মঈনুস সুলতান – যোগসূত্র

দানিয়ুব পাড়ের সহজিয়া সঙ্গী সিলকা ॥ মঈনুস সুলতান
এক.

দ্রষ্টব্য নই আমি সিলকা,

চোখে আমার দৃষ্টি লক করা নিতান্তই নিষ্প্রয়োজন,

প্লিজ ট্রাই টু আন্ডাস্ট্যান্ড-

এসকর্ট তো পেয়েছো-তোমার দেহমন হোক না হয় দয়িতের যখের ধন,

যাও ড্যান্স করো-

উতরোল হয়ে বাজছে শুন নদীপাড়ের ওপেন-এয়ার ব্যান্ড;

এখনই যেতে চাচ্ছো না ক্যাসিনোতে

ঠিক আছে থাকো না হয় আরো কিছুক্ষণ-

ভারি সুন্দর বলেছো প্রাচ্যের সহজিয়া সওদায় সজ্জিত দেবদূত,

দশক ছয়েক পাড়ি দিয়ে অপেক্ষায় আছি-

কখন গোধূলি পাঠায় বর্ণের শমন,

উপকূলে কেটেছি সাঁতার-উঠতেও হয়েছে পাহাড়ে-

তারিফ শুনেছি প্রভূত,

যা ভাবছো-বুঝতে কী পারো না-

আদতে সব বিভ্রম-বিমূর্ত.. ..মায়ামন্তর

স্বীকার করি অপরাহ্ণেও পরিত্যাগ করিনি প্রত্যাশা-

এখনো খুঁজি অকৃত্রিম অন্তর।

দুই.

মুখ ফেরাও সিলকা.. দ্যাখো.. ব্লু দানিয়ুবের উপকূলে

কৃত্রিম সরোবরে প্রতিফলিত হচ্ছে শঙ্খশুভ্র ক্যাসোল,

হাওয়া এসে লাগে তোমার রিবন বন্ধন মুক্ত চুলে-

কিংবদন্তী খ্যাত স্রোতস্বিনীর পাড়ে দাঁড়িয়ে মৃদু হাসো

বাহুতে উল্কি আঁকা নারী,

মসলিনের ঊর্ণনাভে জড়িয়ে শরীর কেন হও বিলোল-

ডলফিনের উত্থানে উথলে ওঠে স্রোতনন্দিত বারি;

দেহপিঞ্জরে কী যেন দৃঢ় হতে হতে অজান্তে

হয়ে ওঠে কর্ষণপ্রিয় লাঙ্গলের ফলা,

দৃষ্টিপাত করো না তো ফের-

গোধূলির নির্জনে আমি নিরিখ করতে চাই সেজানের চিত্রকলা;

যাও-ঘুরে এসো খোলামেলা ড্রাইভে দানিয়ুব পাড়ের প্রমেনাদে

অপেক্ষা করছে এসকর্ট-

ড্রাইভওয়েতে শোফার চালিত আলফা রোমিও,

দ্রাক্ষার সোনালি নির্যাসে খুব যদি ক্লান্ত হও-

পালকের পিলো শিথানে রেখে না হয় একটু ঘুমিও;

