যােগসূত্র ডেস্ক – যোগসূত্র

পরস্পরের আয়োজনে ‘আমার একলা পথের সাথি’ সন্ধ্যা
শিল্প সাহিত্যের অন্তর্জাল পরস্পরের আয়োজনে কথাসাহিত্যিক পাপড়ি রহমানের ‘আমার একলা পথের সাথি’ নিয়ে চমৎকার এক আলোচনা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (৫ মে ২০২৩)।রাজধানীর পাঠক সমাবেশে সন্ধ্যাটি ছিলো বেশ ছিমছাম আর আন্তরিক আবহে ভরা।

অনুষ্ঠানে আলোচনা করেন আনোয়ারা সৈয়দ হক, জুনান নাশিত, চঞ্চল আশরাফ, মোহাম্মদ আজম ও মৃদুল মাহবুব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পরস্পর-এর সম্পাদক কবি সোহেল হাসান গালিব।তিনি বললেন, ‘পরস্পর’ বইয়ের আলোচনা খুব বেশি করেনি। এ বইটি বিশেষ, কেননা করোনাকালে পাপড়ি রহমান যখন প্রথম কয়েকটি পর্ব পরস্পর-এ প্রকাশ করতে দেন তখন তিনি এর সাহিত্যমূল্য আবিস্কার করে লেখককে অনুরোধ করেন লেখাটি চালিয়ে যেতে। মহামারীকালে পুরো একটি বছর ধরে পাপড়ি রহমান তার একলা পথের সাথিদের বৃত্তান্ত লিখতে থাকেন, এভাবে মোট ৫০টি পর্ব লেখেন।

সোহেল হাসান গালিব ‘আমার একলা পথের সাথি’ গ্রন্থটিকে আত্মজৈবনিক আখ্যায়িত করেন, যাতে লেখকের বেড়ে ওঠার ইতিবৃত্ত, চারপাশের মানুষদের প্রতিচ্ছবি পাওয়া যায়। এটা এক ধরনের ডকুমেন্টারি।এ ধরনের লেখা প্রকাশের কিছু সামাজিক জটিলতাও আছে। তবে, ৪০/৫০ বছর পরে তা ঐতিহাসিক গুরুত্ব পায়।তিনি নারী লেখকদের মাঝে পাপড়ি রহমানকে লেখক, সম্পাদক ও সংগঠক হিসেবে প্রথমে ‘বিরল’, পরে ‘একমাত্র’ বলে প্রশংসা করেন।

অনুষ্ঠানে ‘আমার একলা পথের সাথি’ থেকে পাঠ করেন লাবণ্য লিপি ও লায়লা মুন্নী।

অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, গল্পকার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নদী নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজে শিল্পকর্ম প্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে জুয়েল এ রবের কিউরেশনে ‘‌রিভার ডেল্টা’ শীর্ষক নদীবিষয়ক গবেষণাভিত্তিক শিল্পকলা প্রদর্শনীর।

রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজের উপস্থিতিতে প্রদর্শনীটির উদ্বোধন হয়েছে ৬ ডিসেম্বর।বাংলাদেশের নদ-নদীর ওপর পাঁচ বছর মেয়াদের চলমান একটি গবেষণার প্রথম পর্বের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

গবেষণাভিত্তিক এ প্রজেক্টের প্রথম পর্বের প্রদর্শনীতে ছয়জন শিল্পী অংশগ্রহণ করেছেন।তারা হলেন-অপু রাজবংশী, মহসিন কবির, শিমুল দত্ত, নাজমুন নাহার কেয়া, প্রমথেশ দাস পুলক ও মোহাম্মদ হাসানুর রহমান।

এ নিয়ে আয়োজকরা জানান, এ প্রদর্শনীর উদ্দেশ্য নদী নিয়ে সমাজের সর্বস্তরে সচেতনতা, গঠনমূলক আলোচনা, নাগরিক ও রাষ্ট্রীয় দায়িত্ববোধ তৈরিতে সহায়তা করা।পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে এখনই সবাইকে এগিয়ে আসা প্রয়োজন।

