দূরের জানালা – যোগসূত্র

প্রথমবার নারী প্রধান চরিত্রে মুরাকামির উপন্যাস
জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামি প্রথমবারের মতো একজন নারীকে প্রধান চরিত্র করে পূর্ণাঙ্গ উপন্যাস প্রকাশ করতে যাচ্ছেন। ‘The Tale of KAHO’ শিরোনামের নতুন উপন্যাসটি আগামী ৩ জুলাই মুদ্রিত ও ডিজিটাল—দুই সংস্করণেই প্রকাশিত হবে।

উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ২৬ বছর বয়সী ছবি-গল্পের লেখক কাহো। এক অদ্ভুত, রহস্যময় ও বিচিত্র জগত থেকে বেরিয়ে আসার পথ খোঁজাই তার যাত্রার উদ্দেশ্য। প্রকাশক শিনচোশা প্রকাশনী জানিয়েছে, মুরাকামির দীর্ঘ উপন্যাসে এই প্রথম একজন একক নারী নায়িকা কেন্দ্রীয় চরিত্র হিসেবে হাজির হচ্ছেন।

‘The Tale of KAHO’ শুরু হয়েছিল ছোটগল্প হিসেবে। “Kaho” নামে গল্পটি দুই বছর আগে ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে এক পাঠ-আসরে প্রথম উপস্থাপন করেন মুরাকামি। সেখানে তার সঙ্গে ছিলেন খ্যাতিমান লেখক মিয়েকো কাওয়াকামি। পরে ২০২৪ সালের জুনে এটি শিনচো সাময়িকীতে প্রকাশিত হয়। সেই ছোটগল্পই এখন বিস্তৃত হয়ে পূর্ণাঙ্গ উপন্যাস।

চরিত্র কাহোকে বর্ণনা করা হয়েছে সাধারণ চেহারা ও গড়পড়তা বুদ্ধিমত্তার এক কৌতূহলী তরুণী হিসেবে। একদিন এক পুরুষের সঙ্গে খাবার টেবিলে বসে সে শুনতে পায়, “তোমার মতো কুৎসিত কাউকে আমি কখনও দেখিনি।” অপমানিত না হয়ে বরং বিভ্রান্ত ও কৌতূহলী কাহো খুঁজতে শুরু করে, এই কথার অন্তর্নিহিত অর্থ কী।

সমালোচকদের ধারণা, এই উপন্যাসে মুরাকামি তার দীর্ঘদিনের পুরুষ-কেন্দ্রিক বয়ানের বাইরে এসে নতুন এক সৃজনভূমিতে প্রবেশ করছেন—যেখানে নারী-চরিত্র শুধু রহস্যের প্রতীক নয়, বরং নিজেই অনুসন্ধানী, চিন্তাশীল ও চালিকাশক্তি। সেই কারণে বইটি নিয়ে পাঠক-সমালোচক উভয় মহলেই আগ্রহ তৈরি হয়েছে।

বুকারের হ্রস্ব তালিকায় যে ছয় বই
২০২৬ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের হ্রস্ব তালিকা ঘোষণা করা হয়েছে। এ তালিকায় থাকা ছয় লেখক হলেন ড্যানিয়েল কেলম্যান, মারি এনদিয়ায়ে, ইয়াং শুয়াং-জি, রেনে কারাবাশ, শিদা বাজইয়ার ও আনা পাওলা মাইয়া।

ইংরেজিতে অনূদিত সেরা কথাসাহিত্যকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড। এই অর্থমূল্য লেখক ও অনুবাদক সমানভাগে পাবেন। চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ১৯ মে।

রস বেঞ্জামিন অনূদিত দ্য ডিরেক্টর উপন্যাসের জন্য দ্বিতীয়বারের মতো হ্রস্ব তালিকায় স্থান পেয়েছেন জার্মান লেখক ড্যানিয়েল কেলম্যান। চলচ্চিত্র নির্মাতা জি ডব্লিউ পাবস্ট এবং নাৎসি জার্মানির সঙ্গে তাঁর জড়িয়ে পড়ার জীবন থেকে অনুপ্রাণিত এই উপন্যাস।

জর্ডান স্টাম্প অনূদিত দ্য উইচ উপন্যাসের জন্য প্রথমবারের মতো হ্রস্ব তালিকায় স্থান পেয়েছেন ফরাসি লেখিকা মারি এনদিয়ায়ে। এটি ডার্ক কমেডি ঘরানার উপন্যাস, যা মূলত ১৯৯৬ সালে ফরাসি ভাষায় প্রকাশিত হয়েছিল। এনদিয়ায়ে এর আগে ২০১৬ সালে এই পুরস্কারের জন্য দীর্ঘ তালিকায় স্থান পেয়েছিলেন।