ইতিবাচক সাড়া না পেয়ে কেন ভাবছো

হয়েছে তোমার দর্পচূর্ণ-

গোধূলির বর্ণে অনুরাগের জল মিশিয়ে করতে চাই না অবমূল্যায়ন,

আমার সঙ্গে মিথস্ক্রিয়া নয় তেমন কিছু গুরুত্বপূর্ণ

যাও ঘুরে এসো-

তোমার দৃষ্টিপাতে সবুজ হয়ে ওঠুক সাইপ্রাসের সরল বন।

হাজারা সম্প্রদায়ের কবি শুকরিয়া রেজাইয়ের কবিতা
ভাষান্তর: মঈনুস সুলতান

ভূমিকা: আফগানিস্তানের হাজারা সম্প্রদায়ের মানুষজন নানাভাবে নিগৃহীত হয়ে আসছে যুগ যুগ ধরে। ঐতিহাসিক সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী- ত্রয়োদশ শতক থেকে এ সংখ্যলঘু সম্প্রদায়ের ওপর চলছে মূলধারার জনগোষ্ঠী কতৃক নিপীড়ন। ধর্মবিশ্বাসের দৃষ্টিকোণ থেকে হাজারা-মুসলিমরা শিয়া মাজহাবের অনুসারী; সে কারণে তাদের বিরুদ্ধে একাধিক বার পরিচালিত হয়েছে অনায্য যুদ্ধ; বিতাড়ন করা হয়েছে বসতবাড়ি থেকে, কেড়ে নেওয়া হয়েছে ভূসম্পত্তি। খোলা বাজারে হাজারা নারী-পুরুষকে ক্রীতদাস হিসাবে বিক্রি করে দেওয়ার ঘটনাও বিরল নয়।

এ নিপীড়ন প্রক্রিয়ায় গেল তিন দশক ধরে যুক্ত হয়েছে তালেবানদের নেতৃত্বে ধর্মযুদ্ধ। তারা ক্ষমতাসীন হওয়ামাত্র অজস্র হাজারা পরিবার পাকিস্তান ও ইরানে শরণার্থী হতে বাধ্য হয়। এ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত ছিলো কিশোরী কবি শুকরিয়া রেজাইও। প্রথমে তার পিতা দেশত্যাগে বাধ্য হন, সামান্যদিন পরে বাস্তুভিটা ত্যাগ করে শুকরিয়া তার মা-কে নিয়ে এসে হাজির হয় পাকিস্তানের রেফ্যুজি ক্যাম্পে।বর্তমানে তেইশ বছর বয়স্ক তরুণী শুকরিয়া রেজাই বসবাস করছে ইংল্যান্ডে। যেখানে পিতার সঙ্গেও তার পুনর্মিলন হয়েছে।

পনেরো বছর বয়সে কিশোরি শুকরিয়া তার কাব্যকীর্তির জন্য সাহিত্য পুরষ্কারে ভূষিত হয়। ইংল্যান্ডের ফরোয়ার্ড আর্টস ফাউন্ডেশন সম্প্রতি তাকে শিক্ষানবীস হিসাবে কাজ করার সুয়োগ দিয়েছে।ইংরেজি থেকে ভাষান্তরিত চারটি কবিতা, কবির বায়ো-বিষয়ক তথ্য ও কবির আলোকচিত্র প্রভৃতির সূত্র ইন্টারনেটের একাধিক ওয়েবসাইট। কবিতাগুলোর নিচে যে বয়সে শুকরিয়া তার ভাবনাকে পদাবলীতে রূপান্তরিত করেছিল, তাও উল্লেখিত হলো।

পারি না লিখতে

হাজারা সম্প্রদায়ের মানষজনকে নিয়ে আমি পারি না লিখতে —

যুগ যুগ ধরে যারা ভুগেছে দুঃখ কষ্ট ও যন্ত্রণায়

তাদের নিজস্ব স্বদেশ আফগানিস্তানের পাহাড় প্রান্তর ও উপত্যকায়;

হয়েছে শরণার্থী পাকিস্তানে—

কিন্তু পারেনি বসবাস করতে শান্তিতে

চোখের সামনে খুন হয়েছে তাদের স্বজন;

কেউ কেউ আশ্রয় নিয়েছে ইরানে—

কাজুবাদামের মতো চোখের আকৃতির কারণে

ওখানেও লাঞ্চিত হয়েছে তারা,

না, তাদের নিয়ে কিছুই লিখতে পারি না আমি

নীরবে শূন্য হয়ে ওঠে আমার মন!

