ইশরাত কবিতা – যোগসূত্র

ফেলে আসা দিন ॥ ইশরাত কবিতা
এই যে একজীবন পরিক্রমায় এতটা হাঁটছি, হাঁটতে হাঁটতে আমার কোথাও কি যাবার কথা ছিল? কোন দীর্ঘ অপেক্ষা কারো জন্য, কেউ কি গন্তব্য ছিল? হয়তো নেই, ছিলও না, অথচ অবচেতন মন কখনও দৌড়ে, কখনও শ্লথ পায়ে।

চলতি পথে কত মানুষের মুখ। প্রিয়, অপ্রিয় চেনা অচেনা দেখি চিনি না। দেখিনিও হয়তো তাও কত ভালোবেসে ফেলি মানুষকে।মোড়ের মাথার অল্পচেনা দোকানদার; জলের কলে লাইন দেওয়া কত মানুষ; হকারের চিৎকার, অন্যমনস্ক পথচারীরা ; পুজোর জন্য ফুল তোলে রাস্তার ধারে যে মাসী তাকে আমি ফুলমাসী ডাকি।

কি যে খুশি হয়! চোখে নেচে যায় স্নেহময় ভালোবাসা। ভালোবাসি সব্বাইকে! রোজ ভোরে কাপে টুংটাং শব্দ করে যে ছেলেটা গরম জলে টি ব্যাগ ফেলে চা বানায়, তার মুখটাও কত মায়াময়।

ছুটছে মানুষ এ পথ ধরে সে পথে। তেপান্ন গলি পেরিয়ে জীবনকে এ ফোঁড় ও ফোড়ে জোড়া লাগিয়ে কখনও টেনে হিঁচড়ে। মায়ায় প্রেমে, অপ্রেমে কখনও সয়ে যাওয়া সহনশীলতায়..

কেন এভাবে ছুটছে মানুষ?

সময়কে ভরে নিয়েছে হ্যান্ডব্যগে, কেউ সামান্য খুচরো কিছু কয়েনে! এই যে পি টি আই মোড়, রয়েল মোড়, খুব পরিচিত পাড়াগুলো, দীর্ঘ দেখায় বড় হওয়া অশত্থ গাছ, ছোট্ট বকুল চারার পরিণত বড় হওয়া। সময়ের ক্লেদকে বেঁধে রেখে তারাও ছুটছে।

কারো জন্য কারো ততটা সময় কি আছে যতটা সে নিজের জন্য খোঁজে? শ্রাবণ তো সেদিন এলো কৃষ্ণচূড়ার ডালটায় জল জমিয়ে কচুর পাতার টলটলে জলে, চলে যাবার তারও সময় ঘনিয়ে।

শ্যাওলা জমা একাকী বেঞ্চগুলো খুঁজছে সেসব মানুষের নিঃস্বার্থ নির্বাক স্বচ্ছ মুখ।

অথচ হতে পারতো মানুষের মুখগুলো আয়নায় এ পিঠ ওপিঠ একই রকম! তারপরও ভালোবাসারা আমার ইজেলে রঙের মতন ছড়িয়ে যায়। ভালোবেসে ফেলি যাবতীয় অনুযোগের সমুদয় সব অন্তরায় কে। যা কিছু নিজের নয় অথবা নিজের ছিলওনা কখনও। মানুষের মতো মানুষ খুঁজে হারিয়ে যায় কত মানুষ..বৃত্তের কেন্দ্রে সব মানুষের একই রূপ।অযাচিত অথচ বিবর্ন নিশ্চুপ!

কোথায় যেন পড়লাম-নিঃশব্দেরও রয়েছে শত শব্দ ঋণ।নিউরন খুব শক্ত করে গেঁথে নিয়েছে কথাটা। কথারও তো ঋণ আছে। আছে স্মৃতি জমানো জারের ভারসাম্য নিয়ে তোলপাড়।

হঠাৎ সব ঝনঝনিয়ে ভেঙে পড়ে। দুলে ওঠে পর্দা, নিকষ কালো অবয়বে ফিরে যায় তারাই ছেড়ে গ্যাছে যারা শেষবার। হাকিম স্যারের পড়ানো রসায়ন সুত্র; হাঁসভাসা স্বচ্ছ জলপকুর দোচালা ঘর, বাতাবি ফুলের মৌ মৌ গন্ধ। কে যেন বারবার ডেকে নিয়ে যায় কাদামাটির সে পথে: দুই ধারে পাতাবাহারের চটক। জল পড়ছে অবিরত; আকাশ ভেঙে পড়ছে নবঘনে তিলঠাঁই নেই কোথাও..

কেউ তো নেই কোথাও

জল গড়িয়ে মনজানালায়, বাবা!