তাইওয়ানের লেখক ইয়াং শুয়াং-জি তাঁর তাইওয়ান ট্র্যাভেলগ উপন্যাসের জন্য হ্রস্ব তালিকায় স্থান পেয়েছেন। লিন কিং অনূদিত এই উপন্যাসে ১৯৩০–এর দশকের ঔপনিবেশিক শাসনাধীন তাইওয়ানে এক জাপানি নারীর ভ্রমণকাহিনি তুলে ধরা হয়েছে। ২০২০ সালে মান্দারিন ভাষায় প্রথম

প্রকাশিত হওয়ার পর উপন্যাসটি তাইওয়ানের সর্বোচ্চ সাহিত্য সম্মাননা ‘গোল্ডেন ট্রাইপড পুরস্কার’ জিতেছিল।

এ হ্রস্ব তালিকায় দুটি নতুন বই স্থান পেয়েছে। জার্মান লেখক শিদা বাজইয়ারের লেখা ও রুথ মার্টিন অনূদিত দ্য নাইটস আর কোয়ায়েট ইন তেহরান, যা একটি ইরানি পরিবারের বিপ্লব ও নির্বাসনের কাহিনি। বুলগেরিয়ার লেখক রেনে কারাবাশের লেখা ও ইজিডোরা অ্যাঞ্জেল অনূদিত শি হু রিমেইনস, এটি পিতৃতান্ত্রিক আলবেনীয় সম্প্রদায়ের প্রেক্ষাপটে বেড়ে ওঠার গল্প।

এ তালিকায় আরও রয়েছে ব্রাজিলের লেখক আনা পাওলা মাইয়ার লেখা এবং পদ্মা বিশ্বনাথন অনূদিত অন আর্থ অ্যাজ ইট ইজ বিনিথ। এটি একটি ছোট উপন্যাস, যার প্রেক্ষাপট দাসপ্রথা।

বিচারক কমিটির প্রধান ও লেখক নাতাশা ব্রাউন বলেছেন, ‘গত শতাব্দীর বিভিন্ন মুহূর্তকে ধারণ করা এই ছয়টি বই ইতিহাসকে সামনে এনেছে।’

ছয়জন লেখকের মধ্যে পাঁচজন নারী, ছয়জন অনুবাদকের চারজন নারী। বইগুলো মূলত পাঁচটি ভাষায় লেখা হয়েছে এবং আট দেশের লেখক ও অনুবাদক কাজ করেছেন।

বিচারক কমিটি দীর্ঘ তালিকায় থাকা ১৩টি বই থেকে ৬টি বই নির্বাচন করে। হ্রস্ব তালিকায় থাকা প্রতিটি বই পাঁচ হাজার পাউন্ড পাবে। গত বছর এই পুরস্কার জিতেছিলেন লেখক বানু মুশতাক ও অনুবাদক দীপা ভাস্তি।

সূত্র: দ্য গার্ডিয়ান

১৩ বছর পর বেস্টসেলার জানালেন আসল নাম
বহু বছর ধরে পাঠকেরা বেস্টসেলিং লেখক ফ্রিডা ম্যাকফ্যাডেনকে ছদ্মনামেই চিনতেন। অবশেষে তিনি তাঁর আসল নাম প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, কেন এত দিন নিজের পরিচয় গোপন রেখেছিলেন।

সম্প্রতি ইউএসএ টুডেকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রিডা ম্যাকফ্যাডেন বলেন, ‘ক্যারিয়ারের এমন পর্যায়ে এসে গোপন বিষয়টা নিয়ে ক্লান্ত। মানুষজন এটা নিয়ে আলোচনা করে, আমি আদৌ কোনো মানুষ কি না। তবে আমি সত্যি একজন মানুষ, আমার পরিচয় আছে, এখানে লুকানোর কিছু নেই।’

ম্যাকফ্যাডেন তাঁর মনস্তাত্ত্বিক থ্রিলার উপন্যাসগুলোর জন্য পরিচিত। তাঁর লেখা ব্লকবাস্টার মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য হাউসমেইড’ ২০২৫ সালে যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রীত উপন্যাস ছিল। সে বছর বই বিক্রিতে রিচার্ড ওসমান, সারাহ জে মাস ও রেবেকা ইয়ারোসকে ছাড়িয়ে যান। ১২ মাসে তাঁর বইয়ের ২৬ লাখ প্রিন্ট কপি বিক্রি হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাজ্যের সেরা ১০টি পেপারব্যাক ফিকশন বেস্টসেলার তালিকায় তাঁর ছয়টি উপন্যাস ছিল। অডিও ও ই–বুক ফরম্যাটসহ বিশ্বব্যাপী তাঁর বই বিক্রির আনুমানিক সংখ্যা ৩৬০ লাখ (৩৬ মিলিয়ন) কপি।

ম্যাকফ্যাডেনের আসল নাম সারা কোহেন। ২০১৩ সালে প্রথম বই প্রকাশের সময় চিকিৎসা পেশা থেকে লেখালেখির জীবনকে আলাদা রাখতে ছদ্মনাম বেছে নেন।

