যোগসূত্র ডেস্ক – যোগসূত্র

প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামি প্রথমবারের মতো একজন নারীকে প্রধান চরিত্র করে পূর্ণাঙ্গ উপন্যাস প্রকাশ করতে যাচ্ছেন। ‘The Tale of KAHO’ শিরোনামের নতুন উপন্যাসটি আগামী ৩ জুলাই মুদ্রিত ও ডিজিটাল—দুই সংস্করণেই প্রকাশিত হবে।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ২৬ বছর বয়সী ছবি-গল্পের লেখক কাহো। এক অদ্ভুত, রহস্যময় ও বিচিত্র জগত থেকে বেরিয়ে আসার পথ খোঁজাই তার যাত্রার উদ্দেশ্য। প্রকাশক শিনচোশা প্রকাশনী জানিয়েছে, মুরাকামির দীর্ঘ উপন্যাসে এই প্রথম একজন একক নারী নায়িকা কেন্দ্রীয় চরিত্র হিসেবে হাজির হচ্ছেন।

‘The Tale of KAHO’ শুরু হয়েছিল ছোটগল্প হিসেবে। “Kaho” নামে গল্পটি দুই বছর আগে ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে এক পাঠ-আসরে প্রথম উপস্থাপন করেন মুরাকামি। সেখানে তার সঙ্গে ছিলেন খ্যাতিমান লেখক মিয়েকো কাওয়াকামি। পরে ২০২৪ সালের জুনে এটি শিনচো সাময়িকীতে প্রকাশিত হয়। সেই ছোটগল্পই এখন বিস্তৃত হয়ে পূর্ণাঙ্গ উপন্যাস।

চরিত্র কাহোকে বর্ণনা করা হয়েছে সাধারণ চেহারা ও গড়পড়তা বুদ্ধিমত্তার এক কৌতূহলী তরুণী হিসেবে। একদিন এক পুরুষের সঙ্গে খাবার টেবিলে বসে সে শুনতে পায়, “তোমার মতো কুৎসিত কাউকে আমি কখনও দেখিনি।” অপমানিত না হয়ে বরং বিভ্রান্ত ও কৌতূহলী কাহো খুঁজতে শুরু করে, এই কথার অন্তর্নিহিত অর্থ কী।

সমালোচকদের ধারণা, এই উপন্যাসে মুরাকামি তার দীর্ঘদিনের পুরুষ-কেন্দ্রিক বয়ানের বাইরে এসে নতুন এক সৃজনভূমিতে প্রবেশ করছেন—যেখানে নারী-চরিত্র শুধু রহস্যের প্রতীক নয়, বরং নিজেই অনুসন্ধানী, চিন্তাশীল ও চালিকাশক্তি। সেই কারণে বইটি নিয়ে পাঠক-সমালোচক উভয় মহলেই আগ্রহ তৈরি হয়েছে।

বুকারের হ্রস্ব তালিকায় যে ছয় বই
২০২৬ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের হ্রস্ব তালিকা ঘোষণা করা হয়েছে। এ তালিকায় থাকা ছয় লেখক হলেন ড্যানিয়েল কেলম্যান, মারি এনদিয়ায়ে, ইয়াং শুয়াং-জি, রেনে কারাবাশ, শিদা বাজইয়ার ও আনা পাওলা মাইয়া।

ইংরেজিতে অনূদিত সেরা কথাসাহিত্যকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড। এই অর্থমূল্য লেখক ও অনুবাদক সমানভাগে পাবেন। চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ১৯ মে।

রস বেঞ্জামিন অনূদিত দ্য ডিরেক্টর উপন্যাসের জন্য দ্বিতীয়বারের মতো হ্রস্ব তালিকায় স্থান পেয়েছেন জার্মান লেখক ড্যানিয়েল কেলম্যান। চলচ্চিত্র নির্মাতা জি ডব্লিউ পাবস্ট এবং নাৎসি জার্মানির সঙ্গে তাঁর জড়িয়ে পড়ার জীবন থেকে অনুপ্রাণিত এই উপন্যাস।