তোমার সেই যে নীল শার্ট!

মৃদু হাসি অথচ কি রাশভারি গম্ভীর মুখটা!

পথটা শেষ হয়নি-কতদূর আরও.. কখনও ক্লান্তিহীন নিশ্চুপ! দূর কোথাও টিমটিম আলো জ্বলছে.. করুন কোন চেনা সুর..

আছো কি তুমি কোথাও? সেই একজীবনের একমাত্র নির্ভরতার কাঁধ!

নির্বাচিত দশ কবিতা ॥ ইশরাত কবিতা
আরণ্যক

এতটুকু রোদের উদারতায়

জমিয়েছি যে মুহূমুর্হূ উষ্ণতা

পরিধির দ্যোতনা পেরিয়ে

খুব গাঢ় অনুভবে, থাকবে তো

আরও কিছুকাল..

বিষণ্ন ভেজা কোন অ্যালবামে?

রেখেছি অতন্দ্রিত পাহারায় যত

উৎকণ্ঠা, উদ্বেগ আর হারিয়ে ফেলার উষ্মায়!

ফড়িংজল আঁচলে মোড়ানো

সেসব দূর্গত স্বল্প শিহরন!

একাকিত্বের গিঁটবাঁধা সন্ধ্যেরা রাত হয় টুপটাপ জোছনা ঢালে

ক্লান্তিময় ভোরের চাঁদ।

কথা বলে নিরাভরণ চোখ খুব নির্জনে,

যা কিছু অবুঝ তাও বুঝদের দখলে চিরকাল!

আরণ্যক তবুও অকারণে

সবুজে আরও জলপাই সবুজ খোঁজে

অস্থির মোড়কে পাতায় পাতায় জলপ্রলুব্ধ অজস্র নিশী..

রহস্যনীল

একটু নিস্পৃহ অভিমানে

সূর্য বহুদিন দেয়নি প্রাণোজ্জ্বল কিরণ,

তবুও বিন্দু বিন্দু আলো নিয়ে, জমিয়েছি ক্লোরফিল.

ছড়িয়ে দিয়েছি,তোমার শেকড়ে বাকলে, মনপাতার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে!

মেলেছে তখন কীর্তিনাশার জলের ঢেউয়ের সাথে

শাখায় শাখায় কথাকলি,

পুষ্পরেণু মাখা প্রাণের প্ররোচনা…

দিয়েছি অনুভূতির বিন্যাসে সুখের

অমরতার শূণ্যে মোড়া প্রত্যেকটা জাগানিয়া ভোর।

আয়েশে আবেশিত গভীর নিমগ্ন কত রাত

নেশাতুর মূর্ছণার বিউগলে উদ্দীপ্ত সেসব সুর!

পিনপতন নীরবতায় শিশিরডোবা নৈঃশব্দ্য।

তারপর সব মুঠোতে নিয়ে উদ্বায়ী হয়ে যাই রহস্যনীলে

অনন্তদিন যেখানে উড়ছে তুমিত্বের রাংয়তায় মোড়া

অসংখ্য ময়ূরাক্ষীর অনলে বিষাদ রঙিন!

হীরামন

পৃথিবীও জমিয়ে রাখে উপেক্ষার

পরিধিতে নুনের শিশির,

প্রাপ্তিহীন দমকে বিক্ষিপ্ত দীর্ঘশ্বাস!

কঠিন আত্মসাৎ এ জমিয়ে রাখা বিবর্ণ সুখ,

আর নিয়মের খাঁচার দুয়ার খোলার প্রত্যয়।

সব প্রেম শেষে ধরলাও শীর্ন, নিশ্চুপ..

তবুও স্থির চোখের বিন্দু,

শিমলতায় যতটুকু এ ভোরের শীত।

সম্বিৎ ফিরেই উল্টানো সূর্যে

উজ্জ্বল দিনমান

ভাঁটফুলের নির্জনতায় উৎকীর্ণ শ্রবণন্দ্রীয়;

জীর্ন পাতায় মোড়ানো মরণ আক্ষেপ!

উড়ে চলেছে সহজিয়ায় হীরামন..

জানে সে, দিনগুলো হারালেও থেকেই যায়

কোথাও সেদিনের ঋণ।

কূলবধূ

তালপাতার ভেঁপু বাজলেই

ঐ দূরের মাঠটার ওপারে

হলদে পাখি দিন!

বাবলার ডালে লেজ ঝুলিয়ে

সবকথা নিয়েই সে জলডাঙায় উড়ে যায়..

বসে থাকে হিরন্ময়ী স্বচ্ছজলে

ভিজিয়ে কঙ্কণে শঙ্খচূড়.