তাঁর ভাষ্য, ‘আমার লক্ষ্য ছিল যতক্ষণ ডাক্তারি পেশা থেকে কিছুটা সরে আসতে না পারছি ততক্ষণ লেখক পরিচয় গোপন রাখা। যেন আমার সহকর্মীরা হঠাৎ সব জানতে পারলে কাজের ওপর প্রভাব না পড়ে।’

ম্যাকফ্যাডেন এখন পর্যন্ত ২৬টি উপন্যাস লিখেছেন। এগুলো তিনি পূর্ণকালীন চাকরি সামলানো ও দুই সন্তানকে বড় করতে করতে লিখেছেন। তবে ২০২৩ সালের শেষদিকে হাসপাতালের দায়িত্ব থেকে কিছুটা সরে আসেন। বর্তমানে কেবল মাঝে মাঝে হাসপাতালে কাজ করেন।

তাঁর এই সাফল্যে বিশ্লেষকদের মত, দ্রুত লেখার গতি বা প্রচুর বই প্রকাশ করার ক্ষমতাই বড় একটি কারণ। বছরে একাধিক বই প্রকাশ করার ফলে পাঠকদের পরের বইয়ের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয় না। ফলে তাঁর কাজের ধারাবাহিকতা বজায় থাকে এবং পাঠক ধরে রাখা সম্ভব হয়।

দ্য হাউসমেইড উপন্যাস থেকে নির্মিত চলচ্চিত্র গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় এবং বিশ্বব্যাপী ৪০০ মিলিয়ন ডলার আয় করে। তবে আসল নাম প্রকাশ করলেও তিনি আগের মতোই ছদ্মনামে লেখালেখি চালিয়ে যাবেন।

সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান

২০২৫ সালের সেরা ফিকশন প্রকাশ করলো গার্ডিয়ান
বিশ্ব সাহিত্যে ২০২৫ সালে প্রকাশিত বইগুলোর মধ্যে দ্য গার্ডিয়ানের ফিকশন সম্পাদক জাস্টিন জর্ডান নির্বাচিত সেরা ফিকশনের একটি তালিকা প্রকাশ করেছেন।

২০২৫ সালের অন্যতম আলোচিত ঘটনা ছিল মার্কিন লেখক থমাস পিঞ্চনের নতুন উপন্যাস প্রকাশ।১২ বছর পর প্রকাশিত শ্যাডো টিকিট নিষেধাজ্ঞা-যুগের পটভূমিতে লেখা একটি রহস্যকাহিনি। উপন্যাসটিতে ফ্যাসিবাদের উত্থান, রাজনৈতিক অস্থিরতা এবং সমসাময়িক বিশ্বের সঙ্গে অতীতের যোগসূত্র তুলে ধরা হয়েছে।

২০২২ সালে হামলার পর সালমান রুশদির প্রথম ফিকশন দ্য ইলেভেনথ আওয়ার আলোচনায় আসে। পাঁচটি ছোটগল্পের এই সংকলনে মৃত্যুচিন্তা, সময় ও মানসিক দশার কথা উঠে এসেছে।

অন্যদিকে ইয়ান ম্যাকইওয়ানের হোয়াট উই ক্যান নো ভবিষ্যতের পৃথিবী থেকে বর্তমান সময়কে দেখার এক ব্যতিক্রমী প্রচেষ্টা। জলবায়ুসংকট ও মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে উপন্যাসটি পাঠকদের ভাবতে বাধ্য করে।

এক দশকের বেশি সময় পর নতুন উপন্যাস নিয়ে ফিরেছেন চিমামান্দা এনগোজি আদিচি। তাঁর ড্রিম কাউন্ট উপন্যাসে নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী চার নারীর জীবনের গল্প তুলে ধরা হয়েছে। প্রেম, মাতৃত্ব, বৈষম্য ও নারী সংহতির মতো বিষয়গুলো বইটির মূল উপজীব্য।

দুই দশক ধরে লেখা কিরণ দেশাইয়ের দ্য লোনলিনেস অব সোনিয়া অ্যান্ড সানি গত বছর পাঠকের হাতে এসেছে। বৈশ্বিক বাস্তবতায় ভারতীয় পরিবার, সম্পর্ক ও পরিচয়ের সংকট নিয়ে এটি একটি বড় পরিসরের উপন্যাস। একইভাবে সারা হলের হেম-এ পৃথিবীর ইতিহাস ও জলবায়ু পরিবর্তনের গল্প বলা হয়েছে।

২০২৫ সালের বুকার পুরস্কার পেয়েছে ডেভিড স্যালের ফ্লেশ। মানবদেহ ও ক্ষমতার সম্পর্ক নিয়ে নির্মম এই উপন্যাসটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এছাড়া ম্যাডেলিন থিয়েনের দ্য বুক অব রেকর্ডস অভিবাসনকে কেন্দ্র করে লেখা একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল।

