নাসরিন মুন্নী – যোগসূত্র

পদাবলীর পর ॥ নাসরিন মুন্নী
পদাবলীর পর

অনিকেত,

আজ আবার তোমায় লিখতে বসেছি

এ চিঠি তোমার হাতে পৌঁছবে না জানি,

তোমার পড়বার অবকাশ নেই- তাও জানি

তবুও লিখি..

কি করবো বলো…

এ যে বহু আগের পুরনো অভ্যেস;

একটা সময় ছিল,তোমার সাথে দেখা হলেই

হাত বাড়িয়ে বলতে, আমার চিঠি…।

তোমার মনে পড়ে প্রতিদিন

সকাল নয়টা দশ এর লোকাল বাসে

তোমার আমার একসাথে যাওয়া..

জানালার ধারে আমি পাশে তুমি

আমার একটা হাত ধরে থাকতে তুমি…।

ধুর,এসব কি আবোলতাবোল লিখছি..

মতিভ্রম হয়েছে আমার

কোথায় সেই বাইশ বছর আগের

লোকাল বাস..

আর কোথায় বা তোমার এখনকার

শীতাতপ নিয়ন্ত্রিত দামি গাড়ি

চাল-চলন,বেশভূষাতেও

তুমি আর নেই সে তুমি;

কে যেন বলছিল..?

ও হ্যাঁ মনে পড়েছে- রঞ্জন

আমাদের সেই ক্ষ্যাপা বন্ধু

একদিন থার্ড ইয়ারের এক বড়ভাই

আমাকে কি জানি বলাতে

ছুটে গিয়ে কলার চেপে রঞ্জনের দুই ঘুষি

পুরো ক্যাম্পাস হুলস্থুল..

আবার আবোলতাবোল কথায় চলে গেলাম,

এসব ভাববার অবসর তোমার কোথায়

শুনেছি সুন্দরী বউ, ছেলে-মেয়ে নিয়ে

বিশাল ফ্ল্যাটে খুউব ভালো আছো..।

অনিকেত,কখনো কি আমার কথা

জানতে ইচ্ছে করে তোমার

মা এখন একা একা আর হাঁটতে পারেন না,

সেই ছোট ‘তিতলী’ যাকে তুমি ‘বুড়ি ‘ বলতে-

এখন ভার্সিটি তে,খোকন ও ভালো আছে ।

আমি

ভালো আছি, খুব ভালো আছি

মাথার সামনের চুলে একটু পাক ধরেছে

মুটিয়েও গিয়েছি বেশ

শান্তিনিকেতনী ব্যাগ, তাঁতের শাড়িতেই

এখনো দিব্যি আছি-

মাঝে মাঝে বুকে একটা চিনচিনে ব্যথা

একটু দমবন্ধ ভাব- এ আর এমন কি..।

এখনো সেই লোকাল বাসেই যাতায়াত

পাশের সিট টা কখনো খালি থাকে

কখনো অচেনা অজানা কেউ;