আঙুলের নিক্কণে রক্তজবা দুল

পরনে ধানবীজ রঙের শাড়ি।

অথচ একটু আগেও এখানে পাখিদের কানন ছিল

নিম কৌরঞ্জের দ্বৈততায় আবিষ্ট ছিল

পথের ভূবণ!

জগৎজোড়া ছিল শনিবারের সারাবেলা..

টপটপ পড়লো ঝরে জলের তোড়ে আকিঞ্চনে

নিশ্চুপ কূলবধূর শত নাম জোড়া জোড়া..

ভেজা বকুল মন

সেসব দিনেও শেষভোরে এভাবেই শিশির ঝরতো

শেফালীর হলুদ বোঁটায় রঙ চুঁইয়ে যেত ঘোর কুয়াশায়..

আমাদেরও ছিল শেষ আশ্বিনের

আদ্র মাটি ছোঁয়া ভেজা বকুল মন!

ডানায় ঝিলমিল রোদের হরিতকি

মায়া মেখে সন্ধ্যায় ডেরায় ফেরা

তুমুল প্লাবন!

কতদিন শোনা হয়নি নিস্তব্ধ আবেগী নির্যাসে সে ডাক..

তখন থেকেই থেমে শেষ স্টেশনের বিদায়ী ট্রেন.

বাজেনি হুইসেল; দোলা দিয়ে পেরিয়ে যায়নি সুপারির বন।

ভুলে যাওয়া পথগুলো এখনও বিরান ; এখনও নিশি পেঁচারা অতন্দ্র পাহারায় অবিনত দ্রাক্ষালতায় নিযুত কাল!

দিগন্ত জুড়ে হিমকাল

দিগন্ত জুড়ে হিমকাল

অঞ্জলি জলে ধুপঘ্রাণ;

চিরকাল ঊনতে আটকে কল্পনাজাল!

একটাই বিস্তৃত স্থিরচিত্র..

মেঘদল তোমাদের কতগুলো নাম! কচুর পাতায় অজস্র জলফড়িংয়ের স্বল্প আয়ু

বিহ্বল আমি, উড়িয়ে হিমের চাদর;

আজীবন লিখে যাই সে সুখনাম

কোলঘেঁষে মনবন্ধু নিস্তব্ধতা এসে বসে,

সেই তো পরম

অধিশ্বর!

এক আমিতেই লীন হয় অজস্র আমি…

অথচ আমি তোমাদেরই তো কেউ.

মৃদুগন্ধ বাতাস

কেমন করে নীলচে শিরার নীচে হিম প্রবাহরা একটু একটু করে উষ্ণ হয় তোমাকেই তো বলেছিলাম..

তিরতির মায়াচোখ জলে যেখানে হিজলের ছায়া দোলে বহুবার সেখানেই আমাদের মিলে যাওয়া মৃদুগন্ধ বাতাস এখনও খেলা করে!

অস্পষ্ট অথচ নিমগ্ন চেনা সে ধুন

ফিরে ফিরে আসে তোমারই সর্বনামে।

ডুবে যাওয়া চাঁদের আভা মেখে নিত্য ভোর হয়.

এখনও নিরবতার ছাদবাগানে টুনটুনি শিষ দিয়ে যায় জোরালো স্পষ্টে শুনিয়ে সে নাম..

শাপলা ফোটা ভোর

তবুও সে পথটাতে হাটি ভুলে বেভুলে..

এখনও সে কাঁদাজল মাখা ঝোপজঙ্গলের কিনারা পেরিয়ে ভেসে আসে

উদ্ভিন্ন সে ঘ্রাণ..

অল্প নরম ঘামের আঙুল ছুঁয়ে

বোতামের গিঁটে বেঁধে রয় সেসব

অনুরণিত ভাষা।

রোদেরা যেখানে ছুঁয়ে যায় তাল শাঁসের মতন নরম আলোয়..

এখনও সেখানে ঘীরে আছে চেনা সে অ্যারোমা!

তীব্র চেষ্টাতেও যাচ্ছে না সরে

ছড়িয়ে পড়ছে প্রতিটা রোমকূপের ডগা থেকে স্নায়ু,

মস্তিষ্কে পাগলপারা..

দীর্ঘ শব্দের চেয়েও বেশি কিছু বলা থাকে নীরবতায়..

তখন ভাষারা ভাসতে থাকে চিলের ডানায়

তিশির মাঠের হলদে, ছোট ছোট ফুলে

বহুদিন সেপথে তাকিয়ে থাকি ঘোরলাগা বিস্ময়ে!

সেসব শাপলা ফোটা ভোর

মেঘখণ্ডে টুকরোকাটা সব দৃশ্যরা.