এরিক পুচনারের ড্রিম স্টেট, সুসান চোইয়ের ফ্লাশলাইট, তাশ আউয়ের দ্য সাউথ, গুরনাইক জোহালের সরস্বতী, কেশব গুহর দ্য টাইগার’স শেয়ার, কেটি কিতামুরার অডিশন উপন্যাসগুলো পরিবার ও ব্যক্তিজীবনের ভেতর দিয়ে ইতিহাস, রাজনীতি ও জলবায়ুসংকটের প্রভাব তুলে ধরেছে।

জো হারকিনের দ্য প্রিটেন্ডার, এমা জেন আনসওয়ার্থের স্লাগস ও রেবেকা ওয়েটের হ্যাভক উপন্যাসগুলোতে ছিল কমেডির ছোঁয়া। অন্যদিকে মারিয়া রেভার এন্ডলিং ইউক্রেন যুদ্ধের বাস্তবতার কৌতুককে পরিণত করে তীব্র প্রতিবাদে, আর ওইসিন ফ্যাগাসের ইডেন’স শোর ছিল উপনিবেশবাদ ও বিপ্লব নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গ।

নতুন লেখকদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ফ্লোরেন্স ন্যাপ। তাঁর উপন্যাস দ্য নেমস একটি শিশুর তিনটি ভিন্ন নাম এবং সেই নাম থেকে জন্ম নেওয়া তিনটি আলাদা জীবনের গল্প বলে। এ ছাড়া নুসাইবা ইউনিস, ওয়েন্ডি এরস্কিন, চার্লি পোর্টারসহ আরও অনেক নতুন লেখক নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন।

ছোটগল্পে উল্লেখযোগ্য সংযোজন ছিল টনি তুলাথিমুত্তের রিজেকশন। তবে বছরের সেরা সংকলন হিসেবে আলাদা করে চোখে পড়ে লিয়াডান নি খুইনের এভরি ওয়ান স্টিল হেয়ার, যা উত্তর আয়ারল্যান্ডের ইতিহাস ও সামাজিক বাস্তবতা তুলে ধরেছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

সাহিত্যে নোবেল পেলেন লাজলো ক্রাজনাহরকাই
সাহিত্য জগতে অনবদ্য অবদান রাখায় এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাইকে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে।

সুইডিশ অ্যাকাডেমি বলেছে, আকর্ষণীয় এবং দুরদর্শী রচনার জন্য তাকে এ বছর সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, তার লেখনি বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে।

লাজলো ক্রাজনাহরকাই ডিস্টোপিয়ান ও বিষণ্ণতাময় উপন্যাসগুলোর জন্য খ্যাত। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে, সাটানট্যাঙ্গো, দ্য মেলানকোলি অব রেজিস্ট্যান্স। এগুলো পরবর্তীতে চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। তিনি ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার এবং ২০১৯ সালে ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ফর ট্রান্সলেটেড লিটারেচার জেতেন।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন দক্ষিণ কোরিয়ার লেখিকা হান ক্যাং। তিনি তার ‘গভীর কাব্যিক গদ্য, যা ঐতিহাসিক আঘাতগুলোকে উন্মোচন করে এবং মানবজীবনের নাজুকতাকে সামনে আনে’- এই অনন্য লেখনীশৈলীর জন্য নোবেল পুরস্কার পান।

সাক্ষাৎকারে অরুন্ধতী রায়: আমার মা ছিলেন আমার জীবনের আশ্রয় ও ঝড়
নয়াদিল্লির এক ঘরোয়া আয়োজনে সম্প্রতি বুকারজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায় বলেছেন তার মায়ের কথা। হঠাৎই কেউ তাকে জিজ্ঞেস করে ওঠে, মায়ের কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় উত্তরাধিকার কী- রায় হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন, “একটি প্রতিবাদী মধ্যমা আঙুল”।

তীক্ষ্ণ, অপ্রথাগত আর খানিকটা রসিকতাপূর্ণ এই মন্তব্যই যেন তার নতুন স্মৃতিকথা ‘মাদার মেরি কামস টু মি’ এর সেরা ভূমিকা।এই বই মূলত তার মা মেরি রয়ের জীবনকাহিনি।

মেরি রয় ছিলেন এক অসাধারণ, অস্থিরচিত্ত নারী, একাধারে নারীবাদী আইকন, শিক্ষাবিদ, লড়াকু, খামখেয়ালি, কখনো কঠিন, আবার অনেকের কাছে প্রেরণার উৎস।নিজের মেয়ে অরুন্ধতীর লেখায় তিনি ছিলেন ‘আমার আশ্রয় এবং আমার ঝড়’।

উপন্যাসিক হিসেবে পরিচিতি পাওয়ার আগে অরুন্ধতী রায় ছিলেন একেবারেই ভিন্ন পথে-স্থপতি, অভিনেত্রী, চিত্রনাট্যকার, এমনকি প্রোডাকশন ডিজাইনারও।