আমার বসতবাড়ির পাশে কী ভয়ংকর আওয়াজে বিষ্ফোরিত হয়েছিল গোলা

কীভাবে সংজ্ঞাহীন হয়ে লুঠিয়ে পড়েছিলেন আমার খালা—

আতঙ্কে কাঁপতে কাঁপতে কী রকম আমার মা এর হাতে ধরা পেয়ালাটি

ফস্কে পড়ে ভেঙেচুরে হয়েছিল খান খান—

এসব নিয়েও পারি না কিছু লিখতে আমি।

মৃত্যু হয়েছে চোখের সামনে নিরপরাধ মানুষের

কীভাবে সম্প্রসারিত হয়েছে ক্রমশ শহীদানের গোরস্থান,

কী নিদারুণ যন্ত্রণায় কেটেছে আমার আপনজনের দিনকাল,

বিশ্ব কীরকম থেকেছে নির্লিপ্ত নিরাবেগে নির্মম —

এসব কিছুই ফুটে না আমার মতো বালক বালিকাদের লেখনীতে।

•পনেরো বছর বয়সে শুকরিয়া কবিতাটি রচনা করেন।

চা এর গেলাস

গেল বছর— একটি চা এর গেলাসকে আমি তুলে ধরেছিলাম সূর্যালোকে

আর এ বছর ঘূর্ণচক্রে উড়ছি আমি অক্সফোর্ড স্ট্রীটে,

একটি বছর আগে আমার চোখজুড়ে ছিলো নির্মল নীলাকাশ—

আর এ বছর ঘুরছি আমি বর্ণহীন মেঘমালার নিচে;

গেল বছর দেখেছি ঝলমলে সূর্যের মাহিমাময় নৃত্য,

আর এ বছর ম্রিয়মান এ সুরুষ গড়িয়ে যাচ্ছে ভবিষ্যৎবিহীন।

অভিবাসন উড়িয়ে এনেছে আমাকে এ বন্ধুর পথে —

যেখানে মুখ থুবড়ে পড়ে আমি শুঁকেছি মৃত্তিকা,

তারপর উঠে দাঁড়িয়ে অনুভব করেছি আকাশ ছাওয়া মেঘ।

এখন মনে হচ্ছে—নিজেই হয়ে উঠেছি একটি পাখি

উড়ছি হাওয়ায় ক্রমাগত আর হরিয়ে যাচ্ছি অজানা এক বিশ্বে;

স্মরণীর মধ্যিখানে দাঁড়িয়ে পড়ে আমাকে করো না তো কোন প্রশ্ন,

পারো তো তাকাও আমার চোখের দিকে আর অনুভব করো আমার হৎপিণ্ড;