ওসব আর ভাবিনা…

আজ এ পর্যন্তই

আগেও চেয়েছি এখনো তাইই চাই

ভালো থেকো।

আবার পদাবলী

অনিকেত,

ভরা পূর্ণিমা আর জোছনা রাত নিয়ে

পাগলামি আমার বরাবরই

জানতে তুমি

গতকাল ছিলো পূর্ণিমা রাত,

রূপোর মতো চকচকে বিশাল চাঁদের দিকে তাকিয়ে

ভাবছিলাম তুমিও কি আগের মতোই

জোছনা দেখে ব্যাকুল হয়ে গান করো

খোলা ছাদে,মাঠে কিংবা নদীর ধারে..।

যোজন যোজন দূরত্বে এখন

তোমার আমার বসবাস

দেশ,নদী,পাহাড়, সাগর ছাপিয়ে

কত্ত দূরে তুমি।

আকাশ তো একটাই

লক্ষ কোটি তারার মাঝে

চাঁদও একটাই-

সে আকাশে অমাবস্যা, পূর্ণিমা,

মেঘের খেলা- সবই তো আছে

আছে মেঘের কান্না হয়ে বৃষ্টি ঝরা

তুমি কি তা দেখো

অনুভব করো

নাকি তুমি যেখানে থাকো

সেখানে আকাশ থেকে ওভাবে বৃষ্টি ঝরেনা

ঘন আঁধার কালো মেঘ থেকে-

সেখানে কেবলই রোদ্দুর

চারিদিকে শুধুই সোনালি আলোর ঝলকানি

হবে হয় তো

আমি তো সেদেশ দেখিনি

গল্প ও শোনা হয়নি কখনো

তোমার কাছ থেকে

এমনকি কোনদিন

দুলাইন লিখেও জানাওনি

তবে লোকমুখে শুনেছি

সেদেশ, জীবন চলে সময় যন্ত্রের নিয়মে,

বড্ড ছকে বাঁধা সে জীবন

আচ্ছা, কি করে পারলে

তোমার সেই বাউণ্ডুলে উড়নচণ্ডী জীবন টাকে

এমন সময়ের শেকলে বেঁধে ফেলতে…

পেরেছো বলেই বুঝি ভালো আছো খুব।

আমি আমার অনিয়মগুলোকেই

নিয়ম বানিয়ে নিয়েছি,

সময় আমায় নয় আমিই করি

সময়কে শাসন

হঠাৎ ঝুম বৃষ্টিতে বেরিয়ে পড়ি

রিকশার হুড ফেলে রাস্তায়

মাঘ মাসের তীব্র শীতেও

পূর্ণিমারাতে জোছনা ভরা

আকাশ দেখবো বলে

চলে যাই ছাদে,খোলা মাঠে-

তবে জেরও বইতে হয় বেশ

ঠান্ডায় গলা বসা, জ্বর…

মাঝবয়সী শরীর তো কিছুটা

বিগড়োবেই এত অনিয়মে

আচ্ছা তুমিই বলো

ডিসেম্বরের কনকনে শীতের রাতে

কেউ যদি শান বাঁধানো পুকুরঘাটে

পানিতে পা ডুবিয়ে বসে থাকে

নিয়ম না মেনে

তাকে তো কড়া শাসনই করতে হয়,নাকি।

তাইতো এখন মাঝে মধ্যেই

সেই শাসনেই ঘরবন্দী বিছানায়…

এই তো বেশ জীবন

ভাগ্যিস আমার এই জীবনে তুমি নেই

কুড়িতে যাকে আদরে শাসনে বাঁধতে পারোনি

এখনো কি তা পারতে

একটা কথা বলি,

ঐ ম্যাড়মেড়ে থোড় বড়ি খাড়া

খাড়া বড়ি থোড়-এর মতো

ছন্দহীন যন্ত্রের জীবন নিয়ে

তুমি কি খুব ভালো আছো

আলমপনা: আড়াল থেকে তুলে আনা ইতিহাস ॥ নাসরিন মুন্নী
ইতিহাসের ওপর বরাবরই আমার বিশেষ দুর্বলতা আছে। কেবল সাল তারিখে কিছু ঝামেলা হয়; প্রাচীন ইতিহাস, মিথ আমাকে খুব টানে। যখন জানতে পারলাম লেখক দীপু মাহমুদ বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে উপন্যাস লিখছেন তখন থেকেই খুব আগ্রহী ছিলাম।

নবাব সিরাজউদ্দৌলা বলতেই চোখের সামনে একসময় ভেসে উঠতো সিনেমায় দেখা আনোয়ার হোসেনকে, ছোটবেলায় যাকে দেখে সত্যি নবাব ভাবতাম। তারপর কিছু ইতিহাস পড়লাম। পলাশীর কলঙ্কিত যুদ্ধ যার ফলে দুশো বছর গোলামীর জীবন বাঙালির।