জর্ডান স্টাম্প অনূদিত দ্য উইচ উপন্যাসের জন্য প্রথমবারের মতো হ্রস্ব তালিকায় স্থান পেয়েছেন ফরাসি লেখিকা মারি এনদিয়ায়ে। এটি ডার্ক কমেডি ঘরানার উপন্যাস, যা মূলত ১৯৯৬ সালে ফরাসি ভাষায় প্রকাশিত হয়েছিল। এনদিয়ায়ে এর আগে ২০১৬ সালে এই পুরস্কারের জন্য দীর্ঘ তালিকায় স্থান পেয়েছিলেন।

তাইওয়ানের লেখক ইয়াং শুয়াং-জি তাঁর তাইওয়ান ট্র্যাভেলগ উপন্যাসের জন্য হ্রস্ব তালিকায় স্থান পেয়েছেন। লিন কিং অনূদিত এই উপন্যাসে ১৯৩০–এর দশকের ঔপনিবেশিক শাসনাধীন তাইওয়ানে এক জাপানি নারীর ভ্রমণকাহিনি তুলে ধরা হয়েছে। ২০২০ সালে মান্দারিন ভাষায় প্রথম

প্রকাশিত হওয়ার পর উপন্যাসটি তাইওয়ানের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা ‘গোল্ডেন ট্রাইপড পুরস্কার’ জিতেছিল।

এ হ্রস্ব তালিকায় দুটি নতুন বই স্থান পেয়েছে। জার্মান লেখক শিদা বাজইয়ারের লেখা ও রুথ মার্টিন অনূদিত দ্য নাইটস আর কোয়ায়েট ইন তেহরান, যা একটি ইরানি পরিবারের বিপ্লব ও নির্বাসনের কাহিনি। বুলগেরিয়ার লেখক রেনে কারাবাশের লেখা ও ইজিডোরা অ্যাঞ্জেল অনূদিত শি হু রিমেইনস, এটি পিতৃতান্ত্রিক আলবেনীয় সম্প্রদায়ের প্রেক্ষাপটে বেড়ে ওঠার গল্প।

এ তালিকায় আরও রয়েছে ব্রাজিলের লেখক আনা পাওলা মাইয়ার লেখা এবং পদ্মা বিশ্বনাথন অনূদিত অন আর্থ অ্যাজ ইট ইজ বিনিথ। এটি একটি ছোট উপন্যাস, যার প্রেক্ষাপট দাসপ্রথা।

বিচারক কমিটির প্রধান ও লেখক নাতাশা ব্রাউন বলেছেন, ‘গত শতাব্দীর বিভিন্ন মুহূর্তকে ধারণ করা এই ছয়টি বই ইতিহাসকে সামনে এনেছে।’

ছয়জন লেখকের মধ্যে পাঁচজন নারী, ছয়জন অনুবাদকের চারজন নারী। বইগুলো মূলত পাঁচটি ভাষায় লেখা হয়েছে এবং আট দেশের লেখক ও অনুবাদক কাজ করেছেন।

বিচারক কমিটি দীর্ঘ তালিকায় থাকা ১৩টি বই থেকে ৬টি বই নির্বাচন করে। হ্রস্ব তালিকায় থাকা প্রতিটি বই পাঁচ হাজার পাউন্ড পাবে। গত বছর এই পুরস্কার জিতেছিলেন লেখক বানু মুশতাক ও অনুবাদক দীপা ভাস্তি।

সূত্র: দ্য গার্ডিয়ান

১৩ বছর পর বেস্টসেলার জানালেন আসল নাম
বহু বছর ধরে পাঠকেরা বেস্টসেলিং লেখক ফ্রিডা ম্যাকফ্যাডেনকে ছদ্মনামেই চিনতেন। অবশেষে তিনি তাঁর আসল নাম প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, কেন এত দিন নিজের পরিচয় গোপন রেখেছিলেন।

সম্প্রতি ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রিডা ম্যাকফ্যাডেন বলেন, ‘ক্যারিয়ারের এমন পর্যায়ে এসে গোপন বিষয়টা নিয়ে ক্লান্ত। মানুষজন এটা নিয়ে আলোচনা করে, আমি আদৌ কোনো মানুষ কি না। তবে আমি সত্যি একজন মানুষ, আমার পরিচয় আছে, এখানে লুকানোর কিছু নেই।’

