেক কম পায়।

এমন কি সারা জীবনেও

কেহ কেহ কি পাইলো না তাহাও জানে না।

আমি নারী,

আমার হলো মানুষের জাত।

নারীর জাত, মায়ের জাত বলে কিছু নাই। নারীরা দেবী না।

কেবল তাহাদেরই সর্বদা ফুটফুইট্টা

হইয়া থাকিবার কোনে কথা নাই।

আমাকে আমার পচা অবস্থায় দেখাইবার অধিকার আছে।

রাতে আমার রহিয়াছে

আমার নাক ডাকানোর অধিকারও।

প্রতিজ্ঞা করিতেছি,

আজ হইতে আমার অসুখ হইলে,

পেটে ঋতুর প্রবল ব্যথা হইলে

তাহা না চাপিয়া আমি জোরে চিৎকার করিয়া সবাইকে তা জানাইবো।

আমারও মানুষের দাঁত, মানুষের হাত, মানুষের মন ও মানুষের মতো সমান কষ্ট।

তবে আমি অবিশ্বাস্য

এমন কিছু পারি যা পারা

সত্যি কৃতিত্ব পাবার মতো।

আমি নারী।

আমি দামী এবং অমূল্য।