আলমপনায় ফিরে আসি, ভয় হচ্ছিল পড়তে- এ যে উপন্যাস আর ইতিহাসের সমন্বয়, তাই প্রতিবার যেমন বইমেলা থেকে এসেই দীপু মাহমুদের বই আগে পড়ি এবার তার ব্যতিক্রম হলো। নিজেকে গুছিয়ে নিয়েই পড়লাম আলমপনা।

বইয়ের শুরুতেই ধাক্কা খেলাম ভীষণভাবে। সত্যিই জানতাম না নবাব সিরাজউদ্দৌলার এক পুত্র সন্তান ছিল জমিদার যুগলকিশোর রায় চৌধুরী ওরফে মনসুর-উল-মুলক মির্জা মোহাম্মদ শাহ কুলি খান হজরত জং বাহাদুর…।

তীব্রভাবে আলমপনা টানলো আমাকে। এতদিন অনেক ইতিহাস বিকৃত ঘটনা জানতাম বলেই মনে হচ্ছে, এখানেই লেখকের মুন্সীয়ানা। প্রতিটি চরিত্রকে লেখক এমনভাবে উপস্থাপন করেছেন যা রীতিমত বিস্ময়কর।

যেখানে ইতিহাস বিকৃতির ধারাবাহিকতায় আমরা প্রায় ভুলতেই বসেছি আমাদের এই স্বাধীন দেশ, মানচিত্র এবং পতাকার সঠিক ইতিহাস, সেখানে তিনি আলমপনায় তুলে এনেছেন এমন কিছু ঘটনা যা আমাদের ইতিহাস এবং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি,কয়েকটি উল্লেখ্য চরিত্র ছাড়া প্রায় সব ছিল আবছা মতো,এমনকি নবাবের হত্যাকারী মোহাম্মদী বেগ সম্পর্কেও বিশেষ কিছু জানতাম না,আমার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ হলো এবং আমার মনে হয় যারা,আলমপনা পড়েছেন তারা সবাই আমার সাথে একমত হবেন।

ইতিহাস নিয়ে কোনো গল্প, উপন্যাস লেখা ভীষণ কষ্টসাধ্য। ইতিহাস ভুল বা বিকৃত হওয়ার ভয় থাকে। তথ্য সংগ্রহের একটা কঠিন দুরূহ ব্যাপার থাকে। পাশাপাশি উপন্যাসের গ্রহণযোগ্যতা রেখে সঠিক ইতিহাস তুলে ধরা, আর তা যদি হয় এই বাংলার শেষ নবাব এর ইতিহাস।

লেখক দীপু মাহমুদ অনেক অজানা তথ্য দিয়ে আলমপনাকে উঁচু স্থানে নিয়ে গেছেন বলে আমি মনে করি। এ নিছক উপন্যাস যেমন নয়, তেমনি নয় শুধুই ইতিহাস নির্ভর কোনো গ্রন্থ।

নানা- নাতির স্নেহ, মমতা, ভালোবাসার পাশাপাশি কঠোর রাজনীতি, প্রেম, আবেগ, হিংসা,ক্ষমতার লোভে বিশ্বাসঘাতী হওয়া আপন মানুষ বদলে যাওয়া; চরিত্র, ঘটনা, রাজনৈতিক ষড়যন্ত্র, যুদ্ধের কূটকৌশল উপন্যাসকে ইতিহাসের হাত ধরে আমাদের নিয়ে গেছে কত স্থানে। যারা আলমপনা পড়েছেন আমার বিশ্বাস তাদের কাছে নতুন করে বাংলা, বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাবের এবং তার পরিবারের নির্মম করুন কাহিনি নতুন মোড় নিয়েছে বলে মনে করি।

উপন্যাস : আলমপনা

প্রচ্ছদ : ধ্রুব এষ

প্রকাশনী : পার্ল পাবলিকেশন্স

বইয়ের মূল্য : ৩০০ টাকা