ম্যাকফ্যাডেন তাঁর মনস্তাত্ত্বিক থ্রিলার উপন্যাসগুলোর জন্য পরিচিত। তাঁর লেখা ব্লকবাস্টার মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য হাউসমেইড’ ২০২৫ সালে যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রীত উপন্যাস ছিল। সে বছর বই বিক্রিতে রিচার্ড ওসমান, সারাহ জে মাস ও রেবেকা ইয়ারোসকে ছাড়িয়ে যান। ১২ মাসে তাঁর বইয়ের ২৬ লাখ প্রিন্ট কপি বিক্রি হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাজ্যের সেরা ১০টি পেপারব্যাক ফিকশন বেস্টসেলার তালিকায় তাঁর ছয়টি উপন্যাস ছিল। অডিও ও ই–বুক ফরম্যাটসহ বিশ্বব্যাপী তাঁর বই বিক্রির আনুমানিক সংখ্যা ৩৬০ লাখ (৩৬ মিলিয়ন) কপি।

ম্যাকফ্যাডেনের আসল নাম সারা কোহেন। ২০১৩ সালে প্রথম বই প্রকাশের সময় চিকিৎসা পেশা থেকে লেখালেখির জীবনকে আলাদা রাখতে ছদ্মনাম বেছে নেন।

তাঁর ভাষ্য, ‘আমার লক্ষ্য ছিল যতক্ষণ ডাক্তারি পেশা থেকে কিছুটা সরে আসতে না পারছি ততক্ষণ লেখক পরিচয় গোপন রাখা। যেন আমার সহকর্মীরা হঠাৎ সব জানতে পারলে কাজের ওপর প্রভাব না পড়ে।’

ম্যাকফ্যাডেন এখন পর্যন্ত ২৬টি উপন্যাস লিখেছেন। এগুলো তিনি পূর্ণকালীন চাকরি সামলানো ও দুই সন্তানকে বড় করতে করতে লিখেছেন। তবে ২০২৩ সালের শেষদিকে হাসপাতালের দায়িত্ব থেকে কিছুটা সরে আসেন। বর্তমানে কেবল মাঝে মাঝে হাসপাতালে কাজ করেন।

তাঁর এই সাফল্যে বিশ্লেষকদের মত, দ্রুত লেখার গতি বা প্রচুর বই প্রকাশ করার ক্ষমতাই বড় একটি কারণ। বছরে একাধিক বই প্রকাশ করার ফলে পাঠকদের পরের বইয়ের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয় না। ফলে তাঁর কাজের ধারাবাহিকতা বজায় থাকে এবং পাঠক ধরে রাখা সম্ভব হয়।

দ্য হাউসমেইড উপন্যাস থেকে নির্মিত চলচ্চিত্র গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় এবং বিশ্বব্যাপী ৪০০ মিলিয়ন ডলার আয় করে। তবে আসল নাম প্রকাশ করলেও তিনি আগের মতোই ছদ্মনামে লেখালেখি চালিয়ে যাবেন।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

লেখা চেয়ে বিজ্ঞপ্তি: আপনিও লিখুন
ঈদ সংখ্যা, সাময়িকীসহ কয়েকটি ম্যাগাজিন এবং পত্রিকা লেখা চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

ইত্তেফাক ঈদ সংখ্যা-২০২৬

এ বছরও আমরা ইত্তেফাক ঈদসংখ্যায় সারা দেশের বিভিন্ন প্রান্তে নিভৃতে সাহিত্যচর্চা করা অপরিচিত অথচ প্রতিশ্রুতিশীল লেখকদের সবচাইতে ভালো লেখাটি প্রকাশ করতে চাই। আমরা জানি, একজন সৃজনশীল অথচ অপরিচিত লেখকের অপ্রকাশিত একটি চমৎকার উপন্যাস, গল্প, অণুগল্প কিংবা কবিতা ইত্তেফাকের ঈদসংখ্যায় প্রকাশিত হওয়াটা সেই লেখক বা কবির জন্য দারুণ অনুপ্রেরণার। আমরা নতুন ও প্রতিশ্রুতিশীল লেখকদের জন্য সেই অনুপ্রেরণার কাজটি যতটুকু সম্ভব করতে চাই।