জীবন থেকে চুরি হয়ে যাওয়া ছোট্ট বিকেলের মতন

একটু চাপা আবেগগুলো দূরে

সারি সারি শালবনে অগুনিত

প্রশ্নের পথে পথে..

শুধু খণ্ডায়িত জিজ্ঞাসায় মানুষই বিবর্ণ সময়ে..

অরুন্ধতীর চোখ

বেশ কিছুটা নীচ থেকে তাকিয়ে

উপরের দিকে

পাকদণ্ডীর মতন এঁকেবেঁকে সরু

যে পথ গিয়ে মিশেছে,

ওখানে হ্যান্সেনথিয়ারা থরেথরে ফুটেছিল।

কুয়াশামোড়া ঝিকিমিকি রোদেরা

রঙ মেখে উঁকি দিয়েছিল পাতার ফাঁকে।

প্রায় শেষ পৌষের সকাল টুপ করে

বেরিয়ে এসেছিল ঋতুর ঝোলা থেকে।

ওখানেই কেউ কেউ দড়িতে একজীবনের

পোড়খাওয়া অস্তাচলের জীবন

পোশাকের মতন ঝুলিয়ে রেখেছিল।

নীচে যে পথগুলো এঁকেবেঁকে

উচ্ছ্বল ইরাবতীতে মিশলো

তাদের চোখের নোনাজলে তিক্ত

ক্ষোভেরা ছিল!

জলেরাও উদগ্রীব ছিল কারও ফেরার অপেক্ষায়।

তারচেয়ে বহুবার সে জলে পা ডুবিয়ে নতুন ভোরের স্বপ্ন দেখেছিল অরুন্ধতীর দুই চোখ।

পাহাড়তলীর সে এক চিলতে গ্রামটা,

যে গাঁয়ে এসব জালের মতন ছোট নদীরা

পা ধুইয়ে দেয়

মনস্বিনীকে প্রতিনিয়ত।

ফেলে আসা সেসব সময় কোন

নিয়ম মানে না।

মানেনা ইতিহাসের বা খৃষ্টাব্দেরও

কোন ধার।

ওখানেই আঁটকে আছে পাহাড়,

তাকে ঘেরা শত আকাঙ্ক্ষায় বুনো গাছেদের ঝোপেরা,

পাখিরা আর শত সহস্র নীরব দীর্ঘশ্বাসেরা।

অনেকটাই নিখুঁত পটভূমিতে তবুও কখন

মনভুলে কঠিন বিষাদের নীল রঙ ঢেলে পড়ে গেল।

কিছুটা অদ্ভুতভাবে তখন ক্যানভাসটা স্বপ্নছেঁড়া চোখে

তাকিয়ে রইলো অনাদিকাল।

মানুষ

মানুষ তার জ্ঞানের সমান সীমিত

অর্থ সমান ছোট

আর ভাবনার চেয়ে বড়,

তার স্বপ্ন সমান দীর্ঘ..

দুঃখ সমান আয়ু

আর অনুক্ত সমান ভালোবাসায়।

জলে নীলের ছায়া ॥ ইশরাত কবিতা
তেমন যত্ন ছাড়া বেড়ে ওঠা লালচে, ঝাঁকড়া চুল ছিল আপনার। একটু কোঁকড়ানো অথচ গহীন আঁধারের মতন। ঝরঝরে বর্ষা অথবা কনকনে শীতেও আপনাকে নীলসাদা স্ট্রাইপ শার্ট একটু ঢিলা জিন্সেই দেখা যেত।পায়ে কখনও এ্যাশ বা ব্লাক কেডস্ বা স্নিকারস।

বেশ খানিকটা দূরের ক্যাম্পাসের গেট দিয়ে যখন ডান কাত করে মাথাটা ঝাঁকিয়ে হেঁটে আসতেন সে দৃশ্যটা নিশ্চয়ই আমার দেখা একজীবনের সবচেয়ে অসাধারণ দৃশ্য। দ্রুত পায়ে এগিয়ে আনমনে ব্যাগে কি যেন খুঁজতেন। এতটাই আনমনা থাকতেন, সে তন্ময়তা কখনও কাটবে বলে ভ্রম হতো আমার।

আজ সকালটা একটু তাঁতানো রোদে ঝলমলে ছিল। চামড়ার ঘনত্ব ভেদ করে সে রোদটা উষ্ণতায় ভেতরটা ছুঁয়ে যাচ্ছিল। এ দেশের অন্য সবকিছুতে মুগ্ধতা থাকলেও এ মরণ ঠান্ডাটা অসহনীয়।