শিল্পকর্মের মধ্য দিয়ে অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে ধারণা দেওয়া যায়।এছাড়া দেশের ভেতরের নানা জটিলতা, নদী দখল, নদীর পরিবেশ রক্ষা, জল জীবন ও প্রাণীর বৈচিত্র্য রক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান ও আগামী প্রজন্মকে প্রস্তুত করা যায় সহজেই।তাই সচেতনতা জরুরি।

প্রদর্শনীর বিষয়ের গুরুত্ব বোঝাতে আয়োজকরা বলেন, ‌‘‌বাংলাদেশ নদীমাতৃক দেশ বিধায় আমাদের খাদ্যশৃঙ্খল থেকে বাণিজ্য, যোগাযোগ, জীবন-জীবিকার বেশির ভাগ অংশ নদীকেন্দ্রিক।দেশের অনেক সম্প্রদায় নদীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত।জেলে, বেদে, ধোপা, নুনচাষি, মাঝি, চিংড়ি চাষীদের মতো অনেক সম্প্রদায়ের মানুষের জীবনের ভাঙা-গড়ার গল্প জড়িত এ বাংলার নদ-নদীর জোয়ার আর ভাটায়।’

প্রথম পর্বে বিষয়বস্তু হিসেবে নদীর নাব্যতা, নগরায়ন ও ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রস্তাব, মুক্তিযুদ্ধ ও নদী, নদীর ওপর নির্ভরশীল জীবনের পট পরিবর্তন, পানি ও মৎস্য সম্পদের ভবিষ্যৎ, আন্তর্দেশীয় নদীর ভৌগলিক রাজনীতি এবং এর ফলে সৃষ্ট সংকটসহ নানা বিষয় প্রাধান্য পেয়েছে।ড্রইং, ফটোগ্রাফিক ইমপ্রেশন, ইনস্টলেশন আর্ট, কাইনেটিক স্কাল্পচার, সফট স্কাল্পচার, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ভাস্কর্য, সায়ানোটাইপ আর্কাইভাল প্রিন্টসহ মাল্টি ডিসিপ্লিনারি মাধ্যমে শিল্পকর্মগুলো প্রদর্শিত হচ্ছে এ প্রদর্শনীতে।

সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি চলবে ১৩ জানুয়ারি ২০২৩ পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকাল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রদর্শনীটি উপভোগ করা যাবে।সাপ্তাহিক ছুটি থাকবে রোববার।

পরেশ-ময়েন স্মৃতি সম্মাননা পাচ্ছেন রাহেল রাজিব
দিনাজপুর বাংলা ভূখণ্ডের সাংস্কৃতিক ও লোকসংস্কৃতি সমৃদ্ধ একটি জেলা। পালাটিয়া এ অঞ্চলের একটি লোকশিল্প। এ অঞ্চলে হরহামেশা দেখা মিলতো পালাটিয়া উৎসবের।এরই ধারাবাহিকতায় এবার পালাটিয়া মেলায় সম্মাননা পাচ্ছেন কবি রাহেল রাজিব।

জানা যায়, ‘পালাটিয়া মেলা’ শুরু হয় ২০০২ সালে। প্রতি বছর এ মেলা বিশিষ্টজনকে সম্মাননা দিয়ে আসছে। এ মেলা প্রতি বছর ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়।মেলা চলে সকাল থেকে রাত পর্যন্ত।

এর আগে নাট্যকার মামুনুর রশীদ, নাট্যকার শাহজাহান শাহ, কাজী বোলানো, শঙ্কর সাঁওজাল, ডা. শান্তনু বসু, ডা. আহাদ আলী প্রমুখ এ সম্মাননা পেয়েছেন।

আয়োজকরা জানান, ২০২২ সালের জন্য কবিতায় কবি রাহেল রাজিব ও চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য ডা. খাদিজা নাহিদ ইভা মনোনীত হয়েছেন।আগামী ২৯ নভেম্বর তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