যাঁরা লেখা পাঠাবেন, তাঁরা এটাও মনে রাখবেন, আমরা সারা দেশ থেকে এত বেশি লেখা পেয়ে থাকি যে, আপনার শ্রেষ্ঠ লেখাটি না-পাঠালে সেটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব কম। ইতিপূর্বে যাঁদের লেখা প্রকাশিত হয়নি, সেসব সম্ভাবনাময় লেখককে প্রাধান্য দেওয়া হবে। তবে খুব ভালো লেখা, সেটা যিনিই লিখুন না কেন, আমরা কখনোই মিস করতে চাই না। যেসব বিষয়ের ওপর লেখা পাঠাতে পারেন:

🌸 প্রেমের গল্প

🌸 রহস্য গল্প

🌸 হাসির গল্প

🌸 ভৌতিক গল্প

🌸 জাদুবাস্তবতার গল্প

🌸 স্যাটায়ার গল্প

🌸 ছোটদের গল্প/রূপকথা/ছড়া

এবং অবশ্যই সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়ের ওপর

🌸 প্রতীকী গল্প পাঠাতে পারেন।

শব্দসংখ্যা

🌠 উপন্যাসে— ৯ থেকে ১০ হাজার

🌠 গল্পে— ১০০০ – ১৫০০

🌠 অণুগল্পে— ১০০ – ৩০০

🌠কবিতা ও ছোটদের জন্য ছড়ার শব্দসংখ্যা সামঞ্জস্যপূর্ণ।

ইমেইলের কম্পোজ বডিতে অভ্র/ইউনিকোডে কিংবা এমএস ওয়ার্ড ফাইলে অভ্র/ইউনিকোড কিংবা সুতন্বী/বিজয়ে লেখা পাঠানো যাবে। পিডিএফ ফাইল পাঠাবেন না। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা, মোবাইল ফোন নম্বর ও এক কপি ছবি পাঠাতে ভুলবেন না।

ইমেইলের সাবজেক্টের ঘরে গল্প/ উপন্যাস/ অণুগল্প / কবিতা— যেই বিষয় নিয়ে লিখবেন, সেটা উল্লেখ করবেন অনুগ্রহ করে।

লেখা পাঠানোর শেষ তারিখ

🕸 ৫ ফেব্রুয়ারি ২০২৬

ইমেইল:

ittefaq.eid@gmail.com

এছাড়া দৈনিক ফেনী ঈদ সংখ্যা, সৃজন ভালোবাসা দিবস সংখ্যার লেখা, আলোর পাতা ঈদ সংখ্যা এবং রুম টু রিড লেখা চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

আপনারা লিখতে পারেন এসব সাময়িকী এবং ম্যাগাজিনে। ছবিতে লেখা পাঠানোর ঠিকানা ও ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে।

২০২৫ সালের সেরা ফিকশন প্রকাশ করলো গার্ডিয়ান
বিশ্ব সাহিত্যে ২০২৫ সালে প্রকাশিত বইগুলোর মধ্যে দ্য গার্ডিয়ানের ফিকশন সম্পাদক জাস্টিন জর্ডান নির্বাচিত সেরা ফিকশনের একটি তালিকা প্রকাশ করেছেন।

২০২৫ সালের অন্যতম আলোচিত ঘটনা ছিল মার্কিন লেখক থমাস পিঞ্চনের নতুন উপন্যাস প্রকাশ।১২ বছর পর প্রকাশিত শ্যাডো টিকিট নিষেধাজ্ঞা-যুগের পটভূমিতে লেখা একটি রহস্যকাহিনি। উপন্যাসটিতে ফ্যাসিবাদের উত্থান, রাজনৈতিক অস্থিরতা এবং সমসাময়িক বিশ্বের সঙ্গে অতীতের যোগসূত্র তুলে ধরা হয়েছে।

