যোগসূত্র ডেস্ক – যোগসূত্র

বাংলা একাডেমি ও গ্রন্থকেন্দ্র পেলো নতুন পরিচালক
বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৪) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা একাডেমি আইন, ২০১৩-এর ধারা ২৬ (২) এবং ধারা ২৬ (৩) অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ আজমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করা হলো।

বিষয়টি জানতে চাইলে অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার একটি চিঠি পেয়েছি। বিশ্ববিদ্যালয়ে কিছু প্রক্রিয়া আছে, সেগুলো সম্পন্ন করে আশা করছি, রোববার যোগ দেব।’

মোহাম্মদ আজমের জন্ম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। এরপর বাংলা ভাষার উপনিবেশায়ন ও বি-উপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত।তার উল্লেখযোগ্য বইগুলো হলো- ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, ‘নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান’ (সম্পাদিত), ‘কবি ও কবিতার সন্ধানে’।

এদিকে, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কথাসাহিত্যিক আফসানা বেগম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৪) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় গ্রন্থকেন্দ্র আইন অনুযায়ী আফসানা বেগমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে। তার মেয়াদ হবে দুই বছর। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

আফসানা বেগম গণমাধ্যমকে বলেন, ‘আমি প্রজ্ঞাপনের চিঠিটা পেয়েছি। কবে যোগ দেব, তা এখনো ঠিক করিনি। মন্ত্রণালয়ে কথা বলে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করব।’

আফসানা বেগমের জন্ম ১৯৭২ সালের ২৯ অক্টোবর।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। পরে আন্তর্জাতিক উন্নয়ন ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর করেন যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে। শিশু-কিশোরসাহিত্যসহ আফসানা বেগমের বইয়ের সংখ্যা ২৪। উল্লেখযোগ্য বই ‘প্রতিচ্ছায়া’, ‘বেদনার আমরা সন্তান, ‘আমি অথবা আমার ছায়া’, ‘দিনগত কপটতা’।অনুবাদ করেছেন নাদিন গড়িমার, উইলিয়াম ফকনার, হুলিও কোর্তাসার, অ্যালিস মানরো, আইজাক আসিমভ, ফিদেল কাস্ত্রো। ২০১৪ সালে পেয়েছেন জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কার।

সাহিত্যে নোবেল পেলেন জন ফস ॥ না বলা কথাকে কণ্ঠ দিয়েছে তার নাটক, অনুকরণীয় গদ্য
২০২৩ সালে সাহিত্যে নোবেল পেলেন সাহিত্যিক এবং নাট্যকার জন ফস। তিনি নরওয়ের বাসিন্দা। রয়্যাল সুইডিশ একাডেমি বৃহস্পতিবার (৫ অক্টোবর ২০২৩) সম্মানজনক এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করেছে।

তারা জানিয়েছে, না বলা কথাকে কণ্ঠ দিয়েছে তার নাটক এবং অননুকরণীয় গদ্য।

৬৪ বছর বয়সী জন ফসের লেখা নাটক ও সাহিত্যের প্রশংসা করে সুইডিশ একাডেমি বলেছে, ‘নরওয়ের ভাষা নিনর্স্কে লিখেছেন তিনি। নাটক, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশুসাহিত্য, অনুবাদসহ একাধিক বিষয় নিয়ে লেখালেখি করেছেন তিনি। যেসব নাট্যকারদের নাটক এখন পৃথিবীতে সব থেকে বেশি অভিনীত হয়, তাদের মধ্যে ফস একজন। পাশাপাশি তার গদ্যও বহুল জনপ্রিয়।’

ফসের লেখার শৈলী একেবারেই তার নিজস্ব। সাহিত্যজগতে এই শৈলী ‘ফস মিনিমালিজ‌ম’ নামে পরিচিত।

জন ফসের জন্ম ১৯৫৯ সালে। ৪০টির মতো নাটক লিখেছেন তিনি। নাটক ও উপন্যাস ছাড়াও প্রবন্ধ, কবিতা, শিশুতোষ বই রয়েছে জন ফসের। রয়েছে অনুবাদের বইও। নরওয়েতে বেড়ে ওঠার অভিজ্ঞতাকে শিল্পিত সুষমায় লেখায় তুলে ধরেছেন ফস। মানুষের উদ্বেগ ও দ্বিধাকে উপস্থাপনের মুনশিয়ানার কারণে তাঁর রচনা প্রশংসিত হয়ে থাকে।