পরেশ-ময়েন মেলার উৎস সম্পর্কে লোকসংস্কৃতি গবেষক কবি মাসুদুল হক বলেন, ‘পালাটিয়া শিল্পী পরেশ চন্দ্র রায় দিনাজপুরের বীরগঞ্জের কৈকুরীতে জন্ম‌গ্রহণ করেন।দিনাজপুর শহরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অভিনেতা ময়েন চিস্তির প্রেরণায় পালাটিয়াকে শহরের মানুষের কাছে তুলে ধরতে উদ্যোগ নেন।এরই মধ্যে ময়েন চিস্তি পালাটিয়ার ফর্মের পরিবর্তন বিষয়ে ড. মাসুদুল হক ও নাট্যকার শাহজাহান শাহের সঙ্গে দীর্ঘ আলোচনা ও ক্ষেত্রসমীক্ষা চালিয়ে নতুন ফর্ম এলান টো বাইস্কোপ সৃষ্টি করেন।’

তিনি বলেন, ‘এ সময় পরেশের সঙ্গে মদন, চানু, মুন্নী, রুবলী, দুলাল বসাকসহ অন্যরা যুক্ত হন।কবিয়াল নরেশ চন্দ্র‌ও এগিয়ে আসেন এ ফর্মের নবায়নে।সবার সহযোগিতায় ‘পালাটিয়া মেলা’ শুরু হয় ২০০২ সালে।২০০৬ সালে এক সড়ক দুর্ঘটনায় পরেশ চন্দ্র রায় মারা গেলে ‘পালাটিয়া মেলা’র নাম ‘পরেশ মেলা’ করা হয়। এরপর ২০১৬ সালে ময়েন চিস্তি ক্যানসারে মারা গেলে মেলার নামকরণ হয় ‘পরেশ-ময়েন মেলা’।’

কবি রাহেল রাজিব সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় বলেন, ‘১৯৯৭ সাল থেকে লিখছি।দেশ-বিদেশের অনেক সম্মাননা ও পুরস্কার পেয়েছি।কিন্তু নিজ জেলায় এমন একটি সমৃদ্ধ লোকসংস্কৃতি মেলা, যেটি দুই দশকের বেশি চলমান; সেখানে সম্মানিত হতে পেরে আনন্দিত ও গর্বিত। দিনাজপুর আমার নাড়িমাটি।আমার নাড়িমাটি প্রদত্ত এ সম্মাননা আমার লেখক জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’

বইমেলায় আবু জাফর খানের দ্বিভাষিক কবিতার বই
অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) মেলায় এসেছে আবু জাফর খানের ‘ILLUSIVE PRIMEVAL STONES – প্রত্নপাথর মায়া’। বইটি বাংলা-ইংরেজির দ্বিভাষিক সংস্করণ।

এই গ্রন্থে ১০০টি কবিতা বাংলাসহ ইংরেজিতে অনুসৃজন করে সংকলিত করা হয়েছে। কবিতাগুলো অনুসৃজন করেছেন: যুবক অনার্য, কুশল ভৌমিক, প্রত্যুশা সরকার (ভারত) ও শহিদুল ইসলাম নিরব।

এটি কবির দশম কবিতাগ্রন্থ। বইটি প্রকাশ করেছে পোয়েম ভেইন পাবলিশার্স। দাম ৫০০ টাকা। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন সোহেল আশরাফ খান। এটি পাওয়া যাচ্ছে ‘জিনিয়াস পাবলিকেশন্স’-এর ১০ নম্বর প্যাভিলিয়নে।

এ বিষয়ে আবু জাফর খান বলেন, ‘আমার পেশা ডাক্তারি হলেও নেশা শিল্পসাহিত্য নিয়ে কাজ করা।এ বইটি আমার লেখা ৩৫ বছরের ৯টি কবিতাগ্রন্থ থেকে বাছাই করা ১০০টি কবিতার বাংলা ইংরেজি সংকলন।’