আঘাতপ্রাপ্ত এ চোখে বৃদ্ধি পাচ্ছে প্রদাহ

আমার চোখ দুটিতে পরানো হয়েছে পেঁয়াজের খোসা দিয়ে তৈরি নেকাব।

বসে আছি ভাঙাচোরা নীড়ে অসহায়,

জানি না কীভাবে মেরামত করবো,

আর আমার হৃদয়,

বলা চলে—একটি আশ্রয়ে সন্ধানে হয়েছে স্থানচ্যূত।

• সতেরো বছর বয়সে শুকরিয়া কবিতাটি রচনা করেন।

পর্যবেক্ষণ

দ্যাখো—তৃষিত শোণিত জমাট বেঁধে কীভাবে ছড়িয়েছে বাতাসে

কীরকম অনায়াসে মাংশ-মজ্জা বিষ্ফোরিত হয়ে ছড়িয়েছে সর্বত্র।

চেয়ে দ্যাখো—মেঘস্পর্শহীন মৃত্তিকায় কীভাবে ঝরে পড়েছে লোহিত রক্ত

হয়েছে বাতাসের অণূপরমাণু শেষ নিঃশ্বাস।

দ্যাখো—কীভাবে মানুষের জোড়া চোখ খুঁজে ফিরছে প্রিয়জন।

কীরকম নিঃশঙ্ক তারা—কী নিষ্ঠায় করছে প্রতীক্ষা সঠিক সংবাদের—

খেয়াল করে দ্যাখো—কীরকম উচ্চরোলে বাজছে অ্যাম্ভূল্যান্সের সাইরেন,

কীভাবে তুমি তাকিয়ে আছো শূন্যতায়— নয়নে তোমার জমে ওঠে অশ্রু-বলয়।

• সতেরো বছর বয়সে শুকরিয়া কবিতাটি রচনা করেন।

চাই একটি কবিতা

চাই একটি কবিতা আমি

সন্দেশের ওপর চিনির গুড়ো ছড়ানো চালুনি মতো হবে

যার বুনট।

পদাবলীর সন্দেশটি হবে দারুচিনি ও এলাচের মশল্লায়

এতোই সমৃদ্ধ যে—

আংগুলে অগ্রভাগে লেগে থাকবে তার সুমিষ্ঠ সারোৎসার।

চাই এমন একটি কবিতা

কড়াইয়ের তপ্ত তেলে সন্দেশটি ছাড়া মাত্র

চিড়বিড়িয়ে ওঠবে তা।

পেস্তা-বাদাম-কিশমিশের জেওরাতে সজ্জিত

কবিতাটি রূপার তিরলে করে উপস্থাপিত হবে

ফরাশ ঢাকা জাজিমে বসা মেহমানদের সামনে।

কবিতাটি হবে ঈদের উৎসবে

জাফরান মেশানো চনমনে চা এর মতো।

অতিস্বচ্ছ হরফবিহীন শূন্য কাগজের বুনটে তৈরি হোক কবিতাটি

তা দেখতে হবে—আলো বিচ্ছুরিত স্ফটিক-প্রিজমের মতো।

প্রতিটি বর্ণের সুনির্দিষ্ট দ্যুতি পর্যবেক্ষণের আগে

ছেড়ো না তো হাল।

• আঠার বছর বয়সে শুকরিয়া কবিতাটি রচনা করেন।

বিকল্প প্রস্তাব ॥ মঈনুস সুলতান
বিকল্প প্রস্তাব

বিবেচনা করো আমার এ বিকল্প প্রস্তাব-

বালিশের পাশে রাখো সাতটি তারার তিমির,

অবচেতনের সরোবরে পড়ে ধুমকেতুর প্রভাব

কাবালা পুরাণ হাতে নিয়েপড়ো কিছু হিব্রুকিতাব।

চিত্রকর নও তুমি তবু হাতে তুলে নাও রঙতুলি

আঁকো করোটির কোটরহীন চোখে উপগ্রহের প্রতিমা,

রিকশায় চড়ে যাচ্ছে দেখো তেঁতুল গাছের ছায়া

অতিক্রম করে যাও সৃজনের সহিষ্ণু সীমা।

নেমে যাও রেলগাড়ি থেকে নিশুতি রাতে— অজানা ইশটিশনে

তাকাও সিগনালের লোহিত সবুজ আলোয় পুরানো পুঁথির পাতায়,

প্ল্যাটফর্মে চশমা চোখে তিন দেবদূত তেপ্পান্নটি তাস সাজায়

দাঁড়িয়ে দেখো টিকিটঘরের আন্ধারে তাদের বস্তুরঙ্গ সঙ্গোপনে।

মানবজন্ম মোক্ষ কিছু নয়—চাইলে হতে পারো তুমি

গাঙ্গেয় অববাহিকায় গৌরবময় গাঙ্গচিল,

হাঁটো ছায়াপথে- কসামিক স্লোগানে মাতাও নক্ষত্রের মিছিল।

আধফোঁটা ছবি

জাগে আবছা অবয়ব—

ডার্করুমে আধফোঁটা ছবি..দেখি না অনন বিভা

জানিনা কেন তবু তৈরি হয় তূরীয় অনুভব!

দনকলসের পাপড়ি ছাওয়া আঙ্গিনায়

দেখি জানালার ইশারা,

সরোবরে ডোবা সপ্তর্ষির বোঁটা থেকে

শিউলি ঝরায় সাতটি তারা,

ফোটে না জলরঙের সম্পূর্ণ দৃশ্যপট;

তৈরি হয় মঞ্চ এক মননের নিভৃতে

দেখি না তাতে দোতারা হাতে বাউলা নট।

কাঁটালতা ক্যাকটাসে মৃত্তিকা হয় গোলাপি

কার নিরাসক্ত কাননে কেন আমি রাত্রি যাপি?