নোবেল কমিটি বলেছে, একক কোনো লেখার জন্য নয়, তার রচিত বিপুল সাহিত্যকর্মের জন্যই ফসকে পুরস্কারটি দেওয়া হলো। কারণ, তার সাহিত্যকর্মের ছোট তালিকা করা যায় না, সেটা করার চেষ্টাও অসম্ভব কঠিন।

জন ফসের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে তার উপন্যাস ‘বোটহাউস’ (১৯৮৯) এবং ‘মেলাংকলি’ ১ ও ২ (১৯৯৫–১৯৯৬)। সাহিত্যিক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে ১৯৮৩ সালে ‘রেড, ব্ল্যাক’ উপন্যাসের মধ্য দিয়ে। আত্মহত্যার মনস্তাত্ত্বিক ভাষ্য তুলে ধরা এই উপন্যাসটিই তার পরবর্তী সাহিত্যকর্মের সুর বেঁধে দেয়।

নোবেল কমিটির চেয়ারম্যান আন্দ্রেয়াস ওলসন তাকে বর্ণনা করেছেন নানা বিচারে অনন্য এক লেখক হিসেবে। তিনি বলেছেন, ‘তার লেখার বিশেষত্ব হচ্ছে মানব–ঘনিষ্ঠতা। সেসব আপনার গভীরতর অনুভূতিগুলোকে স্পর্শ করে যাবে। উদ্বেগ, নিরাপত্তাহীনতা, জীবনের অর্থ ও মৃত্যু-এ রকম নানা বিষয়, মানুষকে আসলে যার প্রতিটির মুখোমুখি হতে হয়।’

ওলসন লিখেছেন, ‘আমি মনে করি, এসবের বিবেচনায় তিনি বহু দূর পর্যন্ত পৌঁছেছেন। আর তিনি যা কিছু লিখেছেন, সেসবের প্রতিটিরই সর্বজনীন প্রভাব রয়েছে। তা নাটক, কবিতা বা গদ্য যা–ই হোক না কেন, মানবপ্রকৃতির মৌলিক বিষয়গুলোর প্রতিও এগুলোর একই রকম আবেদন আছে।’

যারা জন ফসের লেখার সঙ্গে পরিচিত নন এবং জানেন না তার লেখা কোন বইটি পড়তে শুরু করা উচিত-তাদের উদ্দেশে ওলসন বলেছেন, তার সবকটি নাটকই অত্যন্ত সুখপাঠ্য।

জন ফসের কথাসাহিত্যের মধ্যে ২০০০ সালে প্রকাশিত উপন্যাসিকা ‘মর্নি অ্যান্ড ইভিনিং’ একটি চমৎকার বই এবং ‘সেপ্টোলজি’ নামে তার সাতটি পরস্পর–যুক্ত উপন্যাসও দারুণ বলে উল্লেখ করেছেন নোবেল কমিটির চেয়ারম্যান।

পুরস্কারের ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার) পাবেন নরওয়েজিয়ান এই লেখক। গত বছর নোবেল পুরস্কার পেয়েছিলেন ফরাসি লেখক আনি এরনো।

সূত্র : বিবিসি, সিএনএন, নোবেলপ্রাইজ এর অফিসিয়াল ওয়েবসাইট

নান্দিকের বাউল সন্ধ্যা
ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সত্যেন বোস সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেলো নান্দিক আয়োজিত ‘বাউল সন্ধ্যা’। গত ১০ সেপ্টেম্বর ২০২৩ নান্দিকের এই আয়োজনে শিল্পী ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হানিফ মিয়া।

ঘরোয়াভাবে বাউলগানের সাথে সাথে লালন গানের তত্ত্ব নিয়েও বিভিন্ন ঘরানার কথা বলেন শিল্পী গবেষক হানিফ বাউল।তিনি গবেষণা করেছেন বাউলতত্ত্বে নারীবাদ নিয়ে।সঙ্গে আরও ছিলেন শিল্পী আতিয়ার রহমান ও সুদীপ্ত মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে নান্দিক সম্পাদক কবি ইসমত শিল্পী নান্দিকের পক্ষ থেকে শিল্পীকে উত্তরীয় হিসেবে উপহার দেন বাংলার তাঁতের গামছা। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন নান্দিকের সদস্য ফারহানা তাছমিন হ্যাপী, রুশনী আরা, ক্লীমেন্থ মার্টিন বাড়ৈ, তাপস ঘোষ, মিনহাজ চৌধুরী, আতিফ এনামুল এবং কবি সারাজাত সৌম।