উল্লেখ্য, আবু জাফর খানের এ পর্যন্ত ২১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

লিটল ম্যাগাজিন বাঁশতলার আত্মপ্রকাশ
অমর একুশে গ্রন্থমেলায় সাহিত্যের ছোটোকাগজ ‘বাঁশতলা’র উদ্বোধনী সংখ্যা প্রকাশিত হয়েছে।

শুক্রবার (৪ মার্চ ২০২২) বাঁশতলার আত্মপ্রকাশ উপলক্ষে লেখক আড্ডার আয়োজন করা হয়।বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে লিটল ম্যাগাজিন চত্বরে প্রাণবন্ত আড্ডায় উপস্থিত ছিলেন কবি রেজাউদ্দিন স্টালিন, কবি শাহীন রেজা, বুনন সম্পাদক খালেদ উদ-দীন, কবি ও প্রাবন্ধিক ফারুক সুমন, কথাসাহিত্যিক ও সাংবাদিক সাইফ বরকতুল্লাহ, কবি কবির হোসেন তাপস, কবি আব্দুর রব, কবি পলি রহমান, আরিফা রহমান, সাদমান সজীব, বাঁশতলা সম্পাদক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, বাঁশতলার সহযোগী সম্পাদক শারমিন সুলতানা রুবি প্রমুখ।

আড্ডায় কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, সাহিত্যের কাগজ বাঁশতলার সম্পাদক পরিশ্রম করে শুরুতেই মুন্সীয়ানা দেখিয়েছেন।এটি আগামীর সাহিত্যকে এগিয়ে নেওয়ার বেশ সম্ভাবনা রাখে।

কবি শাহীন রেজা বলেন, বাঁশতলা সম্ভাবনাময় একটি সাহিত্য পত্রিকা। এর সূচনা সংখ্যার নান্দনিকতা এই সম্ভাবনা জাগিয়ে তুলেছে।

কবি ফারুক সুমন বলেন, বাঁশতলা নবীন-প্রবীণের সমন্বয়ে সবদিক বিবেচনায় সমৃদ্ধ একটি সূচনা সংখ্যা প্রকাশ করা হয়েছে।আগামীদিনে আমরা বাঁশতলা নিয়ে আশাবাদী।

কথাসাহিত্যিক সাইফ বরকতুল্লাহ বলেন, প্রথম সংখ্যাতেই সম্পাদনার প্রশংসা রাখে। সূচনা সংখ্যার লেখকসূচিও সমৃদ্ধ।আশা করছি, বাঁশতলা আগামীদিনে সাহিত্যের গুরুত্বপূর্ণ কাগজ হয়ে এগিয়ে যাবে।

উল্লেখ্য, বাঁশতলার সংখ্যাটি বইমেলায় বুননের ৪৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

নতুন বই ॥ যৌবনটাই জীবন নয়
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে রকিবুলের হাসানের সম্পাদনায় নতুন গ্রন্থ যৌবনটাই জীবন নয়।

গ্রন্থটি সম্পর্কে রকিবুল হাসান বলেন, বাংলা সাহিত্যে ১৯৫০-৭০ এই তিন দশকের তুমুল জনপ্রিয় ঔপন্যাসিক আকবর হোসেন। তাঁর উপন্যাস অবাঙ্ছিত, কি পাইনি, দুদিনের খেলাঘরে, মোহমুক্তি, ঢেউ জাগে, মেঘ বিজলী বাদল, নতুন পৃথিবী প্রভৃতি।

তিনি বলেন, তাঁর প্রায় সবগুলো উপন্যাসই ব্যাপক পাঠপ্রিয়তা লাভ করেছিল। তাঁকে নিয়ে গবেষণা করতে গিয়ে একসময় আবিষ্কার করি তাঁর অপ্রকাশিত নাটকের পাণ্ডুলিপি ‌‘যৌবনটাই জীবন নয়’। ঔপন্যাসিক আকবর হোসেন মৃত্যুবরণ করেন ১৯৮১ সালে। তাঁর মৃত্যুর ৪১ বছর পরে নাটকটি প্রকাশিত হলো। ঔপন্যাসিক আকবর হোসেনের সাহিত্যকর্মে যুক্ত হলো নতুনমাত্রা।