২০২২ সালে হামলার পর সালমান রুশদির প্রথম ফিকশন দ্য ইলেভেনথ আওয়ার আলোচনায় আসে। পাঁচটি ছোটগল্পের এই সংকলনে মৃত্যুচিন্তা, সময় ও মানসিক দশার কথা উঠে এসেছে।

অন্যদিকে ইয়ান ম্যাকইওয়ানের হোয়াট উই ক্যান নো ভবিষ্যতের পৃথিবী থেকে বর্তমান সময়কে দেখার এক ব্যতিক্রমী প্রচেষ্টা। জলবায়ুসংকট ও মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে উপন্যাসটি পাঠকদের ভাবতে বাধ্য করে।

এক দশকের বেশি সময় পর নতুন উপন্যাস নিয়ে ফিরেছেন চিমামান্দা এনগোজি আদিচি। তাঁর ড্রিম কাউন্ট উপন্যাসে নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী চার নারীর জীবনের গল্প তুলে ধরা হয়েছে। প্রেম, মাতৃত্ব, বৈষম্য ও নারী সংহতির মতো বিষয়গুলো বইটির মূল উপজীব্য।

দুই দশক ধরে লেখা কিরণ দেশাইয়ের দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি গত বছর পাঠকের হাতে এসেছে। বৈশ্বিক বাস্তবতায় ভারতীয় পরিবার, সম্পর্ক ও পরিচয়ের সংকট নিয়ে এটি একটি বড় পরিসরের উপন্যাস। একইভাবে সারা হলের হেম-এ পৃথিবীর ইতিহাস ও জলবায়ু পরিবর্তনের গল্প বলা হয়েছে।

২০২৫ সালের বুকার পুরস্কার পেয়েছে ডেভিড স্যালের ফ্লেশ। মানবদেহ ও ক্ষমতার সম্পর্ক নিয়ে নির্মম এই উপন্যাসটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এছাড়া ম্যাডেলিন থিয়েনের দ্য বুক অব রেকর্ডস অভিবাসনকে কেন্দ্র করে লেখা একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল।

এরিক পুচনারের ড্রিম স্টেট, সুসান চোইয়ের ফ্লাশলাইট, তাশ আউয়ের দ্য সাউথ, গুরনাইক জোহালের সরস্বতী, কেশব গুহর দ্য টাইগার’স শেয়ার, কেটি কিতামুরার অডিশন উপন্যাসগুলো পরিবার ও ব্যক্তিজীবনের ভেতর দিয়ে ইতিহাস, রাজনীতি ও জলবায়ুসংকটের প্রভাব তুলে ধরেছে।

জো হারকিনের দ্য প্রিটেন্ডার, এমা জেন আনসওয়ার্থের স্লাগস ও রেবেকা ওয়েটের হ্যাভক উপন্যাসগুলোতে ছিল কমেডির ছোঁয়া। অন্যদিকে মারিয়া রেভার এন্ডলিং ইউক্রেন যুদ্ধের বাস্তবতার কৌতুককে পরিণত করে তীব্র প্রতিবাদে, আর ওইসিন ফ্যাগাসের ইডেন’স শোর ছিল উপনিবেশবাদ ও বিপ্লব নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গ।

নতুন লেখকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ফ্লোরেন্স ন্যাপ। তাঁর উপন্যাস দ্য নেমস একটি শিশুর তিনটি ভিন্ন নাম এবং সেই নাম থেকে জন্ম নেওয়া তিনটি আলাদা জীবনের গল্প বলে। এ ছাড়া নুসাইবা ইউনিস, ওয়েন্ডি এরস্কিন, চার্লি পোর্টারসহ আরও অনেক নতুন লেখক নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন।

ছোটগল্পে উল্লেখযোগ্য সংযোজন ছিল টনি তুলাথিমুত্তের রিজেকশন। তবে বছরের সেরা সংকলন হিসেবে আলাদা করে চোখে পড়ে লিয়াডান নি খুইনের এভরি ওয়ান স্টিল হেয়ার, যা উত্তর আয়ারল্যান্ডের ইতিহাস ও সামাজিক বাস্তবতা তুলে ধরেছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