১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’। শৈশব থেকে অনুপ্রাণিত পারিবারিক এই গল্প তাকে এনে দেয় বুকার পুরস্কার। সাহিত্য সমালোচক জন আপডাইক বইটিকে তুলনা করেছিলেন ‘টাইগার উডসের মতো দুর্দান্ত অভিষেক’ হিসেবে।মাত্র ৩৬ বছর বয়সেই উপন্যাসটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।এরপর থেকে বইটি বিক্রি হয়েছে ৬০ লাখেরও বেশি কপি, যা তাকে শুধু পরিচিতিই নয়, আর্থিকভাবেও সমৃদ্ধ করেছে।

রায় বলেন,“ এই পুরস্কার এনে দিয়েছিল নিজের শর্তে বাঁচা এবং লেখার স্বাধীনতা”।

কিন্তু অরুন্ধতীর পথ কখনোই সহজ ছিল না।দীর্ঘ বিশ বছর প্রবন্ধ লেখার মধ্য দিয়ে জনমতে বিভেদ সৃষ্টি এবং একইসঙ্গে শ্রদ্ধা ও নিন্দা কুড়িয়েছেন অরুন্ধতী রায়।এই সময়ের মধ্যে তার দ্বিতীয় উপন্যাসটিও প্রকাশিত হয়েছে।এবার তিনি ফিরেছেন তার প্রথম স্মৃতিকথা নিয়ে।

তবে এটি কোনো স্মৃতিমেদুর স্তুতি নয়।বরং মা-মেয়ের টানাপোড়েনের বাস্তব বিবরণ, যাকে অরুন্ধতী বলেছেন, “দুটি পারমাণবিক শক্তির মধ্যে শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক।” এই স্মৃতিকথার মূল সুর হলো টানাপোড়েন: সংঘাত-অস্থিরতা, আঘাত, কখনো নির্মম, কিন্তু শেষ পর্যন্ত জীবনমুখী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অরুন্ধতী রায় জানান, মায়ের সঙ্গে থাকাটা ছিল টিকে থাকার মতোই এক সংগ্রাম।শৈশবের স্মৃতি টেনে তিনি বললেন, “আমার এক অংশ আঘাত সহ্য করছিল, আরেক অংশ সবকিছু টুকে নিচ্ছিল।”

মায়ের চরিত্র নিয়েও খোলাখুলি বলেন রায়। “তিনি কখনোই কোনো সুসংবদ্ধ, পরিপাটি চরিত্র ছিলেন না। তাকে সাজানো গল্পে ফেলা সম্ভব নয়। আমি তাকে লিখেছি যেমন তিনি ছিলেন-অগোছালো, অমীমাংসিত।”

মেরি রয়ের জীবনও ছিল একইসঙ্গে ব্যতিক্রমী ও সংগ্রামমুখর। কেবল একটি শিক্ষা ডিগ্রি নিয়েই তিনি বেছে নিয়েছিলেন বিবাহবিচ্ছেদ। ১৯৬৭ সালে কেরালার কোট্টায়ামের একটি পুরোনো রোটারি ক্লাব ভবনে প্রতিষ্ঠা করেছিলেন একটি স্কুল।পরবর্তী সময়ে খ্রিষ্টান নারীদের উত্তরাধিকার সুরক্ষিত করতে সুপ্রিম কোর্টে জিতেছিলেন যুগান্তকারী এক মামলা।

তিনি গুরুতর হাঁপানি রোগীও ছিলেন, সবসময় তার পেছনে একজন ‘ভীতু অনুচর থাকত, যে তার হাঁপানির ইনহেলার বহন করত, যেন এটি এক ধরনের মুকুট বা রাজদণ্ড। ২০২২ সালে, ৮৮ বছর বয়সে মেরি রয় মারা যান, নিজের প্রতিষ্ঠিত সেই স্কুল থেকে অবসর নেওয়ার এক দশক পর।

বইয়ের শুরুতে অরুন্ধতী রায় লিখেছেন, “একজন মেয়ে হিসেবে তার মায়ের মৃত্যুতে আমি যতটা না শোকাহত, তারচেয়ে বেশি শোক আমার একজন লেখক হিসেবে, যে কিনা তার সবচেয়ে আকর্ষণীয় বিষয়বস্তুটি হারিয়েছে।”

কেরালার নদী-বেষ্টিত আর্দ্র গ্রাম আইমেনেমেই শৈশব কেটেছে অরুন্ধতী রায়ের। এই গ্রামই পরে হয়ে ওঠে ‘দ্য গড অব স্মল থিংস’ উপন্যাসের প্রেক্ষাপট।১৮ বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে দিল্লির স্কুল অব আর্কিটেকচারে ভর্তি হন-কোচি (তৎকালীন কোচিন) থেকে তিন দিনের ট্রেনযাত্রা শেষে পৌঁছান সেখানে। এরপর বহু বছর মায়ের সঙ্গে আর দেখা হয়নি, কথাও হয়নি।

সেই দূরত্বের কথা বলতে গিয়ে রায় বলেন, “তিনি কখনো জিজ্ঞেস করেননি কেন আমি চলে গেলাম… এর প্রয়োজনও ছিল না। আমরা দুজনেই জানতাম। আমরা একটা মিথ্যায় স্থির হয়েছিলাম।একটা ভালো মিথ্যা। আমি এটা তৈরি করেছিলাম যে তিনি আমাকে এতটাই ভালোবাসতেন যে আমাকে যেতে দিয়েছিলেন!”