বইটি পাওয়া যাবে একুশের বইমেলায় বটেশ্বর বর্ণন প্রা. লি. এর স্টলে (স্টল নং ৫৮০-৫৮১)।

নতুন থ্রিলার উপন্যাস ॥ অভিশপ্ত ছায়া
অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) প্রকাশিত হয়েছে নাহিদ আক্তার সাথীর প্রথম থ্রিলার উপন্যাস ‌‘অভিশপ্ত ছায়া’। বইটির প্রচ্ছদ করেছেন মৌমিতা রহমান। এটি প্রকাশ করেছে প্রতিলিপি প্রকাশন। ইমেলায় পাওয়া যাচ্ছে পরিবার পাবলিকেশন্সে (স্টল : ৪২২/৪২৩)।

লেখক নাহিদ আক্তার সাথী বলেন, এটি আমার লেখা প্রথম উপন্যাস। প্রথম বই প্রকাশের অনুভূতি অন্যরকম।

এর কাহিনি সংক্ষেপ: পরিবারে যদি নারীরা অবহেলিত হয়, প্রাপ্য সম্মান না পায়, তবে পরিবারের সন্তানও সে শিক্ষাতেই বেড়ে ওঠে। আবার ভুল মানুষের বন্ধুত্ব জীবনকে ভুল পথে পরিচালিত করে। সন্তানের সাথে বাবা-মায়ের দূরত্ব মাঝে মাঝে ভয়াবহতায় রূপ নেয়। আবার অতিরিক্ত প্রাপ্তি সন্তানকে সঠিক মূল্যবোধের শিক্ষা থেকে বঞ্চিত করে। আশরাফ আহমেদ এবং রাবেয়া আক্তার দম্পতির একমাত্র কন্যা শায়লা। বই পড়ুয়া শায়লা শহরের যান্ত্রিকতায় বেড়ে উঠেও ঠিক শহুরে হয়ে উঠতে পারেনি।সরল রেখায় চলতে থাকা জীবনে হঠাৎ করেই নেমে আসে শাহেদ নামের অভিশাপ। গল্পটা শুধু শায়লার নয় গল্পটা স্বর্না, সিন্থিয়া বা তাদের মতই আরও অনেক ভূক্তভোগীদের।যাদের জীবনে ঘোর অমাবশ্যা হয়ে আসে শাহেদ, টিটো, পলাশ আর রাসেল নামের অভিশপ্ত ছায়ায়। গল্পটা একটি প্রেমের। পৃথিবীতে কিছু ভালো মানুষ থাকে যারা প্রকৃত অর্থে ভালোবাসতে জানে। রাজিবও তেমনি একজন। শেষ পর্যন্ত কি হয়েছিলো শায়লা, স্বর্না বা সিন্থিয়ার জীবনে? অভিশপ্ত ছায়া সরে সূর্যালোকের আলোয় পৃথিবী আলোকিত হয়েছিলো কী?..

কলকাতা বইমেলার থিম কান্ট্রি ‘বাংলাদেশ’ এর লোগো উন্মোচন
কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশের লোগোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। লোগোতে রয়েছে বঙ্গবন্ধুর মুখচ্ছবি। এর নিচে লেখা ‘সৃজনে মননে মানবিক দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশ’।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি ২০২২) বিকেলে কলকাতা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই লোগোর উন্মোচন করা হয়। এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বইমেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। বইমেলা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। শেষ হবে ১৩ মার্চ।

এবারের এই বইমেলা উৎসর্গ হচ্ছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি ঘিরে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গঠিত জাতীয় উদযাপন কমিটির মুখ্য সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

অতিথি ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার তৌফিক হাসান, আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়সহ অন্য অতিথিরা।