‘অনার্য বৃক্ষযুগল’ উপন্যাসের পাঠ উন্মোচন
নুসরাত সুলতানার দ্বিতীয় উপন্যাস ‘অনার্য বৃক্ষযুগল’ নিয়ে পাঠ উন্মোচন আয়োজন করা হয় সোমবার (১২ জানুয়ারি) বিকেলে। রাজধানীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘বিকল্প ভাবনার’ অফিসে এই অনুষ্ঠানে লেখক, প্রকাশক, আলোচক ও সমালোচক মিলিয়ে জমজমাট সময় অতিবাহিত হয়।

শিক্ষাবিদ লুৎফুননাহার খুকুমণির সভাপতিত্বে পাঠ উন্মোচন অনুষ্ঠানে উপন্যাস নিয়ে আলোচনা করেন কবি, প্রাবন্ধিক ও প্রকাশক লুৎফুল হোসেন, কথাসাহিত্যিক ও কবি রেদওয়ান খান, কবি ও কথাসাহিত্যিক শাবানা ইসলাম বন্যা।

উপন্যাস ‘অনার্য বৃক্ষযুগল’ সম্পর্কে লুৎফুল হোসেন বলেন, “অনার্য বৃক্ষযুগল উপন্যাসে লেখক গল্পের ছলে পঁচাত্তর বছরের ইতিহাস তুলে এনেছেন।”

রেদওয়ান খান বলেন, “মূল ইতিহাসের সাল, তারিখ দিন লেখক তুলে এনেছেন। এটি অবশ্যই তার মুন্সীয়ানা। তবে এত ইতিহাস প্রয়োজন আছে কি না সেটা আলোচনা-সমালোচনার বিষয়। বেশি ইতিহাসের জন্য অনেক সময় চরিত্রের দ্বন্দ্ব-সংঘাত বাধাগ্রস্ত হয়েছে।”

শাবানা ইসলাম বন্যা বলেন,“এই উপন্যাস আমার অত্যন্ত ভালো লেগেছে।কারণ আমি নিজের বাবাকে এই উপন্যাসের মূল চরিত্র আরিফুলের সাথে রিলেট করতে পেরেছি। তাছাড়া লেখক যেভাবে ইতিহাস তুলে এনেছেন তাতে মনে হয় তিনি সেখানে ছিলেন। এটা অবশ্যই লেখকের মুন্সীয়ানা।”

তিনি আরো বলেন, “উপন্যাসে বরিশালের আঞ্চলিক ভাষার ব্যবহার উপন্যাসটিকে এক ভিন্নমাত্রা দিয়েছে।”

উপন্যাসের লেখক নুসরাত সুলতানা বলেন, “আমার দ্বিতীয় উপন্যাস ‘অনার্য বৃক্ষযুগল’। প্রথমে লিখতে শুরু করেছিলাম ২০১৮ সালে। ভেবেছিলাম দশ হাজার শব্দের একটা বড় গল্প লিখব। নাম হবে পিরামিড। তারপর সব ফেলে ২০২০ এ আবার লিখতে শুরু করি সমাজ বাস্তবতা ও রাজনৈতিক বাস্তবতার উপন্যাস অনার্য বৃক্ষযুগল। এর ভেতর ২০২২ সালে লিখি আরেকটা উপন্যাস ‘রাতের হাতে দিনের তসবীদানা’। এই উপন্যাসে ফিরি ২০২৩ সালে আবার। তখন করোটিতে আর কিছু ছিল না এই উপন্যাসের। আবার পুরো উপন্যাস পড়ে তারপর ০২০২৪ এ শেষ করি অনার্য বৃক্ষযুগল। আজ সেই ১৬ ফর্মার উপন্যাস পাঠকের হাতে যেতে প্রস্তুত। আমি আনন্দিত এবং উদ্বেলিত। পাঠক উপন্যাস পড়বেন এবং আলোচনা, সমালোচনা করবেন। এই প্রত্যাশাটুকু পাঠকের কাছে গভীর ভাবেই রাখছি।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোয়ার হোসেন, কৃষিবিদ রফিক আহমেদ, কবি ও প্রাবন্ধিক গিয়াসউদ্দিন চাষা, কবি ও গবেষক পারভেজ বাবুল, কবি ও অনুবাদক সালাহউদ্দিন আহমেদ, কথাসাহিত্যিক ইশরাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সবুজ মনির।