গত এক সপ্তাহে ঠান্ডার তোড়ে একদিনও বাজার বা অন্য কোন কাজে বের হতে পারিনি। ওয়েদার এতটাই খারাপ ছিল। বলা কওয়া ছাড়া আচমকা তুষার ঝড়! হয়তো আমার কানে ওয়েদার রিপোর্ট যায়নি।

সংসার দৌড়ের সকাল, দুটো দুরন্ত ছেলে, তাদের সামলানো,সব গোছানো।

রুশোর শখের কুকুরকে দেখভাল করা, তারপর রেডি হওয়া।কোনরকম কফি রুটি গিলে বেরিয়ে পড়লাম। কোলে ঝুলিয়ে স্বপ্নকে (যদিও তার বাবা তাকে ড্রিম ডাকে)। আমি ডাকি স্বপ্ন ; বাংলার ছাত্রী আমি, এ ভাষার প্রতিটা অক্ষর আমার প্রাণ।যদিও রুশো পছন্দ করেনা। তাতে কি আমি ডেকেই যাই-বড়টার নাম শ্রেষ্ঠ। তাদের সামলে নিয়ে গাড়ির স্টিয়ারিং যখন ধরলাম বেলা তখন অনেকটা।

মলের পার্কিং লটে গাড়ি ঢুকিয়ে, দু’টোকে জাপটে ধরে বাজার করতে ঢুকলাম। লিস্টটাকে সামলে নিয়ে ট্রলিতে জিনিসপত্র তুলছি..

পিছনের স্পেসটা পার হয়ে শ্রেষ্ঠ দৌড়ে যাচ্ছে তাকে ডাকলাম চিৎকার করে,আচমকা তাকিয়ে দেখলাম একটু দূরে সেই চেনা মুখ!

স্যার আপনি!

ভূত দেখার মতন চমকে, বিদ্যুৎস্পর্শ খেলে গেল আমার শরীরে।কবে আসলেন স্যার? তেমনই আছেন এখনো!

কী আশ্চর্য..

তেমনই পিছনে মাথা হেলিয়ে চুলে হাত বোলানো এ দৃশ্যটা আমার কত রাতের ঘুমকাড়া ছিল। হুড়মুড় করে একগাদা কথা বলতে থাকলাম.. তাকে তেমন কিছু বলার সুযোগও দিলামনা।

তোমার বাচ্চারা?

হাসলাম, জ্বী স্যার।

কিছুক্ষণ কথা, কন্টাক্ট নম্বর দেওয়া অথচ তা যেন জীবনের অকস্মাৎ ঘটে যাওয়া দুর্লভ কোন পাওয়া। ঘোর কাটতে অনেকটা সময় লাগলো..রুশো রাতে তাড়া দিচ্ছিলো। আজ উইকেন্ডে বাইরে খাবার জন্য তোড়জোড় করছিলো সে। দুই ছেলেকে রেডি করে চিৎকার জুড়ে দিল।

নিম্মি!! তাড়াতাড়ি আসো..

কিন্তু অন্যপ্রান্তের ফোন কলটা চরম কাঙ্ক্ষিত ছিল।

কতদিন থাকবেন স্যার?

এই তো শিগগিরই ফিরে যাবো..

ফোনের ওপাশে সে দরাজ গলা!তেমনি গম্ভীর সব টুকরো কথারা। জাহাঙ্গীর নগরের ঝিলে, সেই যে প্রজাপতি মেলা,সাইবেরিয়ান পাখিদের কাকলী।

একটু একটু করে সবাইকে চেনাচ্ছেন আপনি।

আর আমি..

মন ঐ পাখিদের সাথে কোথায় উড়ে ছিল?

প্রায় ভুলেইতো গিয়েছিলাম।

রবীন্দ্র সরোবর! আবৃত্তিতে আমি কাঁচা.

কোথায় থামি,কোথায় পজ নেই.

বলেছিলেন, পারবে তুমি শেখো-

অনেককাল কবিতা পড়া হয় না,

কতদিন ভোর সূর্য দেখিনি!

আবারো ওপারে নিরবতা।

রুশোর হাকডাক শুরু হলো

বিদায়! বলার আগে আবারো সেই হৃৎস্পন্দনটা টের পেলাম।

ঠিক তেমনই অবিচল।

মৃদু নীল মায়াবী আলোর জলে আমার দু ছেলের হুটোপুটি।রুশো গ্লাসে কমলার রসে বরফ কুচি ঢালছে। সামনে পড়ে আছে প্রিয় ম্যক্সিকান গার্লিক সালাদ।

মৃদু স্বরে বিটলসের গান বেজে চলেছে-

আই ফিল ফাইন..

কেউ জানবেনা কখনও

এই যে ভরপুর পৃথিবী ; উচ্ছ্বল সংসার.