অনুষ্ঠানের শেষে শিল্পীকে লালনের একটি রেপ্লিকা উপহার হিসেবে প্রদান করেন ফারুক এইচ খান।

সিলেটে শরতের পদাবলী
সিলেটে ‘শরতের পদাবলী’ শিরোনামে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যায় ছোটোকাগজ বুনন ও বইকথার যৌথ উদ্যোগে সিলেটের জিন্দাবাজারের নজরুল একাডেমিতে কবিতা পাঠের আয়োজন করা হয়।

ঋতু বৈচিত্র্যময় এই বাংলায় শরতের আকাশে শাদা মেঘের খেলায় ভেসে কবি যেন তার বাণী পৌঁছে দিতে চান মন মানুষের কাছে।পঙক্তিতে পঙক্তিতে কত আবেগ, দ্রোহ ও হাহাকার সবই যেন মিলে মিশে একাকার।এমনই উপলব্ধি উপস্থিত কবিদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও কথাসাহিত্যিক ওয়াহিদ সারো। বইকথা সম্পাদক গল্পকার শামসুল কিবরিয়ার সঞ্চালনায় কবিতা পাঠের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, সাবেক অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ ও লেখক শিরীন ওসমান।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বুনন সম্পাদক কবি খালেদ উদ-দীন।

কবিতা পাঠ করেন কবি সুমন বণিক, মোহাম্মদ বিলাল উদ্দীন, আল-আমিন, মামুন সুলতান, জীম হামযাহ, রাজেশ কান্তি দাশ, অসীম চন্দ্র পাল, ওবায়দুল মুন্সী, প্রশান্ত লিটন,আবদুল মুমিন মামুন, চন্দ্রশেখর দেব, বাদশা গাজী, জসিম আল ফাহিম, তাসলিমা খানম বিথী, সৈয়দ মুক্তদা হামিদ প্রমুখ।

এবং বইয়ের পঞ্চম বর্ষে পদার্পণ: লেখক-সাহিত্যিকদের আনন্দ সম্মিলন
বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা এবং বই’র পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে আনন্দ সম্মিলন হয়েছে। গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে এ আনন্দ সম্মিলনের আয়োজন করে এবং বই।

শিল্পী প্রমিলা বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ গবেষক সত্যজিৎ রায় মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাশিল্পী আহমদ বশীর।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এবং বই সম্পাদক ও প্রকাশক ফয়সাল আহমেদ।

আনন্দ সম্মিলনে বক্তব্য দেন লেখক ও গবেষক আলতাফ পারভেজ, কবি সৈকত হাবীব, চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু, লেখক ও সাংবাদিক আমিন আল রশীদ, কথাশিল্পী সৈয়দ কামরুল হাসান, প্রকাশক হাসান তারেক, অনুবাদক ও প্রাবন্ধিক সুরজিৎ রায় মজুমদার, অনুবাদক ও প্রকাশক ষড়ৈশ্বর্য মোহম্মদ, কথাসাহিত্যিক রোখসানা কাজল, কবি ফারুক সুমন, আরডিআরসি চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, কবি জীবন তাপস তন্ময়, কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, কবি ইমরান মাহফুজ, গল্পকার পলাশ মজুমদার, লেখক সপঞ্জয় চেীধুরী, পরিবেশ ও নদীরক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম সুমন, কবি আলমগীর হোসেন, কবি ও গল্পকার খালেদ চৌধুরী, লোক গবেষক আঁখি হক, সুলতানা রাজিয়া শান্তা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও লেখক ড. কাজল রশীদ শাহীন, নদী অধিকার মঞ্চের সদস্য সচিব শমশের আলী, কথাশিল্পী সামস সাইদ, লেখক মাজহার জীবন, লেখক ও সাংবাদিক গাজী মুনছুর আজিজ, প্রকাশক রহিম রানা, ব্যাংকার মোজাম্মেল হক হিমেল, আবদুল্লা আল কারিম জসি, ডা. আবদুল্লা আল বাছির তানিম, নদীকর্মী ইসমাইল গাজী প্রমুখ।

আলোচনায় অতিথিবৃন্দ এবং বই’র পথচলায় শুভকামনা জানিয়ে বলেন, এর নিয়মিত প্রকাশনা একটি কঠিন চ্যলেঞ্জ। বিজ্ঞাপনবিহীন এই পত্রিকাটিকে টিকিয়ে রাখতে হবে। এরই মধ্যে এবং বই পাঠক সমাজে সমাদৃত হয়েছে। এই ধারা অব্যহত রাখতে হবে। সে লক্ষে পত্রিকার মান বৃদ্ধিতে নজর দিতে হবে।