শৈশবের স্মৃতি হিসেবে অরুন্ধতী দেখেছেন, তার মা মেরি রায়ের ক্রোধ প্রায়ই ভাইয়ের ওপর পড়ত।একবার স্কুলে অরুন্ধতী ভালো ফল করলেও, কেবল গড়পড়তা হওয়ার অপরাধে মেরি রয় তার ছেলেকে এত মারধর করেছিলেন যে একটি কাঠের রুলার ভেঙে যায়।

দরজার ফাঁক দিয়ে এই দৃশ্য দেখেই অরুন্ধতী শিখেছিলেন: “যেকোনো ব্যক্তিগত অর্জনই একরকম অশুভ ইঙ্গিত নিয়ে আসে।যখন আমাকে প্রশংসা করা হয় বা হাততালি দেওয়া হয়, তখন আমি সব সময় অনুভব করি যে অন্য কোনো ব্যক্তি অন্য ঘরে মার খাচ্ছে।”

তবে ‘মাদার মেরি কামস টু মি’ শুধু একটি অস্থির পারিবারিক কাহিনি নয়।এটি খামখেয়ালি চরিত্র, চটুল কৌতুক এবং ছোট শহর ও বড় শহরের জীবনের নানা বিচিত্র ঘটনায় ভরা।

রায় বলেন, “এটি আমার মায়ের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে… কীভাবে তিনি আমাকে এমন একজন লেখক করে তুলেছিলেন যা আমি আজ…এবং পরে এর জন্য ক্ষোভও পুষে রেখেছিলেন।”

সূত্র; বিবিসি

এপিতে বন্ধ হচ্ছে বুক রিভিউ প্রকাশ
আগামী ১ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) আর নতুন বই নিয়ে নিয়মিত রিভিউ প্রকাশ করবে না।

৮ আগস্ট মিডিয়া নেশনের ড্যান কেনেডি জানিয়েছেন, ফ্রিল্যান্স লেখকদের কাছে পাঠানো একটি নোটে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে এপি। সেখানে বলা হয়েছে, ‘দুঃখজনকভাবে বইয়ের রিভিউয়ের পাঠকসংখ্যা তুলনামূলক কম এবং আমরা আর এই কাজের পরিকল্পনা, সমন্বয়, লেখা ও সম্পাদনায় সময় ব্যয় করতে পারছি না। বই নিয়ে সংবাদ কাভারেজ চালু থাকবে, তবে আপাতত সেগুলো শুধু স্টাফ সদস্যরাই করবেন।’

পাবলিশার্স লাঞ্চ জানিয়েছে, এপির কর্মী সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এটি মূলত তাদের কার্যক্রম ছোট করছে।

এ সিদ্ধান্ত বই–সংক্রান্ত সাংবাদিকতার জন্য কী অর্থ বহন করবে, তা আলাদা দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে। তবে এপির শিল্পসংক্রান্ত কাভারেজ গুরুত্বপূর্ণ ছিল, কারণ ছোট ও স্থানীয় পত্রিকাগুলো প্রায়ই তাদের রিভিউ ব্যবহার করত। রিভিউগুলো ছিল বিস্তৃত এবং পাঠকের জন্য উপযোগী। এখন এগুলো না থাকায় যেসব ছোট পত্রিকা নিজেদের বই বিভাগ চালাতে পারে না, তারা হয়তো পুরোপুরি সাহিত্যসংক্রান্ত সংবাদ ছাপানো বন্ধ করে দেবে।

এই খবর এমন সময়ে এল, যখন নিউইয়র্ক টাইমস ঘোষণা করেছে যে তারা থিয়েটার রিভিউর ধরন বদলাবে, যেন পাঠকের কাছে শুধু ‘প্রথাগত রিভিউ’ নয়, নতুন আঙ্গিকে পৌঁছানো যায়।

এপির বই রিভিউর ক্ষেত্রে বিষয়টি স্পষ্ট যে যদি কোনো উপন্যাস বড় কোনো সংবাদ না হয়, তবে সেটি নিয়ে লেখা হবে না। ফলে সেই বই নতুন পাঠকের কাছে পৌঁছানো আরও কঠিন হয়ে যাবে।

সূত্র: লিটারেরি হাব

আসছে অরুন্ধতী রায়ের নতুন বই
আসছে অরুন্ধতী রায়ের নতুন বই ‌‘মাদার মেরি কামস টু মি’। এটি প্রকাশ করছে পেঙ্গুইন ইন্ডিয়া। ৪ জুন ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন অরুন্ধতী রায় নিজেই।