এখানে আমাদের প্রত্যেকের মন উঠোনটা কতটা ফাঁকা

কত গল্পের বুননের নীল জলের ছায়ায় ঘেরা

একা।

মনব্যাগ ॥ ইশরাত কবিতা
মনব্যাগ

আমাদের তুলে নিতে কোনদিনই

শেষ বিকেলের ট্রেনটা আসবে না,

তবুও খুব উদ্বেলিত মন নিয়ে গুছিয়ে নেই এমনতর সব সকাল।

মনে করে সযত্নে তুলি মনব্যাগে টুকরোকাটা সব ভালোলাগাদের,

রক্তহিম করা এক জীবনের সবচেয়ে মধুরতর সব কথাদের।

অল্প জানার বা শোনার এসব জংশনগুলো তাই জনশূন্যই থাকে বারবার।স্বল্প অন্ধকারের গহীনে সেসব দিনের উদ্বিগ্ন বাতাসেরা খেই হারিয়ে ফেলে, যেসব বাতাসেরাই শুধু ছুঁয়ে যায় নিঃশর্ত ঋণে। ঝরছে এমন হিমঝরা ধূসর ভোরে কুয়াশারা, কুঁকড়ে নীরবে পাতারা আরও কিছুদিন থাকবার লোভে প্রাণপন আঁকড়ে ধরে বৃক্ষদের।

তাদের মতন টের পাই একজীবনে লেখা হলো না কাঙ্খিত কোন কবিতা।হলো না একাকিত্বের মলিনতা জমা যাতে,

ধুয়ে যায় নির্দ্ধিধায় অজান্তে জমে যাওয়া এতটুকু অহংয়েরা।

ডেকো না কখনও-হয়তো খুব কাছে কোথাও নিঃশ্বাস ঠিকই পড়বে, জানবে না কোন ভোরের পাখি, কোথায় হারিয়েছে তার নাকছাবি।

খুঁজছে অতলে, তলে ঠিকানাহীন কোন জনপদে।

অথচ মল্লিকারা ফুটেছিল তার সবটুকু রঙ নিয়ে। ঐ যে, একটু দূরে বয়ে চলা নদীটা জানে, চোখের এ পারের সেতু সে ওপারের সেতুতেই কতটা শক্ত করে বেঁধেছিল।

মেলেছিল কলমী তার বেগুনি, নীলে জীবনের জয়গান।

এমনই একই ভোরে ওখানে, এখানেও কাঞ্চনজঙ্ঘার পাড় ভাঙা সকালে।তবুও বলে উঠি,

আহা! কী যে, সুন্দর আজ এ সকাল।

তালপাতার ভেঁপু ॥ ইশরাত কবিতা
তালপাতার ভেঁপু

তালপাতার ভেঁপু বাজলেই

ঐ দূরের মাঠটার ওপারে

হলদে পাখি দিন!

বাবলার ডালে লেজ ঝুলিয়ে

সবকথা নিয়েই সে জলডাঙায় উড়ে যায়..

বসে থাকে হিরন্ময়ী স্বচ্ছজলে ভিজিয়ে কঙ্কণে শঙ্খচূড়.

আঙুলের নিক্কণে রক্তজবা দুল

পরনে ধানবীজ রঙের শাড়ি।

অথচ একটু আগেও এখানে পাখিদের কানন ছিল

নিম কৌরঞ্জের দ্বৈততায় আবিষ্ট ছিল

পথের ভূবণ!

জগৎজোড়া ছিল শনিবারের সারাবেলা..

টপটপ পড়লো ঝরে জলের তোড়ে আকিঞ্চনে

নিশ্চুপ কূলবধূর শত নাম জোড়া জোড়া..

বারিধী ॥ ইশরাত কবিতা
বারিধী

শুষ্ক মাটির চৌচির ভেদ করে ফসলের মাঠ,

বিস্তীর্ণ সূবর্ণরেখা নদীর চর,

আদিগন্ত ছেপে ধেয়ে, নেয়ে বৃষ্টি আসে;

বাতাসে ভাসে সোঁদাময় বৃষ্টিগন্ধী ঘ্রাণ।

খুব কাঙ্ক্ষিত উজ্জ্বল ভুঁইচাপা রঙের একটা প্রায়োন্ধকার উন্মুক্ত বিকেল চেয়ে থাকে সে পথের ধারে।

যে পথে আর কখনও ফিরবোনা বলে শতবার ভুলে নির্ভুলে ফিরে ফিরে যাই বৃষ্টিময় শ্রান্তির সকল অবশিষ্ট ভালোবাসায়!