উপন্যাসটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।

সাহিত্যে নোবেল পেলেন লাজলো ক্রাজনাহরকাই
সাহিত্য জগতে অনবদ্য অবদান রাখায় এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাইকে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে।

সুইডিশ অ্যাকাডেমি বলেছে, আকর্ষণীয় এবং দুরদর্শী রচনার জন্য তাকে এ বছর সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, তার লেখনি বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে।

লাজলো ক্রাজনাহরকাই ডিস্টোপিয়ান ও বিষণ্ণতাময় উপন্যাসগুলোর জন্য খ্যাত। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে, সাটানট্যাঙ্গো, দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স। এগুলো পরবর্তীতে চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। তিনি ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এবং ২০১৯ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার জেতেন।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান ক্যাং। তিনি তার ‘গভীর কাব্যিক গদ্য, যা ঐতিহাসিক আঘাতগুলোকে উন্মোচন করে এবং মানবজীবনের নাজুকতাকে সামনে আনে’- এই অনন্য লেখনীশৈলীর জন্য নোবেল পুরস্কার পান।

দুই লেখকের প্রয়াণ
কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় মারা যান তিনি।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা পর ২০১৮ সালে অবসর নেন সৈয়দ মনজুরুল ইসলাম। এরপর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।

বাংলা সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলামের পথচলা সত্তরের দশকে। ১৯৭৩ সালে বিচিত্রায় প্রকাশিত একটি গল্পের মাধ্যমে আত্মপ্রকাশ হয় গল্পকার তার। স্বেচ্ছা বিরতির দেড় দশক পর ১৯৮৯ সালে, ঈদসংখ্যা বিচিন্তায় একটি গল্পের মধ্য দিয়ে সাহিত্যের জগতে আবার পদার্পণ করেন এই লেখক। সাহিত্যিকদের মতে, সত্তরের দশকে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, স্বপ্নভঙ্গের বেদনা, সামরিক শাসনের দুঃসহ বাস্তবতা, দারিদ্র্য, বেকার সমস্যা, নারী নির্যাতন, সন্ত্রাস প্রভৃতির প্রভাব পড়ে ছোটগল্পে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লিখেছেন তিনি।

জনপ্রিয় কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন। গত ১৫ অক্টোবর ২০২৫ রাজধানীতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিন গোয়েন্দার স্রষ্টা ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তবে বাবার চাকরির সুবাদে তার ছোটবেলা কাটে ফেনীতে।

পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে মন টেকেনি এই লেখকের। অবশেষে তিনি লেখালেখিকেই বেছে নেন জীবনের একমাত্র পথ হিসেবে। নিজ নামে লেখার পাশাপাশি তিনি ব্যবহার করেছেন বিভিন্ন ছদ্মনাম।

রকিব হাসানের প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে, ১৯৭৭ সালে। স্বনামে প্রথম প্রকাশ অনুবাদগ্রন্থ ‘ব্রাম স্টোকারের ড্রাকুলা’ দিয়ে। তিনি আরও অনুবাদ করেছেন এরিক ফন দানিকেন, ফার্লে মোয়াট, জেরাল্ড ডুরেলের মতো বিখ্যাত লেখকদের ক্লাসিক বই। অনুবাদ করেছেন অ্যারাবিয়ান নাইটস ও এডগার রাইস বারোজের টারজান সিরিজ।