ইউরোকেন্দ্রিকতার বিতর্ক উস্কে ফের নোবেল পেলেন ফরাসি লেখক
তার লেখার পরতে পরতে ব্যক্তিগত স্মৃতি-সত্তার জমাট বুনন। সমকালীন ফরাসি সাহিত্যের এই অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব, আত্মজৈবনিক কথাসাহিত্যিক আনি এরনো এ বছরের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক। ৮২ বছর বয়সি লেখিকার নাম ঘোষণা করে নোবেল কমিটি বলেছে, ‘সাহসী ও নিখুঁত লেখনীর মাধ্যমে ব্যক্তিগত স্মৃতির শিকড়কে একত্রিত করে ক্ষুরধার কলমে ইতিহাসকে অনাবৃত করেন এরনো।’

উত্তর-পশ্চিম ফ্রান্সের নরম্যান্ডির ছোট্ট শহর ইভতো-তে ১৯৪০ সালে জন্ম ও বেড়ে ওঠা আনির। আধুনিক সাহিত্যে স্নাতকোত্তর হওয়ার পরে কিছুদিন স্কুল শিক্ষিকার কাজ করেন। তার পরে ১৯৭৭ সালে অধ্যাপিকা হিসেবে যোগ দেন ফ্রান্সের দূরশিক্ষা বিশ্ববিদ্যালয় ‘সিএনইডি’-তে। ২০০০ পর্যন্ত সেখানেই অধ্যাপনা করেছেন তিনি।

লেখালিখি শুরু করেন যখন বয়স ত্রিশের কোঠায়। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আনি বলেছিলেন, ‘লেখক হয়ে ওঠার পথটা আদপেই সহজ ছিল না।’

১৯৭৪ সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস ‘লে আরমোয়ার ভিদ’। আদ্যন্ত আত্মজৈবনিক এই উপন্যাসটি প্রকাশিত হওয়ার পরেই তার ‘সাহসী’ কণ্ঠস্বরের জন্য সাড়া ফেলে দিয়েছিল। নিম্ন মধ্যবিত্ত পরিবারে কষ্ট করে বেড়ে ওঠা, কিশোরী বয়সে বেআইনি ভাবে গর্ভপাত করানো, ইত্যাদি নানা ব্যক্তিগত বিষয় এই উপন্যাসের কাহিনি-কাঠামোকে গড়ে তুলেছে।

তার চতুর্থ উপন্যাস, ১৯৮৩ সালে প্রকাশিত ‘লা প্লাস’ (পুরুষ-ভূমি) এরনোকে জনপ্রিয় ফরাসি লেখকের তালিকায় পাকাপাকি জায়গা করে দেয়। এই উপন্যাসটিও আত্মজৈবনিক। আনির বাবার জীবন ও মৃত্যু এবং বাবার সঙ্গে তার সম্পর্কই এই উপন্যাসের মূল উপজীব্য।

চার বছর পর তার পরের উপন্যাস ‘উন ফাম’ (একটি মেয়ে) প্রকাশিত হওয়ার পরে ফের সাড়া পড়ে যায়। এই উপন্যাসে অকপট লেখক তার মায়ের কথা তুলে ধরেছেন। লেখিকার কথায়, ‘আমার মা একজন সাধারণ মানুষ, যিনি নরম্যান্ডির একটি ছোট শহরে জন্মেছিলেন, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসপাতালের একটি ঘরে। এই রচনা সেই সাধারণ মেয়ের কাহিনি। আমার মা আমাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এই বইয়ের মাধ্যমে আমি আবার আমার মাকে পৃথিবীতে ফিরিয়ে আনলাম।’

এরনোর সব থেকে জনপ্রিয় রচনা ‘লেজ়ানে’ (বছরগুলি)। ২০০৮ সালে প্রকাশিত এই বইটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে একবিংশ শতকের প্রথম দশক, এই বিশাল ক্যানভাসে ফ্রান্সের মেয়েদের দৈনন্দিনতা, চ্যালেঞ্জ ও স্বপ্নকে তুলে ধরেছেন লেখিকা। তবে ফ্রান্সে বহু দশক ধরে যথেষ্ট জনপ্রিয় হলেও দেশের বাইরে আনির পরিচিতি অনেক পরে, নব্বইয়ের দশক থেকে।