কুরে খায় অজীর্ণ স্মৃতি—বহুদিনের ব্যবহৃত বর্ণ

মোছে যায় শুভ্রতা—পারি না বলতে সামান্য এ কথা ।

ইস্পাতের সাঁকো ॥ মঈনুস সুলতান
নির্দ্দিষ্ট ঠিকানা

মনে হয় বাড়িঘর ছিলো আমারও এক সময়—

ছিলো নির্দ্দিষ্ট ঠিকানা,

দলিজে ছনের চালে ঘাসফড়িংয়ের লাহান

ছিলো লতানো লাল ফুল,

চুনসুরকি ঝুরঝুরে হয়ে ঝংকারে এখনো বাজে পুরানো দিনের বীণা,

কড়িকাঠে ঘুনপোকার ক্রমাগত কারসাজি-

পিঞ্জিরায় দানা খুটতো বুলবুল।

জনপদে হতো যুদ্ধ,

রাত-বিরাতে নারিকেল পাতার নকশা আঁকা উঠানে দাঁড়িয়ে

গুনেছি করতলে গ্রহের আঁক—

আংগুরির কোমল হীরায় দেখেছি সপ্তর্ষির প্রতিফলন,

পানাপুকুরে ফুটেছে পদ্ম—

গন্ধে সুরভিত হাওয়াটাকে ধরতে চেয়েছি হাত বাড়িয়ে,

হয়নি সৃজন, ভেবেছি চলে যাবো অন্য কোথাও,

খুঁজেছি ভিন্ন রাজ্যে নির্বাসন।

স্বপ্নের শিথানে বসে বাড়িটি শুধায় —

বাস কী তোমার হালফিল সরাইখানায়?

সবুজ কলমী থেকে চয়ন করো কী খাদ্যপ্রাণ

পুষ্টি জোগায় চিত্রাপাকরা গাই,

দেখো কী মোরগফুলের নকশা আঁকা তসবির

কখনো অভাল শেপের আয়নায়?

যেখানে বাস করো অধূনা,

আছে কী আমলকির তরুছায়া— পেয়েছো কী সিগ্ধ ঠাঁই?

ইস্পাতের সাঁকো

ইস্পাতের সাঁকো—যমুনায় দীর্ঘতর এ সেতু

রেলিং এ হেলান দিয়ে ভাবা যেতে পারে

উপখ্যানের কথকথা—ফুল্লরার বাচনিকে কালকেতু;

অশোভন হবে না কিছু—

যদিও লোককথায় স্থবির ব্যথিত ব্যঞ্জনায় অন্য সময়,

পুঁথির ভাববিগ্রহে রূপসলিলের হয়েছিলো বন্য পরিণয়;

ইনসান অতিক্রম করে গেছে অবিরের রূপালি শান

বয়ে যায় নাও-শুঁশুকের পাল-পরাণী পুরানো নদী,

গ্রীবায় জড়িয়ে সাপ ভেসেছে বেদে.. ভাটির প্রণয়

ভেসে গেছে জনপদ.. থিতু মানুষের সংসার সমাধি;

পাড়ে ঘাস.. ঝিঙেমাঁচা.. এসেছে ঋতু শিমুলে তীব্র লাল,

সাপের ঝাঁপি মাথায়…সর্ষে খেতে উড়েছে ফড়িং

দাঁড়িয়ে দেখেছে কে নিসর্গের ভাববিনয়… সুরতহাল;

জালে ছলকে রোহিত… স্রেফ রূপালি দৃশ্যমান,

সেতুর ছায়া কেটে ভেসে গেছে কলসি ভরা গয়না

ভাটিয়ালী পালে প্রসারিত হৃদয়ের পরিত্রাণ;

উদ্বেগ রহিত বাতাসে দোলেছে কাশফুল বালুতটে,

শিশুরা হয়েছে স্মৃতির কারিগর.. প্রণয়ে দিশেহারা

শুঁশুকের বিশাল বুঁজকুড়ি মাথা কুটে বহমান জলপটে।