বইয়ের দোকানে বসে ৭ দিনে লিখলেন উপন্যাস
দক্ষিণ ইংল্যান্ডের গিল্ডফোর্ডের একটি বইয়ের দোকানের কোণে বসে প্রতিদিন আট ঘণ্টা লিখে নতুন উপন্যাস শেষ করেছেন ক্যাথরিন ক্রফট। তিনি বলেছেন, এটা দারুণ একটি অভিজ্ঞতা। তবে আমার জীবনের সবচেয়ে কঠিন কাজ।

সাত দিন ধরে টানা লেখার সময় ক্যাথরিন ক্রফটকে লাইভস্ট্রিম করা হয়েছিল। পরিকল্পনা ছিল ৮০ হাজার শব্দ লেখা। তবে তিনি শেষ পর্যন্ত ৫০ হাজার শব্দের প্রথম খসড়া শেষ করতে পারেন।

ক্যাথরিন ক্রফট গত ১ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টা থেকে লেখা শুরু করেন এবং ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় শেষ করেন।

ক্রফট মনস্তাত্ত্বিক থ্রিলার লেখেন। তার নতুন বইটি মূলত একজন নারীর গল্প। তার সঙ্গে একজনের দেখা করার কথা। তবে সেই ব্যক্তিকে তিনি খুন হওয়া অবস্থায় দেখতে পান।তারপর নিজেকে নির্দোষ প্রমাণ করতে লড়াই শুরু করেন।

ক্যাথরিন ক্রফটের ভাষ্য, আমি লেখার শব্দগুলোর ব্যাপারে সচেতন। শুধু কিছু লিখে শেষ করতে চাইনি।তাই পিছিয়েও পড়েছিলাম। প্রথম খসড়ার জন্য ৫০ হাজার শব্দ মোটেও খারাপ নয়।

নাম ঠিক না হওয়া উপন্যাসটি ২০২৭ সালে প্রকাশিত হওয়ার কথা। এটা হবে তার ২০তম বই।

সূত্র: বিবিসি

নতুন বই ॥ অনার্য বৃক্ষযুগল
প্রকাশিত হয়েছে নুসরাত সুলতানা দ্বিতীয় উপন্যাস অনার্য বৃক্ষযুগল।

উপন্যাসটি সম্পর্কে নুসরাত সুলতানা সুলতানা বলেন, প্রথমে লিখতে শুরু করেছিলাম ২০১৮ সালে।ভেবেছিলাম দশ হাজার শব্দের একটা বড় গল্প লিখব।নাম হবে পিরামিড।তারপর সব ফেলে ২০২০ এ আবার লিখতে শুরু করি সমাজ বাস্তবতা ও রাজনৈতিক বাস্তবতার উপন্যাস- অনার্য বৃক্ষযুগল।

তিনি বলেন, ২০২২ সালে লিখি আরেকটা উপন্যাস রাতের হাতে দিনের তসবীদানা।এই উপন্যাসে ফিরি ২০২৩ সালে আবার।তখন করোটিতে আর কিছু ছিল না এই উপন্যাসের।আবার পুরো উপন্যাস পড়ে তারপর ২৪ সালে শেষ করি অনার্য বৃক্ষযুগল।

উপন্যাসের ফ্ল্যাপ থেকে-অনার্য বৃক্ষযুগল শিক্ষা অন্তপ্রাণ এক প্রেমীক-যুগলের জীবন-নৌকা যুথবদ্ধভাবে বেয়ে যাওয়ার গল্প।এই উপন্যাস একইসাথে ধারণ করে আছে এক চিতা আগুন, এক মহাসমুদ্র অশ্রুজল, এক আকাশ স্বপ্ন, ছোট ছোট ঢেউয়ের মতো ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ। সর্বোপরি, উপন্যাসটি আনন্দ-সংগ্রামে পরিপূর্ণ জীবনের নিখুঁত এবং নিবিষ্ট চিত্রকল্পের সম্মিলন।এই উপন্যাস যেমন একটি গ্রামের গল্প, তেমনি পুরো বাংলাদেশ পরিভ্রমণের নিবিড় পর্যবেক্ষণ।এই আখ্যানের সংবেদন এবং গাঢ় বেদনার সৌন্দর্যে অবগাহনে পাঠককে আমন্ত্রণ।

বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।প্রকাশ করেছে অনুপ্রাণন।