১৯০১ সালে প্রথম সাহিত্যে নোবেল পেয়েছিলেন ফরাসি লেখক সুলি প্রুডওম। ২০১৪-তে নোবেল পান আর এক ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো। এরনোর নোবেল প্রাপ্তির পরে ফরাসিভাষী নোবেলজয়ী সাহিত্যিকের সংখ্যা দাঁড়াল ১৮। যাদের মধ্যে রয়েছেন ১৯৬৪ সালের নোবেলজয়ী জঁ পল সার্ত্রে-ও, যিনি পুরস্কার নিতে অস্বীকার করেছিলেন। ইংরেজভাষী সাহিত্যে নোবেল প্রাপকের সংখ্যা ২৯, জার্মান লেখকের সংখ্যা ১৪। নোবেল পুরস্কার কমিটির বিরুদ্ধে ইউরোকেন্দ্রিকতার অভিযোগ আগেও অনেক বার উঠেছিল। আনির নাম ঘোষণার পরে সাহিত্যমহলে সেই প্রশ্ন ফের ওঠে। তবে নোবেল কমিটির দাবি, জাতি-বর্ণ-ভাষা-লিঙ্গ নয়, তাদের একমাত্র বিবেচ্য বিষয় সাহিত্যিক উৎকর্ষ। সেই নিরিখেই এ বছর আনি এরনোকে বেছে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১১৯ জন সাহিত্যে নোবেল প্রাপকের মধ্যে মাত্র ১৭ জন নারী।

সূত্র: আনন্দবাজার অনলাইন

দুই বাংলার সমকালীন ৫০ গল্প
অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে দুই বাংলার সমকালীন ৫০ গল্প। এটি সম্পাদনা করেছেন সোহেল নওরোজ।গ্রন্থটির প্রচ্ছদ করেছেন ধ্রব এষ। প্রকাশ করেছে ঐতিহ্য।

সংকলনে যাদের গল্প রয়েছে : অগ্নিমিতা দাস, অনির্বাণ বসু, অলোক সান্যাল, আনিফ রুবেদ, আশরাফুল ইসলাম, আশুতোষ দেবনাথ, ইশতিয়াক আহমেদ, ইশরাত তানিয়া, কেয়া চ্যাটার্জী, কিঙ্কর আহসান, গৌতম বিশ্বাস, জুনায়েদ খান, তনুশ্রী সাহা, দময়ন্তী দাশগুপ্ত, দীপক বিশ্বাস, পবিত্র মণ্ডল, পূর্বা কুমার, পূরবী বসু, ফাহমিদা বারী, বিনোদ ঘোষাল, মহুয়া সমাদ্দার, মারুফ কামরুল, মাসউদ আহমাদ, মুহাম্মাদ আসাদুল্লাহ, মৃত্তিকা মাইতি, মেহেদী ধ্রুব, মেহেদী হাসান তামিম, মোস্তফা অভি, মৌসুমী ঘোষ, মৌসুমী বন্দ্যোপাধ্যায়, রাজেশ কুমার, রুমকি রায় দত্ত, লতিফ হোসেন, লুৎফর হাসান, শরীফুল হাসান, শানজানা আলম, শ্যামলী রক্ষিত, সাদাত হোসাইন, সাদিক হোসেন, সাদিয়া সুলতানা, সাব্বির জাদিদ, সালমা সিদ্দিকা, সুবন্ত যায়েদ, সুব্রত বসু, সুরজিৎ মণ্ডল, সুস্মিতা জাফর, সোহেল নওরোজ, সৌরভ হোসেন, হাবিবুল্লাহ ফাহাদ, হামিরউদ্দিন মিদ্যা।

এসবিএসপি সাহিত্য পুরস্কার পেলেন ৬ জন
সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) সাহিত্য পুরস্কার পেলেন ৬ জন। ৪ ফেব্রুয়ারি (২০২২) বিকেল ৩টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এ বছর কবিতায় কবি ফারুক মাহমুদ, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, উপন্যাসে কথাসাহিত্যিক নূরুউদ্দিন জাহাঙ্গীর, ছোটগল্পে কানিজ পারিজাত ও প্রিন্স আশরাফ, শিশুসাহিত্যে মামুন সারওয়ার এ পুরস্কার পান।

