আনোয়ার রশীদ সাগর – যোগসূত্র

অণুগল্প ॥ বিনিময়
বৃষ্টি পড়ছে তো পড়ছেই।ঝরঝর,ঝর্ঝর।ছাগলের খোয়াড়ে ধাড়ি ছাগলটা ভ্যাঁভ্যাঁ ডেকেই যাচ্ছে।সারাদিনের মেঘের কান্নায় ভিজে গেছে মাঠ-ঘাট-উঠোন। ঘাসপাতা কিছুই নেই। ক্ষুধার্ত ছাগলটি ক্ষুধার জ্বালায় ডাকছে, নাকি ডাক এসেছে বুঝতে পারে না জরিনা।

সেই যে তিন দিন হয়ে গেলো করিমের বাপ বাড়ি ফেরেনি। ঘরের চাল-ডালও কয়দিনেই ফুরিয়ে গেছে। করিম ফ্যানে-ভাতে খেয়ে ঘুমিয়ে গেছে। পাশেই জরিনা হা, হুতাশ করতে থাকে,কবে কখন ফিরবিনি লোকটা।

ভোর হয়, দুপুর হয় আবার রাতও ফিরে আসে শুধু ফেরে না করিমের বাপ। লোকটা জাল নিয়ি মাছ মারতি গেছে তো-গেছেই।

মায়ের আঁচলে মুখ লুকিয়ে কাপড়ের এককোণা মুখের মধ্যে পুরে নিয়ে, চেটে চেটে ভিজিয়ে ফেলেছে করিম। করিমের শুকনো মুখের দিকে তাকিয়ে জরিনার বুকটা হুহু করে ওঠে,কনে পায় দুমুঠো ভাত? কোনো কুল-কিনারা না পেয়ে পাশের বাড়ির সলিমের মায়ের কাছে দৌড় দেয় মধ্যরাতে, দুমুঠো ভাতের জন্য। ঘরের তো দরজা নেই। খোলা ঘরবাড়ি। শুধু মোটা মাটির দেওয়াল রয়েছে। উপরে খড়ের ছাওনি।

ফিসফিস বা টিপটপ করে বৃষ্টি পড়ছেই। শ্রাবণের শেষের দিকের ঘটনা। ওদিকে করিম একাই ঘরে আছে, ঘুমিয়েও গেছে।

জরিনাও তো সে ঘরে ফিরতে পারে না। দেরি হয়, অনেক দেরি। আজ আর ধাড়ি ছাগলটা ডাকছে না।

চারিদিকে চুপচাপ নীরবতা। শুধু গাছের পাতা থেকে দুয়েক ফোটা বৃষ্টি পড়ার শব্দ হতে থাকে। সে বৃষ্টির সাথে মিষ্টি বাতাস বইছে নিঃশব্দে।

এভাবেই কেটে যায় দুই সপ্তাহ। করিমের বাপও বাড়ি ফেরে না। বাড়ি ফেরে না সলিমের মাও।

সলিমের মা নাকি সলিমকে নিয়ে বাপের বাড়ি গেছে। সে কথায় প্রথম রাতে জরিনাকে বলেছিল সলিমের বাপ।

ও বাড়িতে সলিমের বাপ একা আর এ বাড়িতে করিমের মাও একা।

মাঝখানে একটা বেড়া ছিল। সে বেড়া বৃষ্টিতে পচে-গলে পড়তে থাকে।

এক সময় ফাঁকা হয়ে যায়। দুই বাড়ির সীমানা ছিল বোঝা যায় না।

পাতার বেড়ায় ঘেরা প্রাচীর পচে-গলে গেছে যেন কয়েক দিনেই।

আজ সকালে খবর আসে, করিমের বাপ সলিমের নানী গিয়ে বাড়ি আশ্রয় নিয়েছে। বৃষ্টির মধ্যেও টিনের ছাপড়া দিয়ে ভিজে ভিজে সলিমের মার সাথে ঘর তৈরি করছে। সে ঘরের জমিটুকু সলিমের নানীই দিয়েছে।

কেন জমি দিলো এ প্রশ্ন আর করিমের মা করে না। আবার সলিমের বাপও সলিমের মা’র খোঁজ নেয় না।

এসব খবর পাড়া-প্রতিবেশীদের কানাকানিতে ছড়িয়ে পড়ে চারিদিকে।

কানে শুনে,নীরবে করিমের মা দীর্ঘনিঃশ্বাস ফেলে। মাজায় আঁচলের অংশ শক্ত করে জড়িয়ে বেঁধে নেয় এবং ধাড়ি ছাগলটার গলায় দড়ি দিয়ে টেনে হিছড়ে নিয়ে যায় পাশের বাড়ির পাঠার কাছে।

মেঘলা আকাশ ॥ আনোয়ার রশীদ সাগর
এপিঠ-ওপিঠ

প্রণয়ের এই বরষায় মেঘের কোলে কুর্নিশ ঠেকিয়ে কেঁদে ওঠে আকাশ

বিষণ্ন নগরের চোখে চারিদিকে জলের ঢেউ,

মেঘের এই ক্ষরণে কারো চোখে কান্না কারো চোখে আনন্দ বন্যা।

কিশোরী চাঁদ মাঝে মাঝে উঁকি দেয় প্রেম আলিঙ্গনে

মাঝে মাঝে আড়াল হয় ঘনমেঘের ভিড়ে

এও এক মহালুকোচুরি যেন, গাঁয়ের নববধূটি

প্রণয়ের আনন্দ ছেড়ে মায়ের আঁচলে মুখ লুকোতে চায়।

বৃষ্টিভিড়ে সবুজবন হেসে হেসে দোল খায়,

কোথাও জলবন্যায় হাবুডুবু খায় বেঁচে থাকার আকুতি;

ছেড়া পালকে পাখি পাতার আড়ালে শিশু বাঁচাতে মরিয়া,

কীটপতঙ্গ শিকারের আনন্দে দোয়েল দোলে মেঘবরষায়।

কোথাও ধূসর ব্যথা কোথাও সুখ পায়রা

এও এক জীবনের উল্থান-পতন।

রোদহীন মাঠে হেসে ওঠে কচি ধানের বেড়ে ওঠা

ছুঁতে চায় আকাশ,

পায়ের নিচে আগাছার আহাজারি বন্যা বন্যা গো।

জীবনজুড়েই জলউল্লাস আর বিষণ্নতার মাঝে

আনন্দ-সুখ-সঙ্গমও থাকে লুকিয়ে

লুকিয়ে থাকে জয়ধ্বনি পাওয়ার পূর্ব পরিশ্রম।

মেঘলা আকাশ

বেদনার আকাশ থেকে মেঘ ভেঙে, বৃষ্টি ঝরে ঝরঝর;

চার দেওয়ালের ভিতর কবুতরের ডানা ঝাপটানো শুরু হয়,

শুরু হয় স্মৃতিময় দুপুর, হতে হতে হারিয়ে যায়

ডানকানা মাছের খেলায়,ডাঙগুলির গুলি ছোঁড়া,নদীর বুকে ঝাপড় খেলা-

খেলতে খেলতে কখন যে চলে আসি কলেজ মাঠে মনে থাকে না,

মনে থাকে না-ঘরে বসে বৃষ্টিঝরা দেখি।

দেখি সন্ধ্যাতারার মেলা, উঠোন ভর্তি জীবনের গান

গানে গানে বিরহসুর এসে, কানে কানে বলে যায়

তুমি শুধুই স্মৃতি,

স্মৃতি-মাঠ থেকে ঘোলা পানি নেমে যাওয়ার কলকল শব্দ

পুটি মাছের ঝাকের দাপাদাপি, ট্যাংরা মাছের পালিয়ে যাওয়ার স্মৃতি।

কলেজ মাঠের সেগুন গাছর গল্প,

গল্পে গল্পে জীবন হয় উপন্যাসের পাণ্ডুলিপি

জীবন হয় কবিতার পাণ্ডুলিপি।

কখন মেঘ চলে যায়, আকাশে সূর্য বীরত্ত্ব দেখায়;

কাছিম মুখে লুকিয়ে পড়ি সংসারে-

ঝালের টাকা,মাছের টাকা,পটলের টাকা, মুরগির টাকা,

বিদ্যুৎবিল, ছেলের বেতনের টাকা।টাকা-টাকা-টাকা?

বলো এত্তসব মনে রাখি কী করে !

ভাবতে ভাবতে ডুবে যায় তোমাকে নিয়ে

আশ্চার্য এক বিস্ময়, ঠিক তখনই তুমি ফোন করো

ফোনে ফোনে কথা ও কবিতায় ভালোই যেতে থাকে সময়।

হঠাৎ ছায়া এসে দাঁড়িয়ে থাকে, দরজায়।

কষ্ট জমতে থাকে আমার আকাশে

থেমে যায় স্রোতের সুর,

তুমিও বলে ফেলো আল্লাহ হাফেজ।

আচ্ছা তুমি কী দূর থেকে বুঝতে পারো

আমার আকাশে মেঘ জমেছে?

তা না হলে কেন মধুময় আলাপন থেমে যায়

কেন কারো আগমনে ফোন কেটে দাও?

কত প্রশ্ন

মেঘলা দিনে

করে যায় মনে মনে

সে কথা কেউ জানে না।

তুমিই কী জানো-

চলমান নদী,আকাশ অথবা প্রখর দুপুর?