আমাদের গোপনীয়তাগুলো ভিজে সিক্ত হয় উন্মুক্ত হওয়ার আশায়…

সুপ্ত নিমগ্নতাগুলো সতেজ হয় ভরা ছলছল জলে টইটম্বুর স্থলপদ্মের মতন।

ঋতুগত প্রথা ভুলে বহু আগে বসন্তকে বিদায় দিয়েও কদমের ডালে বিরহী কোকিল যেমন করে ডেকে যায়;

এমন কাঙ্ক্ষিত বর্ষামুখর দিনগুলোতেই আমাদের সেসব স্বর্ণজ্জল ক্ষণগুলো ভিজতে থাকে একনাগাড়ে অতৃপ্ত মায়ায়।

ময়ূরাক্ষী ॥ ইশরাত কবিতা
ময়ূরাক্ষী

বদলাতে চাইতেই পারো

মার্চ যেমন ধুসরিত শুষ্ক এপ্রিলে,

কিন্তু ছায়া যে আশ্রিত অন্য ছায়াতে,

রোদের মতন মিলিয়ে গিয়ে কায়ায়।

গুচ্ছ পাখিরা উড়ছে। তারাও রেখে গেছে অগুনিত ছায়া

এভাবেই বৈশাখও হারিয়ে যায়।

তারচেয়ে চলো ধাবমান হই শেষহীনে..

আরেকটু ময়ূরাক্ষীর বাঁকে উজান বাই

ডুবচরের তীরবেয়ে সন্ধ্যামালতীর নীলচে জলে ডুবি।

আমাদের ছায়াদের উড়ালবৃত্তে ঘুরপাক খাই

ঠিক আঁকার খাতার পেন্সিলের ঘূর্ণনের মতন।

অনুধাবন

এমনইতো মন্দেরও অধিক ভালো

কখনও আলো ছুঁয়েও

হওয়া যায় চিরতরে অন্ধ,

সময়ের বন্ধ্যাত্বে মন দূরে যাপন।

একই অসুখে দু-তীরে সমান অনুধাবন

একই সুরের প্রজ্ঞাপণে অবারিত বিজ্ঞাপন।

আঁধারের নিনাদ পেরিয়ে ফিরলে সকাল

সময়েরা পালাবে ত্রিভূবণ পেরিয়ে

নিশ্চিহ্ন হবে ভাবাবেগে সুখেরা,

জেনে নিও দিনান্তে সেসব হারানোর গল্প।

এত যে রঙ, নীলে নীলাঞ্জনা, নীলাম্বর

কোথায়,বরষা ধোয়া জলে সে আস্বাদন?

সবইতো অপসৃয়মান বিগতদের মতন।

কখনও প্রকৃতিতে প্রকৃত যোগে

মানুষ হয় কাঙ্ক্ষিত মানুষ,

বিয়োগে হারায় ভালোবাসা।

মানুষ ততটাই মানুষ হয় যতটা

সে বাসতে পারে ভালো।

নিরাময়

কত কতবার নোনাজল শুকিয়ে বন্যা হয়,

আবারও অন্তঝড়ের প্লাবনে জল,জলোচ্ছাস।

শিকড় শিখিয়ে দেয় শক্ত হয়ে

দাঁড়ানোর প্রত্যয়।

আদি প্রস্তর থেকে আজও অতি সামান্যকে রুখতে

আমরাই তো পারি প্রাণকে দু-ডানায় মেলে দিগন্তে উড়াতে।

বুকের গোপন কুঠুরিতে আজন্ম লালন করা

এক চিলতে স্বাধীনতার দোহাই,

বারবার মুখ থুবড়ে ভেঙে যাওয়া

ইচ্ছেডানার দোহাই,

দাঁড়াতেই হবে আবারও

মেলতে হবে স্বপ্নালু দুচোখ

মন প্রদক্ষিণে বারবার দৃঢ় প্রত্যয়ে

বিষুবরেখা থেকে ছায়াপথ ঘুরে এসে,

এ মায়াময় পৃথিবীতে।

প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বেঁচে থাকার আকুতিতে,

একমাত্র মানুষই হার মানে না কখনও।

জিতে যায় বারবার না হারার জিদের কাছে।

এতটুকুই মানুষ বোঝে না,

শুধু ভালোবাসা হারানোই পৃথিবীর

সবচেয়ে বড় অসুখ।

নেই তার কোন নিরাময়।

পদ্মবিলে একদিন ॥ ইশরাত কবিতা
এবারের বেড়ানোর মূল উদ্দেশ্য ছিল পদ্মবিল দেখা। হুটহাট প্ল্যান তারপরও প্রথম স্বচক্ষে দেখার তীব্র তাড়না কোনোকিছুতেই বাঁধ মানলো না।