অরুন্ধতী রায়ের প্রথম স্মৃতিকথা, যেখানে লেখক কীভাবে পরিস্থিতির দ্বারা ব্যক্তি এবং লেখক হয়ে ওঠেন তার বিবরণ রয়েছে।

মায়ের সাথে কাটানো জীবনস্মৃতি ও তাদের সম্পর্কের নানাবিধ জটিলতা বইটিতে জায়গা পেয়েছে। অরুন্ধতী রায় বলেন, “আমি সারাজীবন ধরে বইটি লিখেছি। সম্ভবত আমার মতো একজন লেখকের জন্য তার মতো একজন মায়ের দরকার ছিল। কেবল তার সন্তান হিসেবে আমি ব্যথিত নই, আমি শোক করি একজন লেখকের জন্য যিনি তার জীবনের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হারিয়েছেন।”

হ্যামিশ হ্যামিল্টনের প্রকাশনা পরিচালক সাইমন প্রসার- “বইটি জাদুকরীভাবে অরুন্ধতী রায়ের জীবন এবং লেখার সমস্ত উপাদানকে একত্রিত করেছে, অরুন্ধতী রায় যেমন বিস্ময় ও অনুপ্রেরণা-এই বইটিও তাই।”

জনপ্রিয় থ্রিলার লেখক ফ্রেডেরিক ফোরসাইথ মারা গেছেন
ব্রিটিশ ঔপন্যাসিক, গোয়েন্দা থ্রিলার লেখক ফ্রেডেরিক ফোরসাইথ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ফ্রেডেরিক ফোরসাইথের মুখপাত্র জনাথন লয়েড এর বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা ও দ্য গর্ডিয়ান জানায়, ফোরসাইথ সোমবার (৯ জুন) বাকিংহামশায়ারের জর্ডানস গ্রামে নিজ বাড়িতে মারা যান।

জনাথন লয়েড বলেন, “আমরা বিশ্বের সেরা থ্রিলার লেখকদের একজনকে হারালাম। ‘দ্য ওডেসা ফাইল’ এবং ‘দ্য ডগস অব ওয়ার’-এর মতো ২৫টিরও বেশি বই (যার অধিকাংশ বই থ্রিলার) লিখেছেন তিনি, যা বিশ্বজুড়ে ৭৫ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে।”

ফ্রেডেরিক ফোরসাইথ সর্বাধিক বিক্রিত ব্রিটিশ ঔপন্যাসিক। ফোরসাইথ একসময় সংবাদ প্রতিবেদক এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের তথ্যদাতা হিসেবে কাজ করেছেন। পরে তিনি ‘দ্য ডে অব দ্য জ্যাকেল’-এর মতো বিশ্ববিখ্যাত উপন্যাস রচনা করেন।

ফ্রেডেরিক ফোরসাইথের প্রকাশক বিল স্কট-কের বলেন, “লক্ষাধিক পাঠকের হৃদয়ে আজো অমলিন ফ্রেডির থ্রিলারগুলো। এই ধারাকে তিনি নতুন সংজ্ঞা দিয়েছেন, যা সমকালীন লেখকদের জন্য অনুপ্রেরণা।”

কেন তিনি লিখতেন

ঋণমুক্ত হওয়ার জন্য উপন্যাস লেখা শুরু করেছিলেন ফোরসাইথ। তখন তার বয়স ছিল ত্রিশের কোঠায়। পরে তার লেখা বইয়ের ৭ কোটি ৫০ লাখের বেশি কপি বিক্রি হয়।

২০১৫ সালে প্রকাশিত আত্মজীবনীতে ফোরসাইথ লিখেছিলেন, ‘দ্রুত অর্থ উপার্জনের অনেক উপায় আছে। কিন্তু সাধারণ তালিকায় উপন্যাস লেখার অবস্থান ব্যাংক ডাকাতির চেয়েও নিচে।’

প্রথম উপন্যাস লিখেই খ্যাতি

তার প্রথম উপন্যাস ‘দ্য ডে অব দ্য জ্যাকাল’ (১৯৭১) লিখেই খ্যাতি অর্জন করেন। তিনি বলেছিলেন, “আমি অর্থাভাবে, ঋণে ডুবে, বাসহীন, গাড়িহীন-কিছুই ছিল না। ভেবেছিলাম, এই সংকট থেকে কীভাবে বের হবো? তখনই সবচেয়ে পাগলাটে সমাধান মাথায় এলো-একটি উপন্যাস লিখব।”

এই উপন্যাসটি ১৯৬৩ সালের পটভূমিতে লেখা। যেখানে একজন ইংরেজকে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট চার্লস দ্য গলকে হত্যার জন্য নিয়োগ দেওয়া হয়। এটি একটি কাল্পনিক গল্প। ফোরসাইথ মাত্র ৩৫ দিনে দ্য ডে অব দ্য জ্যাকাল’ উপন্যাসটি লিখেছেন।

