প্রকাশিত হয়েছে মোহাম্মদ নূরুল হকের আত্মজৈবনিক রচনা ‘জীবনের যতিচিহ্নগুলো’।
বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান জলধি। শিল্পী রাফাত আহমেদ বাঁধনের স্কেচ অবলম্বনে প্রচ্ছদ করেছেন লিটন হালদার। মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা।
বইটিতে লেখকের শৈশব-কৈশোরের ঘটনার ঘনঘটার বর্ণনা দেওয়া হয়েছে।একই সঙ্গে গ্রামীণ আবহে বেড়ে ওঠা প্রত্যেকের শৈশব-কৈশোরের চিত্র পাওয়া যাবে। বইটিতে আছে শিরোনামহীন ৫০টি পর্ব। লেখকের জন্ম থেকে কলেজে ভর্তি হওয়া পর্যন্ত সময়ের চিত্র আছে বইটিতে।