আমরা ছয় বন্ধু একসাথে প্ল্যান করে নিলাম, দুদিন আগেই। পদ্মবিলটা গোপালগঞ্জ শহর থেকে কোটালিপাড়ার ভেতর। গোপালগঞ্জ পৌঁছানোর পরও কোটালিপাড়ার ভেতর দিয়ে সরু গ্রামের রাস্তা প্রায় ৩০ কিলোমিটার এরও বেশি যেতে হবে। তাতানো-পোড়ানো রোদ্দুর তখন যখন পৌছেঁছি বেলা নয়টা প্রায়।

একটা ছোট সাইনবোর্ড পেলাম, তাতে লেখা আছে, ‌‘পদ্মবিল, কোটালিপাড়া, গোপালগঞ্জ’ আর স্থানীয় সবার কাছে অনেককিছু শুনতে শুনতে আমরা পৌঁছালাম। সবচেয়ে সুবিধা যা পেলাম, গাড়ি থেকে নেমেই নৌকায় ওঠা যায় অর্থাৎ ঝিলের ধার দিয়েই রাস্তা। নৌকা বাঁধা আছে সারি সারি। নৌকা বলতে ছোট ছোট ডিঙি নৌকা।

মাঝিদের সাথে কথা বলে ঠিকঠাক করে নিলাম। ঠিক কতটা ঝিলের ভেতর গেলে সব পদ্মের দেখা পাব তা-ও জেনে নিলাম। আমরা দুটো নৌকাতে উঠলাম।

নিজে তো সাঁতার জানি না, নৌকায় পা দিতে প্রাণ ভয়ে দুলে উঠলো। এত ছোট ডিঙি নড়তেই কাত হতে লাগলো। অল্প বয়সী একটা মাঝি ছেলে বললো,

-‘আফা, ডরায়েন না, কিচ্ছু হবে না।’

-বললাম, ‘আস্তে চালাবি!’

ও লগি দিয়ে আস্তে আস্তে যেতে লাগলো। এরপরও অন্তরাত্মা সাথে নেই। একটু যেতে সবিস্ময়ে হা করে রইলাম। চারদিকে নীলাভ শাপলা, পদ্মের চাক, কাকচক্ষু জল, তৃণ জলজ ঘাস।

অনেকটা দূরে গিয়ে চোখে পড়লো গোলাপি-সাদায় মেশানো কত শত পদ্ম। ভয় ভুলে গেলাম। একবারও মনে হলো না আমি সাঁতার জানি না। চারদিকে এত জল। ‘কাকচক্ষু জল’ একেই বলে। জলের তলদেশের এককণা জলজ উদ্ভিদও ঝকঝকে দেখা যাচ্ছে। মাথার ওপর শরতের নীলাকাশ সাদা সাদা বুনো মেঘ উড়ে যাচ্ছে।

প্রকৃতি আজন্ম ভালোবাসি। কতটা ভালোবাসি তখনই আরও বুঝতে পারলাম যেন। বেহুঁশের মতন দুচোখের সামনে তখন অবারিত প্রকৃতি মোহাবিষ্ট করে ফেলেছে। ফোন ক্লিক করছি চারদিক। কখনও দেখিনি পদ্ম এভাবে দলে দলে ফুটে থাকে। কী অপরূপ তাদের রং। কোনোটা দুধ-সাদা, কোনোটা নীলাভ বেগুনি, পিংক বা গোলাপি কেউ-বা!

কয়েকবার আমি পদ্ম এঁকেছি। আমার পোর্টফেলিও-তে তারা থরে থরে সাজানো, এবার সম্মুখেই! যা-ই হোক ফুল তুলবো না কি ছবি তুলবো এমন অবস্থা। পুড়ে যাচ্ছি রোদে, হুঁশ নেই। কয়েকটা পদ্ম তুলে নিলাম হাতে। তাকিয়ে দেখলাম অনেক ছেঁড়া পদ্ম ভেসে আছে চারদিকে।

প্রকৃতির ওপর অত্যাচার আমরা সবাই করি কম-বেশি। তাও প্রকৃতি তার অপার সৌন্দর্যের ডালি মেলে দিয়েছে পরম উদারতায়। পৃথিবীর মায়ায়, ডিঙি নৌকা আস্তে লগি দিয়ে চলছে।

চারদিকে সুনসান নীরব। মুগ্ধতার সৌন্দর্য মনকে আবেশী করে দেয়। ফেরার সময় অনেকবার ফিরে ফিরে তাকিয়েছি। খুব ভালো ছবি তোলা হয়নি, হয়ও না, এরকম কোথাও গেলে এত বিমোহিত থাকি। যারা প্রকৃতির সৌন্দর্য ভালোবাসেন, ভালোবাসেন ঘুরে বেড়াতে, অবশ্যই ঘুরে আসবেন পদ্মভুবনে।