১৯৭১ সালে উপন্যাসটি প্রকাশের পরপরই ব্যাপক সাফল্য পান তিনি। পরবর্তী সময়ে এ গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়। এর মধ্য দিয়েই ভেনেজুয়েলার বিপ্লবী ইলিচ রামিরেজ সানচেজ ‘কার্লোস দ্য জ্যাকাল’ উপাধি পান।

এরপর ফোরসাইথ একের পর এক সর্বাধিক বিত্রিত উপন্যাস লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘দ্য ওডেসা ফাইল’, ‘দ্য ডগস অব ওয়ার’। ২০১৮ সালে তার ১৮তম উপন্যাস ‘দ্য ফক্স’ প্রকাশিত হয়।

জন্ম ও কর্মজীবন

১৯৩৮ সালে কেন্টে জন্মগ্রহণ করেন। ফোরসাইথ বিমানবাহিনীর পাইলট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। বিভিন্ন ভাষায় তার অসাধারণ পারদর্শিতা ছিল। তিনি ফরাসি, জার্মান, স্প্যানিশ ও রুশ ভাষায় পারদর্শী ছিলেন। ভাষার ওপর দক্ষতা থাকার কারণে ১৯৬১ সালে তিনি বার্তা সংস্থা রয়টার্সে যোগ দেন। স্নায়ুযুদ্ধ চলাকালে তিনি রয়টার্সের হয়ে প্যারিস ও বার্লিনে নিয়োজিত ছিলেন।

ফোরসাইথ রয়টার্স ছেড়ে বিবিসিতে যোগ দেন। তবে প্রতিষ্ঠানটির আমলাতান্ত্রিক জটিলতার কারণে অল্প সময়ের মধ্যেই হতাশ হয়ে পড়েন। তার দাবি, নাইজেরিয়া নিয়ে সঠিকভাবে সংবাদ পরিবেশন করতে ব্যর্থ হয়েছে বিবিসি। তার মতে, বিবিসির প্রতিবেদনে আফ্রিকা সম্পর্কে ব্রিটিশ সরকারের উপনিবেশ–পরবর্তী দৃষ্টিভঙ্গির প্রতিফলন দেখা গেছে।

জীবনের পরবর্তী পর্যায়ে ফ্রেডেরিক ফোরসাইথ রাজনীতিতে মনোনিবেশ করেছিলেন। তিনি ইউরোপীয় ইউনিয়নবিরোধী সংবাদপত্র ডেইলি এক্সপ্রেসে কলাম লিখতেন।

১৯৮৮ সালে ক্যারোল কানিংহ্যামের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ফ্রেডেরিক ফোরসাইথ ১৯৯৪ সালে স্যান্ডি মলয়কে বিয়ে করেন।সূত্র: আল জাজিরা, গার্ডিয়ান

মহাকাশের গল্প লিখে বুকার জিতলেন সামান্থা হার্ভে
২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে।মঙ্গলবার (১৩ নভেম্বর ২০২৪) এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

হার্ভে তার উপন্যাস ‘অরবিটাল’ এর জন্য এই পুরস্কার জিতেছেন। আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয়জন নভোচারীর একটি দিনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে উপন্যাসটিতে।অরবিটালে যে ছয় নভোচারীর কথা বলা আছে, তাদের দুজন পুরুষ এবং চারজন নারী।

২০১৯ সালের পর প্রথম নারী হিসেবে বুকার পুরস্কার জিতলেন হার্ভে।তিনি পুরস্কার হিসেবে ৫০ হাজার পাউন্ড পাবেন। বিচারক প্যানেলের চেয়ারপারসন এডমুন্ড ডে ওয়াল বলেছেন, বিচারকদের সর্বসম্মতিক্রমে ব্রিটিশ লেখক হার্ভেকে বুকার পুরস্কারজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

হার্ভে জানান, যেসব মানুষ পৃথিবীর পক্ষে সরব থাকেন, অন্য মানুষের মর্যাদা, অন্য প্রাণের পক্ষে কথা বলেন এবং যেসব মানুষ শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার থাকেন ও কাজ করেন, তাদের সবার জন্য তিনি পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ উৎসর্গ করেছেন।

পুরস্কার জেতার পর বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্ভে বলেন, বিস্মিত এবং অত্যন্ত অভিভূত। এই পুরস্কার আমার জীবন পরিবর্তন করে দেবে।

৫০ হাজার পাউন্ড পুরস্কারের অর্থ কীভাবে খরচ করবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে একটা নতুন বাইক কিনতে হবে এবং সেটা হবে একটি ভালো বাইক।

অরবিটাল বইটি মোট ১৩৬ পৃষ্ঠার। এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই।এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতেছে।হার্ভে কোভিড-১৯ মহামারির লকডাউনে অরবিটাল বইটি লিখেছিলেন।

সূত্র: বিবিসি