লেখা চেয়ে বিজ্ঞপ্তি: আপনিও লিখুন


ঈদ সংখ্যা, সাময়িকীসহ কয়েকটি ম্যাগাজিন এবং পত্রিকা লেখা চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

ইত্তেফাক ঈদ সংখ্যা-২০২৬
এ বছরও আমরা ইত্তেফাক ঈদসংখ্যায় সারা দেশের বিভিন্ন প্রান্তে নিভৃতে সাহিত্যচর্চা করা অপরিচিত অথচ প্রতিশ্রুতিশীল লেখকদের সবচাইতে ভালো লেখাটি প্রকাশ করতে চাই। আমরা জানি, একজন সৃজনশীল অথচ অপরিচিত লেখকের অপ্রকাশিত একটি চমৎকার উপন্যাস, গল্প, অণুগল্প কিংবা কবিতা ইত্তেফাকের ঈদসংখ্যায় প্রকাশিত হওয়াটা সেই লেখক বা কবির জন্য দারুণ অনুপ্রেরণার। আমরা নতুন ও প্রতিশ্রুতিশীল লেখকদের জন্য সেই অনুপ্রেরণার কাজটি যতটুকু সম্ভব করতে চাই।

যাঁরা লেখা পাঠাবেন, তাঁরা এটাও মনে রাখবেন, আমরা সারা দেশ থেকে এত বেশি লেখা পেয়ে থাকি যে, আপনার শ্রেষ্ঠ লেখাটি না-পাঠালে সেটি নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব কম। ইতিপূর্বে যাঁদের লেখা প্রকাশিত হয়নি, সেসব সম্ভাবনাময় লেখককে প্রাধান্য দেওয়া হবে। তবে খুব ভালো লেখা, সেটা যিনিই লিখুন না কেন, আমরা কখনোই মিস করতে চাই না। যেসব বিষয়ের ওপর লেখা পাঠাতে পারেন:

🌸 প্রেমের গল্প
🌸 রহস্য গল্প
🌸 হাসির গল্প
🌸 ভৌতিক গল্প
🌸 জাদুবাস্তবতার গল্প
🌸 স্যাটায়ার গল্প
🌸 ছোটদের গল্প/রূপকথা/ছড়া
এবং অবশ্যই সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়ের ওপর
🌸 প্রতীকী গল্প পাঠাতে পারেন।

শব্দসংখ্যা
🌠 উপন্যাসে— ৯ থেকে ১০ হাজার
🌠 গল্পে— ১০০০ – ১৫০০
🌠 অণুগল্পে— ১০০ – ৩০০
🌠কবিতা ও ছোটদের জন্য ছড়ার শব্দসংখ্যা সামঞ্জস্যপূর্ণ।

ইমেইলের কম্পোজ বডিতে অভ্র/ইউনিকোডে কিংবা এমএস ওয়ার্ড ফাইলে অভ্র/ইউনিকোড কিংবা সুতন্বী/বিজয়ে লেখা পাঠানো যাবে। পিডিএফ ফাইল পাঠাবেন না। লেখার সঙ্গে সম্পূর্ণ ঠিকানা, মোবাইল ফোন নম্বর ও এক কপি ছবি পাঠাতে ভুলবেন না।

ইমেইলের সাবজেক্টের ঘরে গল্প/ উপন্যাস/ অণুগল্প / কবিতা— যেই বিষয় নিয়ে লিখবেন, সেটা উল্লেখ করবেন অনুগ্রহ করে।

লেখা পাঠানোর শেষ তারিখ
🕸 ৫ ফেব্রুয়ারি ২০২৬

ইমেইল:
ittefaq.eid@gmail.com

এছাড়া দৈনিক ফেনী ঈদ সংখ্যা, সৃজন ভালোবাসা দিবস সংখ্যার লেখা, আলোর পাতা ঈদ সংখ্যা এবং রুম টু রিড লেখা চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

আপনারা লিখতে পারেন এসব সাময়িকী এবং ম্যাগাজিনে। ছবিতে লেখা পাঠানোর ঠিকানা ও ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে।