সাহিত্য সংবাদ – যোগসূত্র

লেখা চেয়ে বিজ্ঞপ্তি: আপনিও লিখুন
ঈদ সংখ্যা, সাময়িকীসহ কয়েকটি ম্যাগাজিন এবং পত্রিকা লেখা চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

ইত্তেফাক ঈদ সংখ্যা-২০২৬

এ বছরও আমরা ইত্তেফাক ঈদসংখ্যায় সারা দেশের বিভিন্ন প্রান্তে নিভৃতে সাহিত্যচর্চা করা অপরিচিত অথচ প্রতিশ্রুতিশীল লেখকদের সবচাইতে ভালো লেখাটি প্রকাশ করতে চাই। আমরা জানি, একজন সৃজনশীল অথচ অপরিচিত লেখকের অপ্রকাশিত একটি চমৎকার উপন্যাস, গল্প, অণুগল্প কিংবা কবিতা ইত্তেফাকের ঈদসংখ্যায় প্রকাশিত হওয়াটা সেই লেখক বা কবির জন্য দারুণ অনুপ্রেরণার। আমরা নতুন ও প্রতিশ্রুতিশীল লেখকদের জন্য সেই অনুপ্রেরণার কাজটি যতটুকু সম্ভব করতে চাই।

যাঁরা লেখা পাঠাবেন, তাঁরা এটাও মনে রাখবেন, আমরা সারা দেশ থেকে এত বেশি লেখা পেয়ে থাকি যে, আপনার শ্রেষ্ঠ লেখাটি না-পাঠালে সেটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব কম। ইতিপূর্বে যাঁদের লেখা প্রকাশিত হয়নি, সেসব সম্ভাবনাময় লেখককে প্রাধান্য দেওয়া হবে। তবে খুব ভালো লেখা, সেটা যিনিই লিখুন না কেন, আমরা কখনোই মিস করতে চাই না। যেসব বিষয়ের ওপর লেখা পাঠাতে পারেন:

🌸 প্রেমের গল্প

🌸 রহস্য গল্প

🌸 হাসির গল্প

🌸 ভৌতিক গল্প

🌸 জাদুবাস্তবতার গল্প

🌸 স্যাটায়ার গল্প

🌸 ছোটদের গল্প/রূপকথা/ছড়া

এবং অবশ্যই সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়ের ওপর

🌸 প্রতীকী গল্প পাঠাতে পারেন।

শব্দসংখ্যা

🌠 উপন্যাসে— ৯ থেকে ১০ হাজার

🌠 গল্পে— ১০০০ – ১৫০০

🌠 অণুগল্পে— ১০০ – ৩০০

🌠কবিতা ও ছোটদের জন্য ছড়ার শব্দসংখ্যা সামঞ্জস্যপূর্ণ।

ইমেইলের কম্পোজ বডিতে অভ্র/ইউনিকোডে কিংবা এমএস ওয়ার্ড ফাইলে অভ্র/ইউনিকোড কিংবা সুতন্বী/বিজয়ে লেখা পাঠানো যাবে। পিডিএফ ফাইল পাঠাবেন না। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা, মোবাইল ফোন নম্বর ও এক কপি ছবি পাঠাতে ভুলবেন না।

ইমেইলের সাবজেক্টের ঘরে গল্প/ উপন্যাস/ অণুগল্প / কবিতা— যেই বিষয় নিয়ে লিখবেন, সেটা উল্লেখ করবেন অনুগ্রহ করে।

লেখা পাঠানোর শেষ তারিখ

🕸 ৫ ফেব্রুয়ারি ২০২৬

ইমেইল:

ittefaq.eid@gmail.com

এছাড়া দৈনিক ফেনী ঈদ সংখ্যা, সৃজন ভালোবাসা দিবস সংখ্যার লেখা, আলোর পাতা ঈদ সংখ্যা এবং রুম টু রিড লেখা চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

আপনারা লিখতে পারেন এসব সাময়িকী এবং ম্যাগাজিনে। ছবিতে লেখা পাঠানোর ঠিকানা ও ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে।

দুই লেখকের প্রয়াণ
কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। গত শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় মারা যান তিনি।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকপ্রাপ্ত সৈয়দ মনজুরুল ইসলাম ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা পর ২০১৮ সালে অবসর নেন সৈয়দ মনজুরুল ইসলাম। এরপর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়।

বাংলা সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলামের পথচলা সত্তরের দশকে। ১৯৭৩ সালে বিচিত্রায় প্রকাশিত একটি গল্পের মাধ্যমে আত্মপ্রকাশ হয় গল্পকার তার। স্বেচ্ছা বিরতির দেড় দশক পর ১৯৮৯ সালে, ঈদসংখ্যা বিচিন্তায় একটি গল্পের মধ্য দিয়ে সাহিত্যের জগতে আবার পদার্পণ করেন এই লেখক। সাহিত্যিকদের মতে, সত্তরের দশকে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা, স্বপ্নভঙ্গের বেদনা, সামরিক শাসনের দুঃসহ বাস্তবতা, দারিদ্র্য, বেকার সমস্যা, নারী নির্যাতন, সন্ত্রাস প্রভৃতির প্রভাব পড়ে ছোটগল্পে। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লিখেছেন তিনি।

জনপ্রিয় কিশোর থ্রিলার ‘তিন গোয়েন্দা’ সিরিজের লেখক রকিব হাসান মারা গেছেন। গত ১৫ অক্টোবর ২০২৫ রাজধানীতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিন গোয়েন্দার স্রষ্টা ১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তবে বাবার চাকরির সুবাদে তার ছোটবেলা কাটে ফেনীতে।

পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে মন টেকেনি এই লেখকের। অবশেষে তিনি লেখালেখিকেই বেছে নেন জীবনের একমাত্র পথ হিসেবে। নিজ নামে লেখার পাশাপাশি তিনি ব্যবহার করেছেন বিভিন্ন ছদ্মনাম।

রকিব হাসানের প্রথম বই প্রকাশিত হয় ছদ্মনামে, ১৯৭৭ সালে। স্বনামে প্রথম প্রকাশ অনুবাদগ্রন্থ ‘ব্রাম স্টোকারের ড্রাকুলা’ দিয়ে। তিনি আরও অনুবাদ করেছেন এরিক ফন দানিকেন, ফার্লে মোয়াট, জেরাল্ড ডুরেলের মতো বিখ্যাত লেখকদের ক্লাসিক বই। অনুবাদ করেছেন অ্যারাবিয়ান নাইটস ও এডগার রাইস বারোজের টারজান সিরিজ।

এলিজার নতুন দুই বইয়ের মোড়ক উন্মোচন
পর্যটক ও লেখক এলিজা বিনতে এলাহীর দুটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বই দুটি হলো-‌ ‘হাসনাত আবদুল হাই-এর সাথে কিছুক্ষণ’ এবং ‘শামীম আমিনুর রহমান-এর ঐতিহ্যজগৎ’।

গত রবিবার রাজধানীর বেঙ্গল শিল্পালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন সংগীতশিল্পী ও স্থপতি লুভা নাহিদ চৌধুরী।

আলোচক হিসেবে ছিলেন প্রকৃতিবিদ ও পরিব্রাজক ইনাম আল হক, লেখক ও আলোকচিত্রী জালাল আহমেদ, লেখক ও সংগ্রাহক শামীম আমিনুর রহমান, কবি ও সাংবাদিক সাজ্জাদ শরীফ, কথাশিল্পী মোজাফফর হোসেন, অক্ষরবৃত্ত প্রকাশনের রিয়াজ মোরশেদ সায়েম, আকবর চৌধুরী ও আকাশ ইকবাল।

হাসনাত আবদুল হাই বলেন, “আমি জীবনে অনেক সাক্ষাৎকার দিয়েছি পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে, কিন্তু এই প্রথম কোনো একক সাক্ষাৎকার বই আকারে প্রকাশিত হলো।”

তিনি প্রকাশককে এ ধরনের সাক্ষাৎকার সিরিজ প্রকাশেরও অনুপ্রেরণা দেন। ইনাম আল হক স্মরণ করেন বেঙ্গল শিল্পালয়ের নিচতলায় হাসনাত আবদুল হাইকে একাগ্রচিত্তে লিখতে দেখা ও তার সঙ্গে ট্রান্স-সাইবেরিয়ান রেলভ্রমণসহ আরো নানা রোমাঞ্চকর পরিকল্পনার স্মৃতি।

কবি ও সাংবাদিক সাজ্জাদ শরিফ প্রশংসা করেন এলিজার দেশের জেলাগুলোতে হেরিটেজ-ভ্রমণের। হাসনাত আবদুল হাই ও শামীম আমিনুর রহমানের সঙ্গে তার নিজের কাজের অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। জালাল আহমেদ বলেন, “তিনি বরাবরই হাসনাত আবদুল হাইয়ের বইয়ের পাঠক, বিশেষ করে তার ভ্রমণকাহিনির।” বইয়ে উল্লেখ করা কিছু জায়গায় গিয়ে নিজেও আপ্লুত হয়েছেন বলে জানান তিনি।

শামীম আমিনুর রহমান তুলে ধরেন এলিজার গবেষণা, তথ্যচিত্র নির্মাণ ও চিত্রনাট্য লেখার ধরণ। তিনি বলেন, “তার সংগ্রহ ও কাজের পেছনে রয়েছে বহু বছরের পরিশ্রম ও ধৈর্য।” মোজাফফর হোসেন লেখক ও প্রকাশককে আরো বই বের করার পরামর্শ দেন।

এলিজা বিনতে এলাহী বলেন, “হাসনাত আবদুল হাই স্যারের সাক্ষাৎকারটি প্রথমে নিয়েছিলাম একটি আর্কাইভ তৈরির উদ্দেশ্যে, বিশেষ করে ‘দ্য লিভিং লিজেন্ড অব বাংলা লিটারেচার: হাসনাত আবদুল হাই’ তথ্যচিত্র নির্মাণের প্রস্তুতি হিসেবে। স্যারের ৭৭তম জন্মদিনকে সামনে রেখে কাজটি শুরু করি। তখনও বই করার কথা ভাবিনি। কিন্তু অক্ষরবৃত্ত সেই আর্কাইভকেই বইয়ে রূপ দিয়ে আরো মূল্যবান করে তুলেছে।”

তিনি আরো বলেন, “আমি নিজেই একজন ভ্রমণকারী। হাসনাত আবদুল হাইয়ের ভ্রমণকাহিনির একজন মুগ্ধ পাঠক হিসেবেই এই সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ জন্মায়। সেই আগ্রহই বই আকারে এলো।”

শামীম আমিনুর রহমান প্রসঙ্গে এলিজা বলেন, “তিনি শুধু ইতিহাস নিয়ে কাজ করেন না, একজন মেধাবী সংগ্রাহকও। ২০২৪ সালে আমি তার সাক্ষাৎকারের উপর ভিত্তি করে ‘দ্য হিস্টোরিক্যাল ওয়ার্ল্ড অব শামীম আমিনুর রহমান’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করি। পাঠকদের জন্য সেটিই বই আকারে প্রকাশ পেল।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা লেখক, সাংবাদিক ও প্রকাশকরা।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিলেন ৭ লেখক
আগেই জানানো হয়েছিল পুরস্কার প্রাপকদের নাম, সেই তালিকা নিয়ে ওঠে বিতর্কও। পুরস্কার ঘোষণা, স্থগিতের পর নতুন তালিকা প্রকাশ আলোচনার জন্ম দিয়েছিল। আলেচিত সেই ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ নিলেন ৭ লেখক।

শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

এর আগে গত ২৩ জানুয়ারি নাট্য গবেষক সৈয়দ জামিল আহমেদ, প্রাবন্ধিক সলিমুল্লাহ খানসহ ১০ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।পরে তালিকায় থাকা কারো কারো সম্পর্কে ‘কিছু অভিযোগ’ আসায় ২৫ জানুয়ারি পুরস্কার স্থগিত করা হয়।

এরপর ২৯ জানুয়ারি ৩ জনকে বাদ দিয়ে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

কথাসাহিত্যে সেলিম মোরশেদ, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং শিশুসাহিত্যে ফারুক নওয়াজকে বাদ দিয়ে পুরস্কারের জন্য ৭ জনকে মনোনীত করে বাংলা একাডেমির নির্বাহী পরিষদ।

তবে স্থগিত হওয়ার পর কথাসাহিত্যে সেলিম মোরশেদ তা প্রত্যাখ্যান করার কথা বলেছিলেন।

ফলে এবার ৭ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন- কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, ফোকলোরে সৈয়দ জামিল আহমেদকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে দেওয়া হয়েছে ৩ লাখ টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক।

বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছেন ১০ জন
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ২০২৪ পাচ্ছেন ১০ জন। অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে।

পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ–গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রস্তাবক কমিটির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তে একাডেমির নির্বাহী পরিষদ তা অনুমোদন করে।

কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম মারা গেছেন
কথাসাহিত্যিক ফয়জুল ইসলাম (৬১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বিকেল সোয়া চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ফয়জুল ইসলামের ছোট ভাই রেল সচিব মো. ফাহিমুল ইসলাম তার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেন। স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন ফয়জুল ইসলাম।

১৯৯৪ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন ফয়জুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজে অর্থনীতি ও উন্নয়ন অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেছেন।

চাকরি জীবনে পরিকল্পনা কমিশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সচিব হন ফয়জুল ইসলাম। বিটিটিসির চেয়ারম্যান হিসেবে গত বছর তিনি চাকরিজীবন শেষ করেন।

ফয়জুল ইসলামের জন্ম ১৯৬৩ সালের ২৪ নভেম্বর ঢাকার সিদ্ধেশ্বরীতে। এই কথাসাহিত্যিকের প্রথম গল্পগ্রন্থ ‘নক্ষত্রের ঘোড়া’ প্রকাশিত হয় ১৯৯৮ সালে। তার পুরস্কারপ্রাপ্ত বই ‘খোয়াজ খিজিরের সিন্দুক’। অন্য বইয়ের মধ্যে রয়েছে নীলক্ষেতে কেন যাই, বখতিয়ার খানের সাইকেল, ঘুম তৃষ্ণা, বয়েজ স্কুল ব্যান্ড, জমিন, আধুনিক বাংলা গদ্যভাষার সন্ধানে ইত্যাদি।

ফয়জুল ইসলামের গল্পের বই ‘খোয়াজ খিজিরের সিন্দুক’ ২০১৭ সালে ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর পুরস্কার পায়।

‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’-এ পঙ্‌ক্তির রচয়িতা হেলাল হাফিজ আর নেই
‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়’-অমর এ পঙ্‌ক্তির রচয়িতা কবি হেলাল হাফিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৩ ডিসেম্বর ২০২৪) তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মৃত অবস্থায় আনা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান।

১৯৮৬ সালে প্রকাশিত তার প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ দিয়েই মানুষের হৃদয়ে আসন করে নেন হেলাল হাফিজ।

কেবল কবিতার পাঠকের নিরিখে নয়, যে ব্যক্তি অতটাও সাহিত্যের খোঁজখবর করেন না, এমন অনেকের হৃদয়েও দোলা দিয়েছে হেলাল হাফিজের পঙ্‌ক্তি। ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থভুক্ত প্রতিটি কবিতার শেষে উল্লেখিত তারিখ অনুযায়ী কবিতাগুলো লেখা হয়েছে ১৯৬৯ থেকে ১৯৮৫ সালের মধ্যে।

লড়াইয়ে, সংগ্রামে, প্রেমে-বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে হেলাল হাফিজ স্পর্শ দিয়ে যান। ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র মতো ‘অগ্ন্যুৎসব’ কবিতাও শরীরের রন্ধ্রে রন্ধ্রে আগুন জ্বেলে দেয়। এ কবিতায় কবি বলেছেন,

‘ছিল তা এক অগ্ন্যুৎসব, সেদিন আমি

সবটুকু বুক রেখেছিলাম স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রে?

জীবন বাজি ধরেছিলাম প্রেমের নামে

রক্তঋণে স্বদেশ হলো,

তোমার দিকে চোখ ছিল না

জন্মভূমি সেদিন তোমার সতীন ছিলো।’

কেবল মুক্তিযুদ্ধ কিংবা গণ-অভ্যুত্থানের মতো প্রেক্ষাপটে নয়, যেকোনো অন্যায়ে-শোষণে-অবিচারে হেলাল হাফিজের এ উচ্চারণ সবার হয়ে ওঠে।

‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থই হেলাল হাফিজকে দিয়েছে অসামান্য খ্যাতি। এরপর দীর্ঘদিন আর কোনো বই বের করেননি তিনি। ২০১২ সালে ‘যে জলে আগুন জ্বলে’ কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। সর্বশেষ ২০১৯ সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই ‘বেদনাকে বলেছি কেঁদো না’।

স্মরণসভায় বক্তারা ॥ ‍‍‍‌‌বিন্দুতে সিন্ধু ধারণে সিদ্ধহস্ত ছিলেন হাসান আজিজুল হক
বাংলা সাহিত্যের নন্দিত লেখক হাসান আজিজুল হক তাঁর অনন্য সৃষ্টিশীলতায় সাহিত্য জগতে অগণিত পাঠক তৈরি করেছেন। তিনি কোনো পৃষ্ঠপোষকতার তোয়াক্কা করেননি। লেখার গুরুত্বের কারণেই খ্যাতিমান লেখক হিসেবে পরিগণিত হয়েছেন।সারাজীবন প্রান্তে বসবাস করে সাহিত্যের নতুন কেন্দ্র তৈরি করেছেন।সামান্য দৃশ্যকে বৃহৎ ক্যানভাসে তুলে ধরার কৃতিত্বে তিনি অসাধারণ; বিন্দুতে সিন্ধু ধারণে ছিলেন সিদ্ধহস্ত।

সোমবার (১৮ নভেম্বর ২০২৪) বাংলা একাডেমিতে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। গত ১৫ নভেম্বর ছিল হাসান আজিজুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়।

এতে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক মশিউল আলম ও কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ।সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। ‘হাসান আজিজুল হক: দেশভাগের অন্ধ সুরকার’ শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন সাহিত্যিক-সাংবাদিক এহ্সান মাহমুদ।

বক্তারা বলেন, হাসান আজিজুল হককে বৃত্তবন্দিভাবে বিচার করা যাবে না। তিনি বারবার বৃত্ত ভেঙেছেন। শৈশব-কৈশোরের রাঢ়বঙ্গের স্মৃতির রঙে যেমন তাঁর গল্প রাঙা হয়েছে, তেমনি আমাদের মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের খেটে খাওয়া মানুষের মরণপণ জীবনসংগ্রাম তাঁর মতো সার্থকভাবে খুব কম কথাশিল্পীই সাহিত্যে ধারণ করতে পেরেছেন।সংকটের ছবি এঁকেছেন বারবার, কিন্তু শেষ পর্যন্ত তিনি অনিঃশেষ আশাবাদেরই মানুষ।

অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, হাসান আজিজুল হকের সাহিত্যে সমাজতান্ত্রিক বাস্তবতাবাদ যেমন আছে, তেমনি তার আড়ালও আছে। কোনো সরল তত্ত্বরেখায় তাঁকে ব্যাখ্যা করে চটজলদি সিদ্ধান্তে আসা যায় না। তিনি আশির দশক পর্যন্ত তাঁর শিল্পচর্চাকে যেভাবে পাঠকের সামনে হাজির করেছেন, পরবর্তী রাজনৈতিক-সাংস্কৃতিক অবস্থানের কারণে হয়তো সে মাত্রায় থাকেননি। কিন্তু অবশ্যই তিনি আমাদের গুরুত্বপূর্ণ গল্পকার।

মূল প্রবন্ধে বলা হয়, হাসান আজিজুল হক দেশভাগের অন্ধ সুরকার। তিনি ১৯৪৭ সালে ভারত উপমহাদেশের দেশভাগের ফলে মানবিক ও সামাজিক যে বিপর্যয় তৈরি হয়েছে, প্রায় গোটা জীবন ধরে তাঁর শিল্পিত বিবরণ লিখে গেছেন।তাঁর লেখায় দেশভাগের আগেকার যে রাঢ়বঙ্গের দেখা পাওয়া যায়, তারপরের বাংলাদেশের ঠিক ততখানি দেখা মেলে না। হাসান আজিজুল হক তাঁর গোটা লেখকজীবনে দেশভাগকে করুণ সুরে লিখে গেছেন।

বাংলা একাডেমির নতুন সভাপতি আবুল কাসেম ফজলুল হক
বাংলা একাডেমির নতুন সভাপতি হলেন অধ্যাপক ও প্রাবন্ধিক আবুল কাসেম ফজলুল হক।সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।২৪ অক্টোবরের এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আগামী ৩ বছরের জন্য তিনি বাংলা একাডেমির সভাপতি নিযুক্ত হলেন।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, যে উদ্দেশ্যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল, সে উদ্দেশ্যেই এর কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত বলে মনে করি।প্রতিষ্ঠানটি পাকিস্তান আমলে, বাংলাদেশ হওয়ার পরও কাজ করেছে।কিছু সংকীর্ণতা তৈরি হয়েছে এর কর্মকাণ্ডে।স্থাপনের উদ্দেশ্য মাথায় রাখা প্রয়োজন।একই সঙ্গে একে সর্বজনীন করার চেষ্টা থাকতে হবে।

আবুল কাসেম ফজলুল হক দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তাঁর অনেক গুরুত্বপূর্ণ বই। ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’-এর মতো ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে গুণী এই অধ্যাপকের। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা’-এর মতো একাধিক গ্রন্থ। ১৯৮১ সালে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার।

এর আগে বাংলা একাডেমির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।কথাসাহিত্যিক সেলিনা হোসেন ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি থেকে একাডেমির সভাপতি পদে ছিলেন। গত ১৭ অক্টোবর ২০২৪ তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

চার কবি-লেখক পাচ্ছেন চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার ২০২৪
সাহিত্যচর্চা ও ছোটকাগজ সম্পাদনায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ৪ জন পাচ্ছেন ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৪’। সোমবার ২১ অক্টোবর গুলশানে অনুষ্ঠিত ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৪’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।পুরস্কার প্রদানের তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।

যারা চিন্তাসূত্র সাহিত্যপুরস্কার-২০২৪ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন-কথাসাহিত্যে আকিমুন রহমান, গবেষণা বা প্রবন্ধে রকিবুল হাসান, কবিতায় আকতার হোসাইন ও ছোটকাগজ সম্পাদনায় ‘জলধি’ সম্পাদক নাহিদা আশরাফী।

এই প্রসঙ্গে ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৪’ কমিটির আহ্বায়ক কবীর আলমগীর বলেন, ‘দীর্ঘ ছয় মাস ধরে জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে ৪ শাখায় এই ৪ জনকে পুরস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস আমরা পুরস্কারের জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে বেগবান করার লক্ষ্যে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করা হয় চিন্তাসূত্র ওয়েবম্যাগ। এই ওয়েবম্যাগে বিশুদ্ধ সাহিত্য চর্চার পাশাপাশি নতুন লেখকের পরিচর্যা, নবীন-প্রবীণের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে প্রবর্তন করা হয় ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার’। পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে দেওয়া হয় ক্রেস্ট, উত্তরীয় ও সনদ।