নতুন বই ॥ অনার্য বৃক্ষযুগল


প্রকাশিত হয়েছে নুসরাত সুলতানা দ্বিতীয় উপন্যাস অনার্য বৃক্ষযুগল।

উপন্যাসটি সম্পর্কে নুসরাত সুলতানা সুলতানা বলেন, প্রথমে লিখতে শুরু করেছিলাম ২০১৮ সালে।ভেবেছিলাম দশ হাজার শব্দের একটা বড় গল্প লিখব।নাম হবে পিরামিড।তারপর সব ফেলে ২০২০ এ আবার লিখতে শুরু করি সমাজ বাস্তবতা ও রাজনৈতিক বাস্তবতার উপন্যাস- অনার্য বৃক্ষযুগল।

তিনি বলেন, ২০২২ সালে লিখি আরেকটা উপন্যাস রাতের হাতে দিনের তসবীদানা।এই উপন্যাসে ফিরি ২০২৩ সালে আবার।তখন করোটিতে আর কিছু ছিল না এই উপন্যাসের।আবার পুরো উপন্যাস পড়ে তারপর ২৪ সালে শেষ করি অনার্য বৃক্ষযুগল।

উপন্যাসের ফ্ল্যাপ থেকে-অনার্য বৃক্ষযুগল শিক্ষা অন্তপ্রাণ এক প্রেমীক-যুগলের জীবন-নৌকা যুথবদ্ধভাবে বেয়ে যাওয়ার গল্প।এই উপন্যাস একইসাথে ধারণ করে আছে এক চিতা আগুন, এক মহাসমুদ্র অশ্রুজল, এক আকাশ স্বপ্ন, ছোট ছোট ঢেউয়ের মতো ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ। সর্বোপরি, উপন্যাসটি আনন্দ-সংগ্রামে পরিপূর্ণ জীবনের নিখুঁত এবং নিবিষ্ট চিত্রকল্পের সম্মিলন।এই উপন্যাস যেমন একটি গ্রামের গল্প, তেমনি পুরো বাংলাদেশ পরিভ্রমণের নিবিড় পর্যবেক্ষণ।এই আখ্যানের সংবেদন এবং গাঢ় বেদনার সৌন্দর্যে অবগাহনে পাঠককে আমন্ত্রণ।

বইটির প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।প্রকাশ করেছে অনুপ্রাণন।