একই সময়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম ছায়েদুল ইসলাম গ্রন্থ স্মারক এবং আবৃত্তি স্মারক পেয়েছেন ইমরুল ইউসুফ, ওবায়দুল সমীর, ফারুক সুমন, রনি রেজা, খান মুহাম্মদ রুমেল, সৈয়দ আনোয়ার রেজা, সৈয়দ শাহনুর আহমেদ, শাহীন রায়হান, আয়েশা মুন্নি, ফারজানা মালিক নিম্মী, ইসরাত জাহান, আহসান উল্লাহ তমাল, মহসিন খোন্দকার, ওবাইদুল হক, মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, তামান্না ইসলাম, হোসনে আরা জেমী, সুমন্ত গুপ্ত, নুসরাত সুলতানা, ইভান অনিরুদ্ধ, জিন্নাত আরা রোজী, ওমিত ত্রিবেদী, মেহেদী হাসান আকাশ, নুরুন্নাহার ডলি, আমিনা সুলতানা সানজানা।

অধ্যাপক ডা. শামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমির সাবেক পরিচালক কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন ময়না মোবাইল আই হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আশরাফ উদ্দিন আহমেদ ও আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।

প্রধান আলোচক ছিলেন কবি ও নির্মাতা মাসুদ পথিক। আলোচক ছিলেন প্রকৌশলী তারেক হাসান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা কবি ও কথাশিল্পী ফখরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি খান মুহাম্মদ রুমেল ও শব্দনীল।

সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৬ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতিবছর জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে তা প্রদান করা হয়।

সাহিত্যে নোবেল পেলেন আবদুলরাজাক গুরনাহ
সাহিত্যে নোবেল পেলেন (২০২১ সালে) তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি এই ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আবদুলরাজাক গুরনাহর সাহিত্যকর্মের মূল বিষয় ঔপনিবেশিকতার দুর্দশা। সঙ্গে শরণার্থীর কষ্টের গল্প।

সাহিত্যে নোবেল বিজয়ী ১১৮তম লেখক হিসেবে গুরনাহ পাবেন এক কোটি সুইডিশ ক্রোনার। ৭৩ বছর বয়সী গুরনাহর রয়েছে ১০টি উপন্যাস। এর মধ্যে ‘প্যারাডাইস’ অন্যতম।

প্রসঙ্গত, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল তার নামে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। তার ইচ্ছা অনুসারে প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়। এছাড়া পরবর্তী সময়ে যুক্ত করা হয়েছে অর্থনীতি ও শান্তিতে নোবেলও।

গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যারা অবদান রাখেন, তাদের দেওয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

রাশেদ খান মেননের আত্মজীবনী ‘এক জীবন : স্বাধীনতার সূর্যোদয়’
প্রবীণ রাজনীতিক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নতুন বই প্রকাশিত হয়েছে ১৪ জুন (২০২১)।

বইটির নাম ‘এক জীবন : স্বাধীনতার সূর্যোদয়’। গ্রন্থটি প্রকাশ করেছে বাতিঘর।বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মাসুক হেলাল।দাম ১০০০ টাকা।

বাংলাদেশের রাজনীতিতে রাশেদ খান মেনন একটি গুরুত্বপূর্ণ নাম। এ বই তাঁর আত্মজীবনী; একই সঙ্গে ভাষা আন্দোলন, ষাটের দশকের ঝঞ্ঝাবিক্ষুব্ধ কাল আর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলির আলেখ্য। অবধারিতভাবে আছেন মওলানা ভাসানী, বঙ্গবন্ধুসহ গুরুত্বপূর্ণ সব চরিত্র। নিজের জীবনের কথা বলতে গিয়ে তুলে এনেছেন বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে জাতীয়তাবাদীদের ভূমিকার পাশাপাশি বামপন্থীদের ভূমিকার কথা, কিছু সময় যে ভূমিকা ছিল অগ্রগামী। বামপন্থীদের বিভেদ-বিচ্ছিন্নতার কথা লিখেছেন, তুলে ধরেছেন মুক্তিযুদ্ধে তাদের গৌরবময় অংশগ্রহণের কাহিনিও।

রাশেদ খান মেনন বলেন, বইয়ের প্রথম পর্বে ১৯৭২ সালের ১১ জানুয়ারি পর্যন্ত ঘটনা লেখা রয়েছে। বঙ্গবন্ধু দেশে ফিরলেন ১০ জানুয়ারি। ১১ জানুয়ারি তার সঙ্গে আমার দেখা হয়। এ পর্যন্ত প্রথম পর্ব।